আহ্কামুল কুরআন ৫৮ নবী করীম (স) কোন্ অবস্থায় হজ্জ ভেঙ্গে ফেলতে আদেশ করেছেন, এই কথা বহু লোকই অস্বীকার করেছেন। তাদের দলীল হচ্ছে যায়দ ইবনে হারুনের বর্ণনা । তিনি বলেছেন, আমাদের নিকট মুহাম্মাদ ইবনে উমর ইয়াহইয়া ইবনে আবদুর রহমান ইবনে হাতিম সূত্রে বর্ণনা করেছেন যে, হযরত আয়েশা (রা) বলেছেন, আমরা রাসূলে করীম (স)-এর সঙ্গে বের হলাম বিভিন্ন প্রকারের লোক হিসেবে । আমাদের মধ্যে থেকে কেউ মুফরাদ হজ্জের ইহরাম বীধলেন। কেউ উমরার ইহরাম বাধলেন। কেউ হজ্জ ও উমরা উভয়ের নিয়তে ইহরাম বীধলেন ৷ যিনি মুফরাদ হজ্জের ইহ্রাম বেধেছিলেন, তিনি তা থেকে হালাল হলেন না। শেষ পর্যন্ত তিনি হজ্জের অনুষ্ঠানমালা পূর্ণভাবে পালন করলেন । যিনি উমরার জন্যে ইহরাম বেঁধেছিলেন, তিনি আল্লাহ্র ঘরের তওয়াফ করলেন, সাফা ও মারওয়ার সাঈ' করলেন। অতঃপর তিনি ইহরাম থেকে হালাল হয়ে গেলেন। শেষ পর্যন্ত হজ্জও করলেন। আবদুর রহমান ইবনে মাহদী, মালিক ইবনে আনাস, আবুল আসওয়াদ, উরওয়াতা, আয়েশা (রা) সূত্রে বর্ণনা করেছেন, তিনি বলেছেন £ আমরা রাসূলে করীম (স)-এর সঙ্গে বের হয়ে গেলাম । আমাদের মধ্যে কেউ হজ্জের নিয়ত ও তালবিয়া করলেন, কেউ হজ্জ ও উমরা উভয়ের, কেউ শুধু উমরার তালবিয়া করলেন। আর নবী করীম (স) ইহরাম বাধলেন হজ্জের । যিনি উমরার ইহরাম বেধেছিলেন, তিনি কাবার তওয়াফ ও সাঈ' করে হালাল হয়ে গেলেন। যিনি হজ্জ বা হজ্জ ও উমরা দুটিরই ইহরাম বাধলেন, তিনি কুরবানীর দিন পর্যন্ত হালাল হলেন না। বলেছেন, আবূ উবায়দাতা আবদুর রহমান, মালিক, আবুল আসওয়াদ, সুলায়মান ইবনে ইয়াসার সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে তারা নবী করীম (স)-এর ইহরাম ও তালবিয়া সম্পর্কে কিছু বলেননি। হযরত আয়েশা (রা) থেকে এর বিপরীত কথাও বর্ণিত হয়েছে। জাফর ইবনে মুহাম্মাদ, বর্ণনা করেছেন, আবদুর রহমান কন্যা উমরাতা তাকে জানিয়েছে যে, তিনি হযরত আয়েশা (রা)-কে বলতে শুনেছেন £ আমরা যিলকদ মাসের পাচ দিন বাকী থাকতে রাসূলে করীম (স)-এর সঙ্গে বের হলাম । আমাদের লক্ষ্য হজ্জ ছাড়া আর কিছু ছিল না। আমরা যখন নিকটবর্তী হলাম, তখন নবী করীম (স) আদেশ করলেন $ যার নিকট কুরবানীর জন্তু নেই, সে যেন শুধু উমরা করে। তখন যার যার নিকট কুরবানীর জন্তু ছিল, তাদের ছাড়া আর সকলেই হালাল হয়ে গেলেন। (রা) নবী করীম (স) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। তাতে কিছু অতিরিক্ত কথা বলা হয়েছে। তা হল, ইয়াহইয়া বলেছেন, আমি পরে এই কথা কাসিম ইবনে মুহাম্মাদের নিকট উল্লেখ করলাম । তখন তিনি বললেন, হাদীসটি যথার্থভাবেই তোমার নিকট এসেছে। নবী করীম (স) ভার সাহাবীগণকে হজ্জ ভাঙ্গতে আদেশ করেছেন এবং হযরত উমর (রা) সাহাবীদের উপস্থিতিতে বলেছেন, রাসূলের সময়ে দুটি মাত্য়া ছিল। আমি সে দুটি করতে নিষেধ করছি। তার পরিবর্তে স্ত্রীর মাত্য়া ও হজ্জের মাত্য়া প্রতিস্থাপিত করছি । এ পর্যায়ে যত হাদীস এসেছে মুতাওয়াতির বর্ণনার মাধ্যমে, তার সহীহ রূপ হচ্ছে এই সব । তিনি এসব মাত্য়াই www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।