আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ৫৭ আবু বকর বলেছেন, এ দুটি জিনিসই পরস্পর মিশ্রিত, শব্দ দ্বারা নয়। তার বাহ্যিক দাবি হচ্ছে, হজ্জ হল উমরার স্থলাভিষিক্ত আর উমরা হজ্জের মধ্যে প্রবিষ্ট । তাই যে লোক হজ্জ করল, তার উমরাও আদায় হয়ে গেল । যেমন বলা হয়, এক দশ-এর মধ্যে শামিল । অর্থাৎ দশ হলে আর এক-এর প্রয়োজন থাকে না। দশ-এর মধ্যেই এক শামিল রয়েছে। অতএব তা নতুন করে পালন করার কোন আবশ্যকতা থাকে না । তার উল্লেখেরও প্রয়োজন হয় না। নবী করীম (স) তীর সাহাবীগণকে যে আদেশ করেছিলেন হালাল হয়ে যাওয়ার জন্যে, তার আর একটি অর্থ বলা হয়েছে। সেটি উমর ইবনে যার মুজাহিদ থেকে নবী করীম (স)-এর হালাল হয়ে যাওয়া পর্যায়ে বর্ণিত হয়েছে। তার শেষে বলেছে, আমি মুজাহিদকে জিজ্ঞাসা করলাম, তারা কি হজ্জ ফরয করেছিলেন এবং ইহরাম বেঁধে তালবিয়া বলতে তাদেরকে আদেশ করেছিলেন? কিংবা তাদেরকে কিসের আদেশ করা হবে তার জন্যে অপেক্ষা করতে বলা হয়েছিল এবং বলা হয়েছিল £ তোমরা তেমনি তালবিয়া বল, যেমন নবী করীম (স) করছেন ? এবং তাদের কি আদেশ দেয়া হবে, সেজন্যে অপেক্ষা করতে বলা হয়েছিল । আলী ও আবূ মূসা আল আশ'আরী (রা) প্রত্যেকেই বলেছেন £ আমরা নবী করীম (স)-এর মতই ইহরাম বেঁধে তালবিয়া বলছিলাম । নবী করীম (স) শুরু থেকেই ইহরাম বীধা অবস্থায় ছিলেন । তার এই কথা থেকেই তা বোঝা যায় £ ‘আমি আমার ব্যাপারে অগ্রসর হয়ে গেলে কখনই পেছনে ফিরতাম না। কুরবানীর জন্তু পাঠাতাম না এবং সেটিকে নিশ্চয়ই উমরা বানাতাম অর্থাৎ তিনি যেন বের হয়েছেন, কি কাজের আদেশ করা হয় তার জন্যে অপেক্ষা করছিলেন। তার সাহাবীগণকে তিনি সেই কাজেরই আদেশ করলেন । তীর এই কথাটি তার অকাট্য প্রমাণ বলেছেন £ ‘আমার রব্ব-এর নিকট থেকে এই পবিত্র উপত্যকায় আমার নিকট একজন আগমনকারী এসেছেন'। সেটি ছিল আকীক উপত্যকা পরে বলেছেন ঃ এই পবিত্র উপত্যকায় নামায পড় এবং বল $ ‘হজ্জ উমরার মধ্যে ।' এ থেকে বোঝা গেল, রাসূলে করীম (স) বের হয়েছিলেন কি তাকে আদেশ করা হয় তার অপেক্ষায় ছিলেন। পরে যখন উপত্যক্কায় উপনীত হল, তখন £ ' 54 1৮+ -এর ধ্বনি দেয়ার জন্যে আদেশ করলেন । পরে তীর সাহাবীগণ ইহরাম বেঁধে হজ্জের তালবিয়ার ধ্বনি দিতে শুরু করলেন। তার এই ইহরাম সহীহ ছিল না । তা ছিল স্থগিত, যেমন * আলী ও আবু মূসা (রা)-এর ইহরাম স্থগিত ছিল। এই সময় ওহী নাযিল হয় এবং মাত্য়ার জন্যে তীরা আদিষ্ট হন। আদেশ করা হয়-কাবার তওয়াফ করার ও হালাল হয়ে যাওয়ার জন্যে এবং উমরার কার্যক্রম সম্পন্ন করার জন্যে । আর তারা ইহরাম বাধবেন, যেমন কোন জিনিসের ইহরাম বাধার আদেশ করা হয় অথচ তার নাম বলা হয় না। কেননা সেটাকে উমরা বানাতে চাইলে তা পারে। যদিও তাকে হজ্জের নামকরণ করা হয়নি সহীহ নামকরণরূপে ৷ কেননা তাদেরকে নবী করীম (স)-এর আদেশের অপেক্ষা করতে বলা হয়েছিল । ফলে সেই সাহাবীদের জন্যে তা ছিল একটা বিশেষ ব্যবস্থা ৷ তারা ইহরাম বেধেছিলেন হজ্জের । কিন্তু এই ইহরামকে তার জন্যে নির্দিষ্ট করা সহীহ ছিল না। তখন তারা ঠিক এমন হল, যেন কোন কিছু দিয়ে ইহরাম বেঁধেছেন কিনু ঠিক নির্দিষ্টভাবে কোন কিছুর নিয়ত তারা করেন নি। কেননা তখন তো তারা ও অন্যান্য সব লোককে রাসূলে করীম (স) কি আদেশ করেন তার জন্যে অপেক্ষা করতে আদিষ্ট হয়েছিলেন। তবে যারা নির্দিষ্টভাবে কিছুর জন্যে ইহরাম বাধে, তবে তা রক্ষা করা অবশ্য কর্তব্য, তাকে অন্য কোন দিকে ঘুরিয়ে দেয়া জায়েয নয়। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।