আহ্কামুল কুরআন ডে রাসূলে করীম (স)-এর সময়ে দুটি “মাত্য়া’ ছিল। আমি সে দুটো নিষেধ করছি। আমি তদস্থলে হজ্জের ‘মাত্য়া’ ও স্ত্রীদের ‘মাত্য়া’ স্থাপন করছি। তারিখ ইবনে শিহাব আবূ মূসা (রা) থেকে হযরত উমর (রা)-এর এই “মাত্য়া’ খহণ করতে নিষেধ করার ব্যাপারে বর্ণিত হয়েছে। বলেছেন, আমি বললাম, ‘হে আমীরুল মুমিনীন; স্ত্রীদের ব্যাপারে আপনি এই যে মাতয়ার কথা নতুন করে বলেছেন, এটা কি? বললেন, আমরা তো আন্লাহ্্র-কিতাব থেকে দলীল গ্রহণ করি। আল্লাহ বলেছেন £ ‘তোমরা আল্লাহ্র জন্যে হজ্জ ও উমরাকে পূর্ণ কর ।' আর রাসূলের সুন্নাত থেকেও দলীল গ্রহণ করি। কেননা নবী করীম (স) কুরবানী না করে হালাল হন নি। এই বলে হযরত উমর জানালেন যে, এই মাত্য়া মনসূখ হয়ে গেছে আল্লাহ্র ‘তোমরা আল্লাহ্র জন্যে হজ্জ ও উমরা পূর্ণ কর’ কথার দ্বারা ।:তীর এই কথার দ্বারা প্রমাণিত হয় যে, কুরআন দ্বারা সুন্নাত মনসূখ হতে পারে। নবী করীম (স) থেকে বর্ণিত হয়েছে, এই কাজটি কেবলমাত্র তাদের জন্যেই বিশেষভাবে নির্দিষ্ট ছিল । জাফর ইবনে মুহাম্মাদ আল-ওয়াসেতী জাফর ইবনে মুহাম্মাদ ইবনুল ইয়ামান, হরস ইবনে বিলাল, ইবনুল হরস তার পিতা বিলাল ইবনুল হরস আল মুজানী সূত্রে বর্ণনা করেছেন, বলেছেন ৪ ‘আমি বললাম, হে রাসূল! হজ্জ বিনষ্ট হওয়া কি শুধু আমাদের ব্যাপার, না আমাদের পরবর্তীদেরও ব্যাপার ? বললেন, না, বরং এটা বিশেষভাবে আমাদের ব্যাপার । হযরত আবু যর (রা) বলেছেন, উমরার কারণে হজ্জ ভেঙ্গে যাওয়া কেবলমাত্র রাসূল (স)-এর সাহাবীগণের ব্যাপার । তিনি আলী, উসমান ও সাহাবীদের একটি দলের নিকট থেকে নবী করীম (স)-এর পরও হজ্জ ভেঙ্গে যাওয়ার কথা অস্বীকার করার বর্ণনা এসেছে। হযরত উমর (রা) বললেন, রাসূলের যমানায় দুটি উমরা ছিল। সাহাবীগণ তা জানতেন, তারা এ-ও জানতেন যে, তা মনসূখ হয়ে গেছে। তীরা যদি তা না-ই জানতেন, তাহলে তাঁরা তার নিষেধের কথা নবী করীম (স) থেকে বর্ণিত বলে স্বীকার করতেন না। সাহাবীদের জানা যে, তার মনসূখ হওয়া প্রমাণিত নয়, তা এই বর্ণনা দ্বারা প্রমাণিত ।.হযরত জাবির (রা) থেকে সহীহ সুত্রে বর্ণিত হয়েছে যে, সূরাকা ইবনে মালিক (রা) বলেছেন, হে রাসূল! আমাদের এই উমরা কি শুধু আমাদের এই বছরের, না চিরদিনের জন্যে? বললেন, তা চিরদিনের জন্যে, উমরা হজ্জের মধ্যে শামিল হয়ে গেছে কিয়ামত পর্যন্তকার জন্যে । এ হাদীসে জানিয়ে দেয়া হয়েছে, যে উমরার কারণে তারা হজ্জ নষ্ট করেছেন তা শুধু সেই অবস্থার জন্যে । তার আর কখনও হবে না । তার কথা £ উমরা হজ্জের মধ্যে প্রবেশ করেছে কিয়ামত পর্যন্তকার জন্যে । জাফর ইবনে মুহাম্মাদুল ওয়াসেতী, জাফর ইবনে মুহাম্মাদ ইবনুল ইয়ামান, আবূ উবায়দ, ইয়াহইয়া ইবনে জাফর, ইবনে মুহাম্মাদ তার পিতা-জাবির নবী করীম (স) সূত্রে হাদীস বর্ণনা করেছেন, আবূ উবায়দ বলেছেন, তার কথা উমরা কিয়ামত পর্যন্ত হজ্জের মধ্যে দাখিল হয়ে গেছে-_- এর 'দুটি ব্যাখ্যা হতে পারে। একটি--_ উমরা হজ্জের মধ্যে দাখিল হয়ে যাওয়া তা সোজাসুজি ভেঙ্গে যাওয়া, নষ্ট হওয়া । আর তা হচ্ছে, ব্যক্তি হজ্জের জন্যে তালবিয়া বলবে । পরে উমরা করে তা থেকে হালাল হয়ে যাবে কাবার তওয়াফ করার দ্বারা । আর দ্বিতীয়টি, হজ্জের মধ্যে উমরার দাখিল হয়ে যাওয়ার অর্থ মাত্য়া। আর তা হচ্ছে, ব্যক্তি হজ্জের মাসসমূহে আলাদাভাবে উমরা করবে। পরে তা থেকে সেই বছরই হজ্জ করে হালাল হয়ে যাবে। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।