আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ৫৫ দশ বছর পরে যদি হজ্জ করে, তার পূর্বে না করে, তবুও কুরবানী করার এই কর্তব্য অপরিবর্তিত থাকবে । এ থেকে বোঝা গেল, আয়াতে যে তামাত্কারীর কথা বলা হয়েছে, তা সেই জিনিস নয় যার কথা ইবনুয যুবায়র বলেছেন। কেননা আয়াতে যা বলা হয়েছে, তা সে পর্যায়ের নয় । উমরার, হজ্জের ও জত্তু যবেহর কার্যক্রমের কারণে কুরবানীর জস্তুই-তার সাথে সংশ্লিষ্ট হয়। এ যবেহটা প্রয়োজনীয় হয়েছে পরিবেষ্টিত হওয়ার কারণে । উমরার পর হজ্জের সাথে তা সংশ্লিষ্ট নয়। এই মাত্য়া স্ত্রীর নিকট যাওয়াও হালাল করে দেয়। তবে তা সেইভাবে, যার উল্লেখ আমরা ইতিপূর্বে করেছি। তা হল, হজ্জের মাসে উমরা হজ্জ একত্রে করা। ॥ আর চতুর্থ 'মাত্য়া' হচ্ছে, কুরবানীর দিনের পূর্বে আল্লাহ্‌র ঘরের তওয়াফ করলে হাজীর হজ্জ ভেঙ্গে যাওয়া । ইবনে আব্বাস (রা) ব্যতীত এই কথা অপর কোন সাহাবী বলেছেন বলে আমাদের জানা ,নেই। জাফর ইবনে মুহাম্মাদ আল-ওয়াসেতী, জাফর ইবনে মুহাম্মাদ সূত্রে বর্ণনা করেছেন, বলেছেনঃ NSE IU TL যে কেউ কাবার তওয়াফ করবে, সে হালাল হয়ে যাবে। ee বললেন, আমি বললাম, তা তো শুধু মা'রফ-- পরিচিত কাজ-কর্মের পর । বললেন, ইবনে আব্বাস তা পূর্বে ও পরে উভয় ক্ষেত্রের জন্যেই বলেছেন। বললেন, আমি প্রশ্ন করলাম, তা তিনি'কোথেকে পেয়েছিলেন? বললেন, বিদায় হজ্জে রাসূলে করীম (স) প্রদত্ত আদেশ থেকেই পাওয়া গেছে। তিনি সাহাবীগণকে হালাল হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ্‌র এই কথাটি থেকেও তা জানা যায় $ ‘পরে তার স্থান হচ্ছে প্রাচীনতম ঘর -- কাবার নিকট !' আবু উবায়দ বলেছেন, আমার নিকট হাজ্জাজ শুবা, কাতাদাতা আবূ হাস্‌সান আল আরাজ সূত্রে বর্ণনা করেছেন, এক ব্যক্তি ইবনে আব্বাস (রা)-কে বললেন ঃ - NESS UL এসব কি ফতোয়া দেয়া হচ্ছে, যদ্বারা আপনি লোকদেরকে বিভক্ত করে দিয়েছেন। অর্থাৎ বিভিন্ন লোককে বিভিন্ন ফতোয়া দেয়া হয়েছে। বলা হয়েছে, যে লোক কাবা ঘরের তওয়াফ করেছে, সে হালাল হয়ে গেছে। তখন তিনি বললেন £ এটা তো তোমাদের নবী করীম (স)-এর সুন্নাত । তাতে তোমরা যতই অসন্তুষ্ট হও না কেন? আবু বকর বলেছেন, বিদায় হজ্জে নবী করীম (স) এবং সাহাবীগণের কাজ সম্পর্কে বহু সংখ্যক মুতাওয়াতির বর্ণনা পাওয়া গেছে। হজ্জ ভেঙ্গে গেছে, অথচ তাদের সাথে কুরবানীর জন্তু ছিল না। ফলে নবী করীম (স) হালাল হননি। পরে বলেছেন, আমি কুরবানীর জন্তু পাঠিয়ে দিয়েছি এবং কুরবানীর দিন পর্যন্ত আমি হালাল হবো না। পরে তিনি সাহাবীগণকে আদেশ করলেন, অতঃপর ত্বারা ‘তরবিয়ার' দিন হজ্জের ইহরাম বাধলেন, যখন তারা মিনায় চলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়েছিলেন। এটা দুটি মাত্য়ার একটি, যার কথা উমর ইবনুল খাত্তাব বলেছিলেন এই ভাষায় ঃ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।