আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কাযুল কুরআন ৫৩ করেছেন। আতা ও মকছল বলেছেন, নির্দিষ্ট মীকাত থেকে মক্কা পর্যন্ত এলাকার বাসিন্দারাই হচ্ছে মসজিদে হারামে উপস্থিত লোক । হানাফী ফিকাহবিদগণও এই মত দিয়েছেন। তবে তারা বলেছেন, মীকাতের স্থানের লোকেরাও এই পর্যায়ে গণ্য । ইবনে আব্বাস ও মুজাহিদ বলেছেন, মসজিদে হারামে উপস্থিত লোক বলে হারাম-এর মধ্যের লোকদের বুঝিয়েছে। আল-হাসান, তায়ূস, নাফে ও আবদুর রহমান আল-আরাজ বলেছেন, মক্কার অধিবাসীরাই এই পর্যায়ে গণ্য । ইমাম মালিক ইবনে আনাসও এই কথাই বলেছেন। ইমাম শাফেয়ী বলেছেন, যেসব লোক দুই রাত্রিরও কম সময় সেখানে থাকে, তারাই এই অভিধায় অভিহিত । তারা এক্ষণে মীকাতের অতি নিকটবর্তী । যারা এর বাইরে তাদের উপর ‘মাতয়া’ ধার্য হবে। আবূ বকর বলেছেন, মীকাত এলাকার অধিবাসীরাই যখন এতে গণ্য তখন যার ভেতরের দিকে মক্কা পর্যন্তের লোক, তারা ইহরাম না বেঁধেই সেখানে প্রবেশ করতে পারবে। তারা মঙন্ধাবাসীরূপে গণ্য । তার দলীল হচ্ছে, যারা মক্কা থেকে বের হয়, কিন্তু মীকাত অতিক্রম করে বাইরে যায় না, তাদের জন্যে প্রত্যাবর্তন করা ও ইহরাম ছাড়া-ই মক্কায় প্রবেশ করা জায়েয । কেননা তারা মীকাতের ভেতরে চলাফেরা করেছে। আর যারা মীকাতের ভেতরে চলাফেরা করে, তারা যেন ঠিক মন্কার ভেতরে চলাফেরা করে। তারা মক্কার অধিবাসী বলে অবশ্যই গণ্য হবে “মাত্য়ার' ব্যাপারে । হারাম ও তার নিকটবর্তী এলাকার অধিবাসীরা ‘মসজিদে হারামে উপস্থিত লোক’ বলামং হল হত হছে ধরায় বাত REAGENT SE OEE REG AE) সেই লোকদের ছাড়া, যাদের সাথে তোমরা মসজিদে হারামের নিকট সন্ধি চুক্তি করেছিলে? (সূরা তওবা ৪ ৭) মক্কাবাসীরা তাদের মধ্যে গণ্য নয়। কেননা তারা তো মক্কা জয় হওয়ার সময় ইসলাম কবুল করেছিল। আয়াতটি মক্কা বিজয়ের পর নাযিল হয়েছিল হযরত আবূ বকর (রা) যখন আমীরে হজ্জ হয়ে এসেছিলেন। ওরা হচ্ছে বনু মুদলিয, বনুদ দিয়ল। ওদের ঘর-বাড়ি মক্কার বাইরে হারাম এলাকার মধ্যেই অবস্থিত ছিল। হারামের কাছাকাছি এলাকার লোকেরাও । যদি বলা হয়, যুল-হুলায়ফার অধিবাসীরা ‘মসজিদে হারামে উপস্থিত লোক' গণ্য হতে পারে কিভাবে, ওরা দশ রাতের সফরের দূরত্বে অবস্থিত । জবাবে বলা যাবে, তারা প্রত্যক্ষভাবে ‘মসজিদে হারামে উপস্থিত লোক’ না হলেও তারা তাদের মধ্যেই গণ্য হবে এবং ইহরাম ছাড়াই তারা মক্কায় প্রবেশ করতে পারবে। এদিক দিয়েও যে, তারা যখনই ইহরাম বাধার ইচ্ছা করবে, তখন তারা নিজেদের ঘর থেকেই ইহরাম বাধবে, যেমন মক্ধাবাসীরা তাই করে। তা থেকে বোঝা গেল, উক্ত আয়াতের তাৎপর্য হচ্ছে, যারা মসজিদে হারামে উপস্থিত এবং যারা তাদের মধ্যে গণ্য । কুরবানীর উট ও গরু সম্পর্কে বলা হয়েছে £ - seh 2 পরস্তু এই কুরবানীর জত্তুগুলোর স্থান সেই প্রাচীন ঘরের নিরুটেই অবস্থিত । be www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।