আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌্কামুল কুরআন ৫২ দুটি সফরের পরিবর্তে একটি সফরের সুযোগ পাচ্ছে। হ্যা, দুটি কাজের জন্যে দুটি সফরের পরিবর্তে একই সফরে যদি দুটি কাজ-ই সম্পন্ন করে, তা হলে জন্তু যবেহ অপর কোন জিনিসের স্থলাভিষিক্ত হবে না। তখন জন্তু যবেহ করা ওয়জিব হবে না। যে লোক উমরা করে নিজের পরিবারের নিকট ফিরে আসবে না, বরং সে মক্কায় না থেকে তার বাইরে-_ এমনকি “মীকাত' ছাড়িয়েও বাইরে চলে যায়, তার সন্পর্কে ফিকাহবিদগণ বিভিন্ন কথা বলেছেন । ইমাম আবু হানীফা বলেছেন, সেই বছরই যদি সে হজ্জ করে, তা হলে সে তামাত্নু হজ্জকারী হবে। কেননা সে উমরা করার পর তার পরিবারবর্গের সাথে মিলিত : হয়নি । ফলে তার অবস্থা এই হবে যে, সে যেন মকন্ধারই একজন । ইমাম আবূ ইউসূফ থেকে বর্ণিত হয়েছে, সে তামাত্নুকারী হবে না। কেননা এক্ষণে তার মীকাত হবে তার নিজের দেশের লোকদের জন্যে নির্দিষ্ট মীকাত । তার ও মক্কাবাসীদের মধ্যে মীকাতই পার্থক্যকারী হয়ে দাড়িয়েছে। সে যেন তার পরিবারবর্গের নিকটই ফিরে গেছে, মনে করতে হবে৷ কিন্তু প্রথমোক্ত কথাটিই সহীহ্‌ । তার কারণসমূহ পূর্বেই আমরা বলেছি। যে লোক রমযান মাসে নতুন করে উমরা করবে এবং শওয়াল মাসে কিংবা তার পূর্বেই মক্কায় প্রবেশ করবে, এই রূপ অবস্থায় কাতাদাহ্‌ ইবনে ইয়াজের এই কথা বর্ণনা করেছেন যে, তার উমরা সেই মাসেই গণ্য হবে, যে মাসে সে “লাব্বাইকা' ধ্বনি উচ্চারণ করবে। আল-হাসান ও আল-হিকাম বলেছেন, তার উমরা সেই মাসের গণ্য হবে, ষে মাসে সে হালাল হবে । ইবরাহীম নখয়ীরও এই মত বর্ণিত হয়েছে। আতা ও তায়ূুস বলেছেন, তার উমরা সেই মাসের গণ্য হবে, যে মাসে সে হারাম শরীফে প্রবেশ করেছে। হাসান ও ইবরাহীম থেকে অপর একটি বর্ণনা এসেছে, তাতে তারা দুজন বলেছেন, তার উমরা সেই মাসে গণ্য হুবে যে মাসে সে আল্লাহ্‌র ঘরের তওয়াফ করেছে। মুজাহিদেরও এই মত । হানাফী ফিকাহবিদগণও তাই বলেছেন। তার তওয়াফই গণ্য হবে যদি বেশীর ভাগ তওয়াফ সে রমযান মাসেই করে ফেলে তা হলে সে তামাত্বকারী হবে না। যদি বেশীর ভাগ তওয়াফ শওয়াল মাসে করে, তবে সে মাতাত্নকারী হবে। তা এজন্যে যে, তাদের মূল কথা হল, বেশির ভাগ কাজ তাতে বিপর্যয় সৃষ্টির প্রতিরোধ পর্যায়ে সমগ্র কাজের স্থলাভিষিক্ত । তার উমরা যদি রমযান মাসেই সম্পূর্ণ হয়ে যায়, তা হলে সে হজ্জ ও উমরাকে হজ্জের মাসসমূহে একত্রিত করল না । ইহরাম তখনও টিকে থাকলে তার কোন মূল্য নেই । যেমন যদি সে উমরার জন্যে ইহরাম বাঁধে, পরে তা ভঙ্গ করে, পরে সে তা থেকে হালাল হয়ে যায়, পরে সেই বছরই সে হজ্জ করে, তা হলে সে তামাত্বু হজ্জকারী হবে না। কেননা তার উমরা হজ্জের মাসসমূহে হয়নি । যদিও তার দুটি ইহরাম হজ্জের মাসসমূহে হয়েছে। অনুরূপভাবে যদি ‘কেরান’ করে, পরে সে তার উমরার তওয়াফ করার পূর্বেই আরাফাতে অবস্থান করে, তা হলে সে তামাত্ন-হজ্জকারী হবে না। হজ্জের মাসসমূহে তার দুটি ইহরাম একত্রিত হওয়া হিসেবে গণ্য হবে না। হজ্জের উমরার কাজ সম্পন্ন করা হলে সেটাই গণ্য হবে।- এটা তারই মতো কথা, যে বলেছে তার উমরা সে মাসেই গণ্য হবে, যে মাসে সে ‘লাব্বাইকা’ ধ্বনি উচ্চারণ করেছে, এই কথার কোন তাৎপর্য নেই । ইতিপূর্বে আমরা বলেছি যে, ইহরাম বাধার পর কাজ করা না হলে তা গণ্য করা হবে না। মসজিদে হারামে উপস্থিত লোকদের সম্পর্কে বিভিন্ন মত আবূ বকর বলেছেন, মনীষিগণ এই পর্যায়ে চারটি দিক দিয়ে মতের বিভিন্নতা প্রকাশ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।