আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহৃ্কামুল কুরআন ৫১ এ ধরনের প্রতিটি শব্দ বা অক্ষরের একটা প্রকৃত অর্থ আছে, যার.জন্যে সে শব্দটি বানানো হয়েছে। কাজেই ,3 কে ৮ অর্থে গ্রহণ করা তার আসল অর্থটিকেই নষ্ট করে দেয়ার শামিল । কোন দলীল ছাড়া এরূপ করা জায়েয হতে পারে না। তাছাড়া তামাত্ন সারা দুনিয়ার মানুষের সকলের জন্যেই সঙ্গত, সকলেরই তা করার অধিকার আছে। কেননা এটা আল্লাহ্‌র দেয়া হালকা ব্যবস্থা -- বোঝা হালকাকরণ এবং প্রত্যেকটির জন্যে আলাদা-আলাদা সফর গ্রহণের কষ্ট লাঘবকরণ ৷ একটি সফরে দুটো কাজই করার সুবিধা দান। তা সকল ক্ষেত্রে, সব ব্যাপারে ৷ কেননা তা করতে নিষেধ করা হলে তার পরিণতিতে কঠিন কষ্ট ও ক্ষতির উদ্রেক করা হবে। অথচ মন্কাবাসীদের কোন কষ্ট নেই, নেই কোন ক্ষতি যদি তারা হজ্জের মাসসমূহ ছাড়া অন্য মাসে উমরা করে। এ থেকে এ-ও বোঝা যায় যে, ‘তামাত্ন’ নামটি দাবি করে হজ্জ ও উমরা এক সফরে করতে পারার সুবিধা লাভ, উমরার জন্যে স্বতন্ত্র সফর অবলম্বনের বাধ্যবাধকথা প্রত্যাহার । এই ব্যাখ্যাই মনীষিগণ দিয়েছেন। যেমন কেউ যদি মানত করে আল্লাহ্র ঘর পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার, তখন যদি সে যানবাহনে চড়ে যায়, তাহলে তাকে একটা পশু যবেহ করতে হবে। কেননা সে যানবাহন ব্যবহারের সুবিধা গ্রহণ করেছে। কিন্তু এই যবেহকৃত জতুর গোশত খাওয়া যাবে না। অথচ মাত্য়ার জন্যে যবেহ করা জস্তুর গোশত খাওয়া য়ায়। এইদক দিয়ে দুটির মধ্যকার পার্থক্য আমাদের পূর্বে উল্লেখ করা দিকের সামঞ্জস্যশীল হওয়া নিষেধ করে না তায়ূস থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, মন্ধাবাসীদের জন্যে ‘মাত্য়া' নেই তারা তামাত্ন হজ্জ করতে পারবে না । যদি তারা তা করে এবং হজ্জও করে ফেলে, তাহলে তাদের উপর তা-ই ধার্য হবে যা অন্যান্য লোকের উপর ধার্য হবে। অন্য কথায় তাদেরকে কুরবানী করতে হবে। এ কুরবানীটা হবে অপরাধের দণ্ড স্বরূপ । ইবাদতের কুরবানী নয়। প্রাচীন কালীন মনীষিগণ ও পরবর্তীকালের আলিমগণ একমত হয়ে বলেছেন, তামাত্বকারী হবে এভাবে যে, হজ্জের মাসসমূহে উমরা করবে ও সেই বছরই হজ্জও করবে। এই বছরই যদি উমরা করে ও হজ্জ না করে, হজ্জ করে তার পরবর্তী বছর, তাহলে সে তামাত্ুকারী হল না । তাকে কুরবানীও দিতে হলনা। যে লোক হজ্জের মাসসমূহে উমরা করল, পরে সে তার ঘরে ফিরে এল, পরে সেই বছরই হজ্জও করল, এই ব্যাপারে বিশেষজ্ঞগণ নানা মত প্রকাশ করেছেন। অধিকাংশ লোক বলেছেন, সে তামাত্নু হজ্জকারী হবে না। সাঈদ ইবনুল মুসাইয়্যিব, আতা, তায়ূস, মুজাহিদ, ইবরাহীম, আল-হাসানের দুটি কথার একটিতে উক্ত মত দিয়েছেন। হানাফী ও সাধারণ ফিকাহবিদগণও এই মত প্রকাশ করেছেন। আশ্‌ আস আল-হাসানের এই মত বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, হজ্জের মাসসমূহে যে-লোক উমরা র্ুরল, পরে সেই বছরই হজ্জও করল, সে তামাত্ন হজ্জকারী হবে । সে নিজ ঘরে ফিরে আসুক, আর নাই-ই আসুক । কিন্তু প্রথম কথাটির সত্যতা প্রমাণিত হয় এভাবে যে, আল্লাহ তা‘আলা বিশেষভাবে মক্কাবাসীদের জন্যে “মাত্য়া'র ব্যবস্থা করেন নি। তা বিশেষভাবে নির্দিষ্ট করেছেন দুনিয়ার অন্যান্য সব মানুষের জন্যে । আর তার অর্থ হচ্ছে, উমরা করার পর হালাল হয়ে নিজ নিজ পরিবারের সাথে মিলিত হওয়ার সুযোগ দান। অবশ্য যারা তাদের পরিবারবর্গের নিকট ফিরে যাবে, এটা কেবল তাদেরই জন্যে । তাহলে-ই না উমরূর পর তাদের পরিবারবর্গের সাথে মিলিত হওয়া সম্ভবপর । যদি তারা না যায়, তাহলে তারাও মনক্কাবাসীদেরই মত হয়ে যাবে। উপরস্তু তামাতুকারীদের জন্যে আল্লাহ জন্তু যবেহ করা বাধ্যতামূলক করেছেন। কেননা তারা www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।