আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ৫০ বলেছি তামাতু হজ্জের একটা নাম হতে পারে। কেননা তাতে হজ্জ ও উমরা একত্রে করার দরুন একটা ফায়দা অবশ্যই পাওয়া যায়। তাতে একটা বিশেষ ফযিলত রয়েছে তাতে দুটি কাজ করার সুবিধা পাওয়া যায় একই সফরে, আর একটা সফরে না গিয়েও । আর তা হচ্ছে, দুটি এক সাথে করা । তাই আয়াতটির তাৎপর্যে এই দুটি অর্থ-ই নিহিত থাকতে পারে। তাতে ‘কেরান’ ও ‘তামাত্ন’ দুটিই শামিল হয় দুটি দিক দিয়ে । একটি-- দুটি একত্রে করার ফযিলত । আর দ্বিতীয় দ্বিতীয় একটা সফর না করেই দুটি একত্রে করার সুবিধা । এই “মাত্য়া' বিশেষভাবে এই হচ্ছের জন্যে নির্দিষ্ট । তা-ও অবশ্যই সেই লোকদের জন্যে যারা মসজিদুল হারামে সর্বক্ষণ উপস্থিত থাকা বাসিন্দা নয়। কেননা আল্লাহ্‌ই বলে দিয়েছেন ঃ - fd sd DES WS ‘এই সুবিধা ও ফযিলত কেবল তাদের জন্যে যাদের পরিবার মসজিদে হারামে উপস্থিত নেই । যাদের বাসস্থান মীকাতসমূহে ও মক্কার কাছাকাছি, তাদের জন্যে তামাত্ন ও কেরান হজ্জ নয়। এটাই হানাফী মাযহাবের ফিকাহবিদদের কথা । কাজেই তারা যদি ‘কেরান'’ বা ‘তামাত্নু’ হজ্জ করে, তবে তারা ভুল করবে, তাদেরকে সেজন্যে একটা পশু যবেহ করতে হবে । কিন্তু তার গোশত খেতে পারবে না। কেননা তা মাত্য়ার পশু যবেহ নয়। তা হচ্ছে অপরাধের দণ্ড হিসেবে পশু যবেহ ৷ যেসব লোক উক্ত এলাকাসমূহের বাসিন্দা তাদের জন্যে “মাত্য়া’ নেই । নেই উপরোক্ত আয়াতের কারণে ইবনে উমর (রা) থেকে বর্ণিত তিনি বলেছেন ঃ - dl isd sb BLL Mon DL তামাত্ন কেবলমাত্র তাদের জন্যে বিধিবদ্ধ যাদের পরিবারবর্গ মসজিদে হারামে উপস্থিত নেই । অন্যরা বলেছেন, তার.অর্থ হচ্ছে যার পরিবারবর্গ মসজিদে হারামে উপস্থিত নেই, তামাত্ন হজ্জ করলে তাকে পশু যবেহ করতে হবে না । তাদের জন্যে কুরবানী ছাড়াই তামাত্ন হজ্জ করা জায়েয । কিন্তু আয়াতটির বাহ্যিক অর্থ তাদের উক্ত কথার বিপরীত প্রমাণ করে। কেননা আল্লাহ তা'আলা বলেছেন, ‘এটা করা তাদের জন্যে জায়েয যাদের পরিবার মসজিদে হারামে উপস্থিত নয় অর্থাৎ “মাত্য়া’ তাদের জন্যে । কুরবানীর জন্তুর কথা নয়। যদি তা হতো তাহলে তা-ই বলা হতো । যদি বলা হয়, তার অর্থ হতে পারে, যাদের পরিবার মসজিদে হারামে উপস্থি নেই, তা তাদের জন্যে । কেননা মূল ভাষায় 3 কে ৮ অর্থে ব্যবহৃত হয়ে থাকতে পারে। যেমন অপর আয়াতে আল্লাহ বলেছেন = SO SEN TEE AT EET EEN 2 (সূরা রা‘দ £ ২৫) এই ‘তাদের জন্যে’ অর্থ তাদের উপর ধার্য । জবাবে বলা যাবে, কোন শব্দকে তার আসল অর্থ থেকে সরিয়ে নেয়া এবং তার পরোক্ষ অর্থ গ্রহণ করা সঙ্গত নয়। কোন দলীলের ভিত্তিতে তা করা হলে ভিন্ন কথা৷ ৮ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।