আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন 8B» করেছেন। বলেছেন, আমার যে কাজ পিছনে করেছি, তা যদি আগে করতাম, তাহলে কুরবানীর জস্তু কখনই চালাতাম না, তাকে উমরা বানাতাম। হযরত আলী (রা)-কে বলেছেন, আপনি এখন কিসের ধ্বনি দিলেন ? বললেন, যেমন নবী করীম (স) ধ্বনি দিয়েছেন, তেমনি ধ্বনি আমিও দিয়েছি। পরে বলেছেন, আমি কুরবানীর জস্তু চালিয়ে দিয়েছি। কুরবানীর দিন পর্যন্ত আমি হালাল হব না। তার এই কুরবানী যদি তামাত্নু ও কেরান-এর কুরবানী না হতো, তাহলে তিনি হালাল হওয়া থেকে বিরত থাকতেন না। কেননা নফল কুরবানীর জন্যে কোন সময় নির্দিষ্ট নেই, যে কোন সময়ই তা যবেহ করা যায় কুরবানীর দিনের আগে । এই সব হাদীস প্রমাণ করে যে, নবী করীম (স) কারেন হজ্জ করেছিলেন। তিনি ‘ইফরাদ' হুজ্জ করেছেন বলে যে বর্ণনা এসেছে, তা একথার সাথে সাংঘর্ষিক নয়। তার কয়েকটি দিক রয়েছে। প্রথম, যেসব হাদীসের বর্ণনায় ‘কেরান' হজ্জের উল্লেখ এসেছে, তা খুব প্রসিদ্ধ ও বছল প্রচারিত নয় । দ্বিতীয়, ‘ইফরাদ’ হজ্জের বর্ণনাকারী অধিক সংখ্যক এমন, যারা রাসূল (স)-কে শুধু হজ্জ-এর তালবিয়া পড়তে শুনেছেন বলে দাবি করেছেন। এই কথা তীর ‘কারেন’ হজ্জকারী হওয়ার পরিপস্থী নয়। আর তৃতীয়, বর্ণনার দিক দিয়ে এ দুটির বর্ণনা সমান মানের হলেও এ সম্ভাবনা রয়েছে যে, বেশী লোকের বর্ণনা উত্তম হবে। আর আমরা যা বলেছি, তাতে যখন প্রমাণিত হয় যে, নবী করীম (স) ‘কেরান' হজ্জকারী ছিলেন। আর নবী করীম (স)-তো বলেই দিয়েছেন £ঃ $52 ,2 1;১4 ‘তোমাদের হজ্জ কুরবানীর নিয়মাদি আমার নিকট থেকে নাও’ তখন রাসূলে করীম (স)-কে অনুসরণ ও অনুকরণ করাই সর্বোত্তম সব চাইতে ভালো, তাতে আর সন্দেহ কি, তার এই আদেশের পরিপ্রেক্ষিতে তীর করা কাজটা ঠিক সেইভাবে সেই কাজ করাটাই তো অধিক ভালো । আল্লাহ তা'আলাও তাকে অনুসরণ করতে আদেশ করেছেন। আরও বলেছেনঃ ; LSE ADMD IIE WY তোমাদের জন্যে আল্লাহ্‌র রাসূলের জীবনে উত্তম আদর্শ রয়েছে। (সূরা আহযাব £ ২১) নবী করীম (স) নিজে তো শুধু সর্বোত্তম ও সর্বাধিক ভালো কাজসমূহই করেছেন। এতেই দলীল রয়েছে একথার যে, ‘কেরান' হজ্জ তামাত্ন ও ইফরাদ হজ্জের অপেক্ষা অনেক ভালো । তাতে কুরবানীর বাড়তি ব্যবস্থাও রয়েছে। কেননা ‘কেরান' হজ্জে যে পশু যবেহ করতে হয়, আমাদের মতে তা কুরবানীরই পশু যবেহ । তাতে আল্লাহ্র নৈকট্য লাভ হয়। তার গোশত খাওয়া যায়, RSL UA tS te - Ee Er ED তোমরা সে কুরবানীর জস্তুর গোশত নিজেরা খাও, সর্বহারা ফকীর-গরীবকে খাওয়াও । পরে তারা যেন তাদের ময়লা আবর্জনা পরিষ্কার করে, তাদের মানতসমূহ পূর্ণ করে এবং কাবা ঘরের তওয়াফ করে। | (সূরা হজ্জ £ ২৮-২৯) এসব সুবিন্যস্ত হতে পারে কেবল মাত্র কেরান ও তামাত্ন হজ্জের কুরবানীতে । আল্লাহ্‌র কথা যে লোক উমরা থেকে হজ্জ পর্যন্ত ফায়দা লাভ করবে, এতেও তারই দলীল রয়েছে। আমরা www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।