১ আহ্কামুল কুরআন 8৮ থেকে মুতাওয়াতির হাদীস বর্ণিত হয়েছে, তিনি হজ্জ.ও উমরার কেরান করেছেন। জাফর ইবনে আমাশ আবু ওয়েল সবি ইবনে মাবাদ সূত্রে বর্ণনা করেছেন, সবি ইবনে মাবাদ খ্রীষ্টান ছিলেন। পরে ইসলাম কবুল করেছেন। পরে তিনি জিহাদে যাওয়ার ইচ্ছা করলেন। তাকে বলা হল যে, তুমি হজ্জ থেকেই জিহাদ শুরু কর। পরে তিনি আবূ মূসা আল-আশআরীর কাছে এলেন।' তিনি তাকে হজ্জ ও উমরার জন্যে একসাথে ইহরাম বাঁধতে বললেন । তিনি তাই করলেন। যখন তিনি দুটিরই ধ্বনি দিতেছিলেন, তখন সেখানে জায়দ ইবনে সুহান ও সালমান ইবনে রবীআতা উপস্থিত হল। তাদের একজন বললেন, এই ব্যক্তি তার উটের অপেক্ষা অধিক পথহারা গুমরাহ। সবি এই কথা শুনতে পান। কথাটি তার উপর ভারী হয়ে দাড়ায়। পরে তিনি যখন উমর ইবনুল খাত্তাব (রা)-এর নিকট উপস্থিত হল, উমর বললেন, ওরা কিছুই বলছিল না । তোমাকে তোমার নবীর সুন্নাতের কথাই বলা হয়েছে। ইবনে আব্বাস সূত্রে আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন, বলেছেন, আবূ তালহা আমাকে জানিয়েছেন যে, রাসূলে করীম (স) হজ্জ ৪ উমরা এক সাথে করেছেন। বলেছেন, আবু উবায়দ হাজ্জাজ ইবনে শুবা, হুমায়দ ইবনে হিলাল, মতরফ ইবনে আব্দুল্লাহ ইবনে শুখাইর সূত্রে বর্ণনা করেছেন, ইমরান ইবনুল হুসায়ন বলেছেন, নবী করীম (স) হজ্জ ও উমরা একত্রে আদায় করেছেন। পরে তিনি তা করতে নিষেধ করেননি এবং এভাবেই তিনি দুনিয়া থেকে চলে যান । কুরআনেও তা হারাম করা হয়নি। বলেছেন, আবু উবায়দ হুশাইম, হুমাইদ বকর ইবনে আব্দুল্লাহ সূত্রে হাদীস বর্ণনা করেছেন, বলেছেন, আমি আব্বাস ইবনে মালিককে বলতে শুনেছি, রাসূলে করীম (স)-কে হজ্জ ও উমরার তালবিয়া পড়তে আমি শুনেছি। বকর বলেছেন, ইবনে উমর (রা)-কে আমি এই হাদীস শুনিয়েছি। তিনি বললেন, না তিনি কেবল মাত্র হজ্জের তালবিয়া পড়েছেন। বকর বলেছেন, আমি আনাস ইবনে মালিককে ইবনে উমরের কথা বলেছি । তিনি বললেন, আমাদের বালকরাই আমাদের সাথে শত্রুতা করেছে। আমি তো রাসূল (স)-কে হজ্জ ও উমরার ‘তালবিয়া’ একত্রে করতে শুনেছি। আবূ বকর বলেছেন, হতে পারে, ইবনে উমর রাসূলে করীম (স)-কে শুধু হজ্জের তালবিয়া করতে শুনেছেন। আর হযরত আনাস অপর এক সময়ে হজ্জ ও উমরার এক সাথে তালবিয়া করতে শুনেছেন। তা ছিল কারেন হজ্জ । আর কারেন হজ্জকারীর পক্ষে একবার উমরা ও হজ্জের তালবিয়া করা ও অপর বার শুধু হজ্জের তালবিয়া করা জায়েয । ইবনে উমরের হাদীসে আনাস বর্ণিত হাদীসের বিপরীত কিছু নেই । হযরত আয়েশা (রা) বলেছেন, রাসূলে করীম (স) চারবার উমরা করেছেন। তার মধ্যে একবার বিদায় হজ্জ-এর সময়ে ৷ ইয়াহ্ইয়া ইবনে কাসীর ইকরামা ইবনে আব্বাস সূত্রে বর্ণনা করেছেন, বলেছেন, আমি উমর ইবনুল খাত্তাব (রা)-কে বলতে শুনেছি, আমি রাসূলে করীম (স)-কে বলতে শুনেছি, তিনি তখন ‘আকীক’ উপত্যকায় অবস্থান করছিলেন। আমার নিকট বিগত রাতে আমার রব্ব-এর নিকট থেকে একজন আগমনকারী এসে বলেছেন, এই মুবারক উপত্যকায় তুমি নামায পড় এবং হজ্জ ও উমরার কথা বল। একটি বর্ণনায় বলা হয়েছে, “উমরা হজ্জের মধ্যে'। হযরত জাবির প্রমুখ বর্ণিত হাদীসে বলা হয়েছে, নবী করীম (স)-তীর সাহাবীগণকে তাদের হজ্জকে উমরা বানাতে আদেশ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।