আহ্কামুল কুরআন 8৭ এ থেকে প্রমাণিত হল, মাত্য়ার ব্যাপারে তার সম্পর্কে যে সব বর্ণনা এসেছে তা এক মঙন্ধাবাসীদের জন্যে কল্যাণ গ্রহণ স্বরূপ ছিল না, অন্য বার আল্লাহ্র ঘরের জন্যে ছিল না। এ দুটির প্রত্যেকটিকে স্বতন্ত্র ও এককভাবে করার উত্তম হওয়ার ফিকাহবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে অথবা কেরান, কিংবা ‘তামাতন’ । হানাফী ফিকাহবিদগণ বলেছেন, ‘কেরান' হজ্জ উত্তম ৷ তার পরে ‘তামাত্ত’ হজ্জ এবং তার পরে ‘ইফরাদ’ হজ্জ আলাদা-আলাদাভাবে করা । ইমাম শাফেয়ী বলেছেন, ইফরাদ হজ্জ উত্তম ৷ কেরান ও তামাত্ন দুটিও ভালো । উবায়দুল্লাহ নাফে ইবনে উমর সূত্রে বর্ণনা করেছেন, শওয়াল অথবা যিলকদ কিংবা যিলহজ্জ প্রভৃতি যে মাসে উমরা করলে আমার উপর কুরবানী করা ওয়াজিব হয়, তা আমার নিকট অধিক প্রিয় সেই মাসে উমরা করার তুলনায়, যে মাসে উমরা করলে আমার উপর কুরবানী করা ওয়াজিব হয়না। কায়স ইবনে মুসলিম তারিক ইবনে শিহাব থেকে বর্ণনা করেছেন, বলেছেন, আমি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা)-কে একজন মেয়েলোক সম্পর্কে জিজ্ঞাসা করলাম, যে তার হজ্জের সাথে উমরা একত্র করে পালন করার ইচ্ছা করেছে। জবাবে তিনি বললেন ঃ শোন, আল্লাহ বলেছেন, হজ্জ-এর মাসসমূহ জ্ঞাত । আমি মনে করি, হজ্জের মাসসমূহ সম্পর্কেই এই কথা বলা হয়েছে। কিন্তু এই হাদীস থেকে প্রমাণিত হয় না যে, তিনি ইফরাদ হজ্জকে তামাত্নু ও কেরান হজ্জের তুলনায় উত্তম মনে করতেন । হতে পারে, তার এই কথার তাৎপর্য হচ্ছে সে সব মাসের কথা বলা, যাতে হজ্জ ও উমরা একসাথে করা সহীহ্ । আলী কররামাল্লাহু অজহাহু বলেছেন, উমরা সম্পূর্ণ হতে পারে, ‘তুমি তোমার ঘর থেকেই ইহরাম বাধবে।' এ থেকে বোঝা যায়, তামাত্ন ও কেরান হজ্জের কথাই বলেছেন, যা উমরা দিয়ে শুরু হয় নিজের ঘর থেকে ইহরাম বেঁধে খালেসভাবে, তার সাথে হজ্জকে মেলাবে না । বলেছেন, কেননা নিজের ঘর পরিবার থেকে যদি ইহরাম বাধে তা হলে তা নবীর সুন্নাতের পরিপন্থী হয়ে যাবে। কেননা নবী করীম (স) তো মীকাত নির্দিষ্ট করে দিয়েছেন। কিন্তু এই ব্যাখ্যাটা প্রত্যাহারযোগ্য । কেননা হযরত আলী (রা)-র এই কথাটা বর্ণিত হয়েছে, তা সম্পূর্ণ হয়, যদি তুমি দুটির জন্যেই তোমার ঘর থেকে ইহরাম বেঁধে বের হও। নিজের ঘর থেকে দুটির জন্যেই ইহরাম বাধার ব্যাপারে এটি একটি অকাট্য দলীল । এ কাজকে সুন্নাতের পরিপন্থী বলা নেহায়েত একটি ধারণা মাত্র । কেননা মক্কায় প্রবেশ করার ইচ্ছা যে করবে, তাকে ইহরাম না বেধে কাবার নিকটে যেতে নিষেধ করা হয়েছে রাসূলের সুন্নাতে । মীকাত-এর আগেই ইহরাম বাধার ব্যাপারে ফিকাহবিদদের মধ্যে কোন মতপাৰ্থক্যই নেই । বর্ণিত হয়েছে আল-আসওয়াদ ইবনে ইয়াযধীদ বলেছেন, আমরা আশ্মারকে রের করে আনলাম । আমরা যখন ফিরে এলাম, তখন আবূ যর-এর নিকটে গেলাম ৷ তিনি বললেন, তোমরা কি অবিন্যস্ত আলুথালু চুল মুণ্ডন করেছ এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করেছ? তবে উমরা তোমাদের বাসস্থান থেকেই । আবু উবায়দ এ. কথার ব্যাখ্যা দিয়েছেন হযরত আলী (রা) থেকে বর্ণিত হাদীসেরই আলোকে । আবূ যর (রা) বলতে চেয়েছেন যে, নিজের ঘর-পরিবার থেকে উমরা সূচিত হওয়াই উত্তম । হযরত আলী (রা) এই উমরাকেই সম্পূর্ণ উমরা বলেছেন। বলেছেন, তোমার নিজের পরিবারবর্গের বাসস্থান থেকে ইহরাম বেঁধে রওয়ানা হলেই ইহরাম সম্পূর্ণ হয়। নবী করীম (স) www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।