আহ্কামুল কুরআন 8৬ যিয়ারতকারী লোক বেশি বেশি আসুক, তাই চাই। আর তৃতীয় তিনি মনে করেন, হারামবাসীদের নিকট বেশি লোক আসার দরুন তাদের সুবিধা বিপুল হোক । এই কথা হাদীসের বর্ণনা থেকেও প্রমাণিত হয়। জাফর ইবনে মুহাম্মাদ আল-মুয়াদ্দিব, সাঈদ, উবায়দুল্লাহ নাফে ইবনে উমর (রা) সূত্রে বর্ণনা করেছেন, বলেছেন, হযরত উমর ইবনুল খাত্তাব বলেছেনঃ Set al AEE MoE EN sf তোমরা যদি হজ্জ ও উমরা ভিন্ন ভিন্ন সময়ে কর, ভালে তোমা উদৰ কৰল হজের *_ মাসসমূহ বাদ দিয়ে অন্য সময়ে । তাহলে তোমাদের হজ্জ পূর্ণ হবে, আর উমরাও সে নিজের জন্যে সম্পূর্ণ করে নেবে। আব্বুল্াহ তার পিতার সূত্রে আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন, বলেছেন, হযরত উমর (রা) বলতেন, আল্লাহ বলেছেন £ ‘তোমরা হজ্জ ও উমরা আল্লাহ্র জন্যে সম্পূর্ণ কর।' বলেছেনঃ ‘হজ্জ কয়েকটি জানা মাসে সম্পন্ন হয়।’ অতএব হজ্জের মাসসমূহকে শুধুমাত্র হজ্জের জন্যে একান্ত করে রাখ। আর সে কয়টি মাস বাদ দিয়ে অন্য সময়ে তোমরা উমরা করবে ।' তার কারণ হচ্ছে, হজ্জের মাসসমূহে উমরা করলে কুরবানী করতে হবে, অন্যথায় তার উমরা সম্পূর্ণ হবে না। আর হজ্জের মাস ছাড়া অন্য সময়ে যারা উমরা করবে, তার উমরা সম্পূর্ণ হবে। তখন কুরবানী করা হবে নফল, ওয়াজিব নয়। এই হাদীসে দুটির মধ্যে পার্থক্য করার ইখতিয়ারের দিকটিকে স্পষ্ট করে তোলা হয়েছে। আবু উবায়দ বলেছেন, আবূ মুআবিয়া হিশাম, উরওয়াতা, তার পিতা সূত্রে হাদীস বর্ণনা করেছেন, বলেছেন, হজ্জের মাসসমূহে উমরা করাকে হযরত উমর অপছন্দ করেছেন শুধু এজন্যে যে, হজ্জের মাসসমূহ ছাড়া অন্যান্য সময় আল্লাহ্র ঘর জনহীন হয়ে না পড়ে । এ হাদীসে আর একটি কারণের উল্লেখ করা হয়েছে। আর তা হল হজ্জ ও উমরা দুটি ভিন্ন ভিন্নভাবে করা ও এক সঙ্গে না করা । আবু উবায়দ আরও বলেছেন, হুশায়ম, আবূ বশর, ইউসূফ ইবনে মাহিক সূত্রে বলেছেন, হযরত উমর “‘মাত্য়া' নিষিদ্ধ করেছেন মন্কাবাসীদের অবস্থানের জন্যে যেন বছরে দুইটি মওসুম হয়। মক্কাবাসীরা এ দুটি মওসুম ছাড়া বিশেষভাবে উপকৃত হবে। এ হাদীস অনুযায়ী তিনি এ নীতি গ্রহণ করেছিলেন শুধু মন্ধাবাসীদের ফায়দা ও কল্যাণের জন্যে । হযরত উমর থেকে অন্য সময় ‘মাত্য়া' গ্রহণের সংবাদ জানা গেছে। জাফর ইবনে মুহাম্মাদ, জাফর ইবনে মুহাম্মাদ ইবনে আব্বাস সূত্রে বর্ণনা করেছেন, বলেছেন, হযরত উমর (রা)-কে বলতে শুনেছি £ঃ আমি যদি উমরা করি, তার পর উমরা করি, তার পর উমরা করি, তার পর হজ্জ করি, তা হলে আমি অবশ্যই মাত্য়া গহণ করব । এ হাদীসে তার 'মাত্য়া' গ্রহণের খবর রয়েছে। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।