আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন 8৫ কথার পরিপষস্থী নয় । তবে ইবনে আব্বাস (রা) বলেছেন, আয়াতটিতে পরিবেষ্টিত ও অপরিবেষ্টিত উভয় সম্পর্কে সাধারণভাবেই কথা বলা হয়েছে। তাতে বিশেষভাবে পরিবেষ্টিত লোকেরা সংশ্লিষ্ট, যেমন ইবনে মাসউদ উল্লেখ করেছেন। আর অ-পরিবেষ্টিত লোকেরাও তাতে শামিল এ হিসেবে যে, তাদের জন্যে ‘তামাত্ন' জায়েয । তারা যখন তামাত্নু করবে, তখন তারাও এর মধ্যে পড়বে । ইবনে মাসউদ বলেছেন $ আয়াতটির কথার ধরন বিশেষভাবে নির্দিষ্ট পরিবেষ্টিত লোকদের জন্যে । যদিও অ-পরিবেষ্টিত লোকেরা যখন 'তামাত্ন’ করবে, তখন তাদের মধ্যেই পড়ে যাবে। আর ‘কারেন' হচ্ছে, হজ্জের মাসসমূহে যে উমরা করবে, সেই বছরই একই সফরে যে হজ্জ-ও করবে। তারা দুজনই তামাত্নুকারী দুই দিক দিয়ে । একটি দিক, সে দুটিকে একই সফরে একত্রিত করার সুবিধা পেয়েছে। আর দ্বিতীয় দিক হচ্ছে, দুটিকে একত্রিত করার ফযীলত লাভ । এ থেকে বোঝা যায়, তা ইফরাদ-এর তুলনায় উত্তম । ‘হইফরাদে' প্রত্যেকটির জন্যে আলাদা সফর করতে হয় কিংবা দুটি ভিন্ন ভিন্ন ভাবে পার্থক্য সহকারে পালন করা হয়। তাতে উমরা করা হয় হজ্জের মাসসমূহ ছাড়া অন্য সময়ে ৷ নবী করীম (স)-এর সাহাবীগণ থেকে এই “মাত্য়া’ পর্যায়ে বহু কয়টি বর্ণনা এসেছে। সে ‘সব বর্ণনার বাহ্যিক দিক দিয়ে তার মুবাহ হওয়া পর্যায়ে ভিন্নমত হয়েছে। 'মাত্য়া' অর্জিত হয়ে গেলে মতপার্থক্যটা হবে তার সর্বোত্তম হওয়া পর্যায়ে, নিষেধের পর্যায়ে নয়। মুবাহ হওয়ার পর্যায়েও নয়। হযরত উমর ইবনুল খাত্তাব, উসমান ইবনে আফফান, আবূ যর আল-গিফারী (রা) দহাক ইবনে কায়স থেকে এ বিষয়ে নিষেধ বাণী বর্ণিত হয়েছে। জাফর ইবনে মুহাম্মাদ ইবনে নওফল, সাদ ইবনে আবূ ওয়াক্কাস ও দহাক ইবনে কায়স সূত্রে বর্ণনা করেছেন যে, মুআবিয়া (রা) হজ্জ করার বছর বলেছেন-- তারা দুজন উমরা করে হজ্জ পর্যন্ত ‘তামাত্ন' করার আলোচনায় দহাক বলেছেন, আল্লাহ্‌র আদেশ যারা ভুলে যায়নি তাদের পক্ষে তা করা সম্ভব নয়। সাদ বলেছেন, হে ভ্রাতুষ্পুত্র, তুমি অত্যন্ত খারাপ কথা বললে । দহাক বললেন, হযরত উমর ইবনুল খাত্তাব তা করতে নিষেধ করেছেন। সাদ বললেন, রাসূলে করীম (স) নিজে তা করেছেন এবং আমরাও তীর সঙ্গে থেকে তাই করেছি। জাফর ইবনে মুহাম্মাদ আল-ওয়াসেতী, জাফর ইবনে মুহাম্মাদ আল-ইয়ামন, আবূ উবায়দ, হাজ্জাজ, শুবা কাতাদাতা সূত্রে বর্ণনা করেছেন, তিনি জরীর ইবনে কুশায়বকে একথা বলতে শুনেছেন যে, তিনি হযরত উসমানকে এই “মাত্য়া’ গ্রহণ করতে নিষেধ করেছেন । কিন্তু হযরত আলী (রা) তা করতে আদেশ করতেন। পরে আমি হযরত আলী (রা)-এর নিকট উপস্থিত হয়ে বললাম, আপনাদের দুজনার মধ্যে একটা খারাপ জিনিস ঢুকে পড়েছে। আপনি ‘মাত্য়া' গহণ করতে আদেশ করেন । আর হযরত উসমান (রা) তা করতে নিষেধ করেন। তখন হযরত আলী (রা) বললেন, না, আমাদের দুজনের মধ্যে ভালো সম্পর্ক আছে। বরং আমাদের দুজনের জন্যেই কল্যাণ এখানে যে, আমরা দুজন এই একই দ্বীনের অনুসরণকারী । হযরত উসমান (রা) থেকে বর্ণিত যে, তিনি তা করতে ঠিক নিষেধ করেন নি। তিনি বরং ইখতিয়ার আছে বলেছেন । তার কয়েকটি অর্থ, একটি ফযীলত । যেন হজ্জটা তার জন্যে জানা ও পরিচিত মাসে সম্পন্ন হয় । আর উমরা অন্য যে কোন সময়ে করা হয়। আর দ্বিতীয়, আমি তো আল্লাহ্‌র ঘরে বেশি বেশি আবাদ হওয়া ভালোবাসি, পছন্দ করি । অন্যান্য মাসসমূহে তার www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।