আহ্কামুল কুরআন 88 অবলম্বন করত । উমরা করে হজ্জ পর্যন্ত 'তামাত্ন' করার মূলে রয়েছে হজ্জের মাসে দুটিই একই সফরে সম্পন্ব করা এবং এভাবে করে দুটিরই সওয়াব পাওয়ার অধিকারী হওয়া । বোঝা গেল, বেশি ফায়দা ও মর্যাদা-ফযীলত পাওয়ার সুযোগ হয় যে-লোক দুটিই একসাথে পর পর করবে। ‘মাত্য়া’ চার প্রকারের । একটা হচ্ছে ‘কারেন’ । হজ্জের মাসে উমরার জন্যে ইহরাম বেঁধে সেই বছরই একই সফরে হজ্জের কাজটা করা-- যে লোক মসজিদে হারামের বাসিন্দা নয়, তার জন্যে করা ভালো । আর যে মনে করে যে, পরিবেষ্টিত ব্যক্তি হালাল হবে না; বরং আল্লাহ্র ঘর পর্যন্ত পৌঁছার অপেক্ষায় থাকবে, হজ্জ করার পর হালাল হবে। হজ্জ না করতে পারলে উমরার কাজ করবে। আর উমরা করে হজ্জ ভেঙ্গে দেবে। আল্লাহর কথা ঃ ‘যে লোকই উমরা করে হজ্জ পর্যন্ত ফায়দা গ্রহণ করবে, তার জন্যে ‘কুরবানীর যে জত্তু সহজ তাই যবেহ করবে' এই কথার ব্যাখ্যায় বিভিন্ন কথা বলা হয়েছে। ইবনে মাসউদ (রা) ও আল-কামা বলেছেন, অর্থাৎ হাজী যদি পরিবেষ্টিত হয়, তাহলে সে কুরবানী করে ইহরাম খুলবে; তাকে উমরা ও একটি হজ্জ কাযা করতে হবে। কেননা সে এ দুটিরই ফায়দা গ্রহণ করেছে। হজ্জের মাসসমূহে সে দুটিই একসাথে করেছে একই সফরে । তাকে আর একটি পশু যবেহ করতে হবে এই তামাত্বর জন্যে । হজ্জের মাসসমূহে উমরা করলে ও তার পর পরিবারবর্গের নিকট ফিরে এলে, পরে সেই বছরই হজ্জ করলে তাকে পশু যবেহ করতে হবেনা। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেছেন, সফর দুটি ও একটি কুরবানী অথবা কুরবানী দুটি আর সফর একটি । দুটি সফর ও একটি কুরবানী বলে বোঝানো হয়েছে, এই পরিবেষ্টিত ব্যক্তি হজ্জের মাসসমূহে হজ্জ থেকে হালাল হওয়ার পর উমরা. করলেও তার পরিবারবর্গের নিকট ফিরে এলে পরে পুনরায় গিয়ে সেই বছরই হজ্জ করলে তাকে একটি কুরবানী করতে হবে। সেটা পরিবেষ্টনের কুরবানী । তা এজন্যে যে, সে তা দুটি সফরে করেছে । অথবা দুইটি কুরবানী ও একটি সফর হবে। অর্থাৎ হজ্জের মাসসমূহে উমরা করে সে তার পরিবারবর্গের নিকট ফিরে এল না । তাহলে তাকে তামাত্ুর কুরবানী করতে হবে প্রথম কুরবানী পরিবেষ্টিত হওয়ার কারণে এই কারণে দুটি কুরবানী হয়ে যাবে আর সফর হবে একটি । ইবনে আব্বাসের একটি কথা ইবনে জুরাইজ আতা সূত্রে বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস পরিবেষ্টন ও বাধাহীন সফর সংক্রান্ত দুটি আয়াতকে একত্রিত করতে বলতেন অর্থাৎ আল্লাহ্র কথা, ‘যে লোক উমরা করে হজ্জ পর্যন্ত ফায়দা গ্রহণ করবে’ আয়াতকে। আতা বলেছেন, ‘মাত্য়াতুন' বলা হয়েছে এ কারণে যে, সে হজ্জের মাসসমূহে উমরা করেছে। স্ত্রীর যৌনসুখ সম্ভোগ করবে এজন্যে এ নামকরণ হয়নি । এই কারণে ইবনে আব্বাসের মাযহাব হল, আয়তটিতে দুটি ব্যাপারই সমৰত । পরিবেষ্টিত লোকেরা যখন উমরার সাথে হজ্জ কাযা করার উচ্ছা করবে-_ যে উমরা করতে না পারার দরুন হারিয়ে গিয়েছিল বলে তা করা বাধ্যতামূলক হয়েছিল । আর অপরিবেষ্টিত লোকদের মধ্যে যারা উমরা করে হজ্জ পর্যন্ত ফায়দা. পেতে চায়, আবদুল্লাহ ইবনে মাসউদের মতে তারা পরিবেষ্টিত লোকদের সাথে এক কাতারে যুক্ত হবে না। বুঝতে হবে, তাদের সম্পর্কেই কথা বলা হয়েছে। তাতে হারানোর কারণে উমরা ওয়াজিব হওয়ার ফায়দা পাওয়া যাবে। এই হুকুমও দেয়া যাবে যে, হারানো হজ্জ হজ্জের মাসের একই সফরে কাযা করার সঙ্গে উমরাকে একত্রিত করলে তাকে একটা জত্তু যবেহ করতে হবে । যদি দুই সফরে করা হয়, তাহলে পশু যবেহ করতে হবে না। এ ব্যাপারে ইবনে মাসউদের মাযহাব ইবনে আব্বাসের www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।