আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন 8৩ হয়নি। উপরন্তু সেখানে রক্তপাত যখন আল্লাহর নৈকটেযের কারণ হবে না, তখন তাকে বিশেষভাবে হারামের সাথে জড়িত করা জরুরী নয়। যেমন রোযা রাখার ব্যাপারে ৷ এ ব্যাপারে আগের কালের ফিকাহবিদগণের বিভিন্ন মত রয়েছে। হাসান, আতা, ইবরাহীম প্রমুখ বলেছেন, কেননা অপরাধের দরুন যে জসত্তু যবেহ, তা মক্কাতেই হতে হবে। আর রোযা রাখা ও সাদকা দেয়ার কাজ যেখানেই ইচ্ছা করা যাবে। মুজাহিদ বলেছেন, ফিদিয়া তুমি যেখানে ইচ্ছা দিতে পার । তায়ূস বলেছেন, কুরবানী ও সাদকা মক্কায় করতে হবে। রোযা যেখানে ইচ্ছা রাখা যাবে। বর্ণিত হয়েছে, হযরত আলী (রা) হুসায়ন (রা)-এর পক্ষ থেকে একটি উট যবেহ করেছিলেন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে । তখন তিনি নিজে ইহ্রামে ছিলেন। তিনি তার মাথা মুগ্ুনের আদেশ করলেন। তখন উটটি যবেহ করার আদেশ করলেন এবং বন্টন করে দিলেন। তাতে একথা প্রমাণিত হয় না যে, হারাম ছাড়া অন্যত্র যবেহ করাকে তিনি জায়েয মনে করেন। কেননা হতে পারে-- তিনি গোশত সাদকা করে দিয়েছেন এবং আমাদের মতে তা জায়েয । হজ্জ পর্যন্ত উমরার ফায়দা গ্রহণ আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন ঃ - SD Fl ES EAN iL SS যে ব্যক্তি হজ্জের সময় আসা পর্যন্ত উমরার ফায়দা গ্রহণ করবে .......... আবূ বকর বলেছেন, এই ‘তামাত্ন'র মধ্যে দুটি তাৎপর্য নিহিত আছে। তার একটি হল হালাল হওয়া-- ইহরাম খুলে ফেলা এবং স্ত্রীদের নিকট ফায়দা গ্রহণ । আর দ্বিতীয়টি হল হজ্জের মাসসমূহে উমরাকে হজ্জ পর্যন্ত চালিয়ে নেয়া । তার অর্থ, সে দুটোরই আনুকূল্য খহণ ৷ সে জন্যে দুটি সফর গ্রহণ না করা। তা এ জন্যে যে, জাহিলিয়াতের যুগে আরবরা হজ্জের মাসসমূহে উমরা করা জানতো না। বরং তীব্রভাবে তা অস্বীকার করত, বিরোধিতা করত । ইবনে আব্বাস ও তায়ূস থেকে বর্ণনা এসেছে, সেকালের আরবদের নিকট এটা ছিল অত্যন্ত বড় পাপ ও অপরাধের কাজ । আর এই কারণেই নবী করীম (স) তাদের অভ্যাস অনুযায়ী উমরার দ্বারাই হালাল হতে বলেছিলেন, তখন ফিরে গিয়েছিলেন। আবদুল বাকী ইবনে কানে হাসান ইবনুল মুসান্না; আফফান উহায়ব, আবদুল্লাহ ইবনে তায়ূস তার পিতা ইবনে আব্বাস সূত্রে হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেছেন £ আরবরা হজ্জের মাসসমূহে উমরা করাকে সর্বাধিক খারাপ কাজ মনে করত । মুহররম মাসকে তারা সফর মাস বানিয়ে নিত । বলত, পেছন দিক যখন বেঁচে গেল, চিহ্ন মুছে গেল এবং সফর মাস অতীত হয়ে গেল, তখন উমরাকারীর জ্বন্যে উমরা হালাল হল। নবী করীম (স) সে মাসের চতুর্থ দিনের অতি ভোরবেলা হজ্জের ধ্বনি সহকারে পদার্পণ করলেন, তখন তিনি তাদেরকে হালাল হতে আদেশ করলেন। তখন তাদের নিকট এই ব্যাপারটি অত্যন্ত বড় হয়ে দেখা দিল । তারা বলল ঃ হে রাসূল, এটা কি রকমের হালাল হওয়া? বললেন, সর্বপ্রকারেই হালাল । বোঝা গেল, হজ্জের মাত্য়া এই দুটি অর্থকেই শামিল করে। হালাল হয়ে স্ত্রী সম্ভোগ মুবাহ হওয়াও তার মধ্যে রয়েছে। হজ্জের মাসসমূহে উমরা ও হজ্জ একাত্রিত করার ফায়দা গ্রহণ এবং একই সফরে দুটি কাজই করা জাহিলিয়াতের লোকেরা হালাল মনে করত না । প্রত্যেকটির জন্যে আলাদা সফর www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।