আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন 8২ এই কথাটি সকল জত্তু-জনোয়ার-- যেগুলোকে আল্লাহ্র ঘরের দিকে কুরবানীর জন্যে পাঠানো হবে-- এর ক্ষেত্রে সাধারণভাবে প্রযোজ্য । আয়াতটির এই অর্থের সাধারণত্বের কারণে তার নৈকট্য লাভে নিবেদিত সব পশুই হারামের জন্যে বিশেষভাবে চিহ্নিত হওয়া বাঞ্ছনীয় । তা অন্যত্র যবেহ করলে কাজ হবে না । আল্লাহ্‌র কথা, ‘কাবায় পৌছা কুরবানীর জস্তু' থেকেও তা-ই বোঝা যায়। এটা হচ্ছে শিকার.করার অপরাধের প্রতিকার । অতএব কুরবানীর জন্তুর পরিচিতিই হল কাবায় পৌঁছে যাওয়া ৷ তা না হলে হবে না। উপরস্তু তা যখন যবেহ হবে, তখন তা ইহরামের সাথে সংশ্লিষ্ট হবে অবশ্যই । তা হারামের সাথে বিশেষভাবে চিহ্নিত হতে হবে। যেমন শিকারের প্রতিকারের যবেহ এবং মাত্য়ার জন্যে কুরবানীর জস্তু ৷ যদি বলা হয়, নবী করীম (স) কাব ইবনে আজরাতাকে বললেন, একটা ছাগল যবেহ কর, কিন্তু সেজন্যে কোন স্থানকে নির্দিষ্ট করলেন না । কাজেই পশু যবেহর জন্যে কোন স্থানই বিশেষভাবে চিহ্নিত হওয়া উচিত নয়। হুদায়বিয়ায় । হুদায়বিয়ার একাংশ হারামের মধ্যে, অপর অংশ তার বাইরে কাজেই সেখানে বলা উক্ত কথায় কোন স্থানকে নির্দিষ্ট না করলেও অসুবিধা ছিল না। কেননা কাব তো জানতেনই যে, ইহরামের সাথে সংশ্লিষ্ট যবেহ অবশ্যই হারামে করতে হবে। নবী করীম (স)-এর সাহাবিগণ পূর্ব থেকেই জানতেন যে, কুরবানী হারামেই হয়ে থাকে, হতে হবে। কেননা স্বয়ং নবী করীম (স) সেখানে যবেহ করার উদ্দেশ্যে কিছু সংখ্যক জন্তু আগেই পাঠিয়ে দিয়েছিলেন তবে সাদকা দান ও রোযা রাখার এ রকমটা নয়। তা যে কোন স্থানে করা যেতে পারে। সেজন্যে কোন স্থানকেই বিশেষভাবে নির্দিষ্ট করা হয়নি । অতএব সে দুটি কাজকে হারামেই করতে হবে, এরূপ শর্ত করার কোন অধিকার আমাদের নেই । কেননা কুরআনে যা নিঃশর্ত, তাকে নিঃশর্ত রাখা এবং যা শর্তাধীন তাকে শর্তাধীন রাখাই বান্দাদের কর্তব্য । আর মূলতই সাদকার জন্যে কোন স্থানকে বিশেষভাবে নির্দিষ্ট করা হয়নি । তা আসলেই এমন নয় যে, তা কোন বিশেষ স্থান ছাড়া অন্যত্র শুরা যাবে না । সাদকা সম্পর্কে এ কথাই যখন চূড়ান্ত তখন তা কোন বিশেষ স্থানে হতে হবে, এমন শর্ত করা যাবে না। এটা মৌলনীতির পরিপন্থী । তার বাইরে অবস্থিত । যদি বলা হয়, সাদকাও অবশ্যই হারামেই দান করা বাঞ্ছনীয় । কেননা হারামের মিসকীনদের তো হক্‌ আছে যেমন যবেহকৃত জস্তুতে হক রয়েছে। জবাবে বলা যাবে, তার জায়েয হওয়াটার সাথে হারামের কোন সম্পর্ক নেই । মিসকীনদের হক এর কারণেও নয়। কেননা জন্তু যদি হারামে যবেহ করা হয়, তারপরে সেখান থেকে সেটি বাইরে নিয়ে যাওয়া হয় এবং হারাম ছাড়া অন্যান্যদের মধ্যে তা বিতরণ করা হয়, তাহলে জায়েয হবে। তা সত্ত্বেও তার সাথে হারামের মিসকীনদের কোন বিশেষ সম্পর্ক নেই অন্যদের অপেক্ষা । কেননা তাদেরই যদি হক্‌ হবে, তাহলে তারা তার দাবি করতে পারবে। তাদের যখন সে দাবি নেই, তখন সহজেই বোঝা যায় যে, তা তাদের হক-এর ব্যাপার নয়। আসলে তা একমাত্র আল্লাহর হক-এর ব্যাপার । তিনিই তা বাধ্যতামূলক করেছেন মিসকীনদের জন্য । তাদের জন্যই তা দান করতে বলেছেন। তার নৈকট্য লাভের উদ্দেশ্যে । যেমন যাকাত ও অন্যান্য সাদকার সব কাজ । কিন্তু তার কোনটাই কোন একটি স্থানের জন্যে বিশেষীকৃত করা www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।