আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন 80 কথাই বলা হয়েছে। তার মাথায় কোন দূষিত ক্ষত থাকলে তা বেধে রাখা বা ঢেকে রাখার প্রয়োজন হলে তা করা যাবে, তবে সেজন্যে ফিদিয়া দিতে হবে । অন্যান্য রোগের বেলায়ও তাই । তাতে কাপড় পরার প্রয়োজন হলে তা পরবে মুবাহ হিসেবে তবে ফিদিয়া দিতে হবে। কেননা আল্লাহ এ সবের মধ্যে কোন একটিকে বিশেষীকৃত করেন নি। এ সব ব্যাপারে কুরআনের সাধারণ হুকুম রয়েছে। যদি বলা হয়, আল্লাহ্‌র কথা ৪ ‘তোমাদের মধ্যে কেউ রোগী হলে কিংবা মাথায় কষ্টদায়ক কিছু থাকলে’ কথাটি মাথা মুণ্ডন সম্পর্কে । মাথা মুণ্ডন করা হলে রোযা রেখে তার ফিদিয়া দেবে। জবাবে বলা যাবে, মাথা মুণ্ডন করার কাথা উল্লিখিত হয়নি। যদিও তা-ই বলার আসল উদ্দেশ্য । তেমনি পোশাক পরা ও মাথা ঢেকে রাখা-- এর কোনটাই উল্লেখ করা হয়নি। অথচ তার অনুমতি দেয়াই উদ্দেশ্য । কেননা তাতে কোন ওযরের দরুন নিষিদ্ধ কাজের অনুমতি দান-ই আসল লক্ষ্য । অনুরূপভাবে যদি রোগী না হয়; কিন্তু তার দেহে কষ্টদায়ক কিছু থাকে, যার কারণে মাথা মুগ্ুন করার দরকার হয়ে পড়তে পারে, সেক্ষেত্রে মাথার ব্যাপারে তো ফিদিয়া দিতে হবে। কেননা সব কিছুতে তাই বোধগম্য হয়। আর তা হচ্ছে, ইহরামে নিষিদ্ধ কাজ করা মুবাহ হওয়া ওযরের কারণে আল্লাহ কথা £ ০৮+ ০45 রোযা রেখে ফিদিয়া দেবে', নবী করীম (স) থেকে প্রমাণিত যে, তিনি তিনদিনের রোযা রেখেছিলেন। কাব ইবনে আজরাতা বর্ণিত হাদীসে তা উদ্ধৃত হয়েছে। আগেরকালের ও একালের বিভিন্ন দেশের ফিকাহবিদদের কথা-ও তাই । তবে হাসান ও ইকরামা থেকে বর্ণিত হয়েছে যে, মাত্‌'আর রোযার মত দশ দিনের রোযা রাখতে হবে। কাব বর্ণিত হাদীসে সাদকার পরিমাণেরও উল্লেখ হয়েছে। মোটকথা এ পর্যায়ে নবী করীম (স) থেকে বিভিন্ন বর্ণনা এসেছে। তন্মধ্যে একটি আবদুল বাকী ইবনে কানে’ আহমদ ইবনে সহল ইবনে আইয়ুব, সহল ইবনে মুহাম্মাদ, ইবনে আবূ জায়দ, তার পিতা, আবদুর রহমান ইবনুল ইসবাহানী, আবদুল্লাহ ইবনে মুগাফফাল সূত্রে বর্ণনা করেছেন, কাব. ইবনে আজরাতা তাঁকে বলেছেন যে, তিনি নবী করীম (স)-এর সাথে ইহরাম বাধা অবস্থায় ছিলেন। তখন তীর মাথা ও দাড়িতে উকুন পাওয়া গিয়েছিল । নবী করীম (স) তা জানতে পেরে একজন হাজ্জাম ডাকলেন। সে তার মাথা মুণ্ডন করে দিল । বললেন, আমরা কি কুরবানী করতে পারব ? বললেন, না, তা বোধ হয় পারবে না । তখন তিনি তাঁকে তিনটি রোযা রাখতে, না হয় ছয়জন মিসকীন-- প্রত্যেক মিসকীনকে এক সা’ পরিমাণ খাদ্য দিতে বললেন । তখন আল্লাহ নাযিল করেছিলেন $ - sl ie r= Le LS অতঃপর ফিদিয়া হিসেবে হয়ত রোযা রাখবে, না হয় সাদকা দেবে, না হয় কুরবানী দেবে। সাধারণভাবে সব মুসলমানের জন্যেই এই হুকুম । সালিহ ইবনে আবু মরিয়াম, মুজাহিদ কাব ইবনে আজরাতা সূত্রেও এরূপ বর্ণনা এসেছে দাউদ ইবনে আবু হিন্দু, আমের কাব ইবনে আজরাতা সূত্রেও এই হাদীসটি বর্ণিত হয়েছে। তাতে বলা হয়েছে £ তিন সা‘ করে ‘তামার’ (উন্নতমানের খেজুর) সাদকা দেবে। প্রত্যেক দুজন মিসকীনকে এক সা’ পরিমাণ । আবদুল www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।