আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ 529
📝 Text 📖 PDF

en a: FANE ENE $s EE EE i আন্তামা আবূ বকর আল-যাস্সাস রচিত ‘আহ্‌কামুল কুরআন’ তাফসীর সাহিত্যে একটি অসামান্য অবদান। প্রায় বারো শো বছর পূর্বে রচিত এই গ্রস্থথানি তাফসীর জগতে এক অমূল্য সম্পদ রূপে বিবেচিত হয়ে আসহছে। আল্লামা আল-যাস্‌সাস ছিলেন সেকালে হানাফী মাযহাবের অবিসম্বাদিত ইমাম । তাই এই এঁতিহাসিক গ্রন্থে স্বভাবতই তার বিশেষ দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। তিনি কুরআন মজীদের হুকুম- আহকাম সম্পর্কিত আয়াতসমূহ ব্যাখ্যা-বিশ্লেষণ করে হানাফী ফিক্কাহ অনুসারে সমস্যাবলীর সমাধান নির্দেশ করেছেন। এর মাধ্যমে তিনি এক { _ অসামান্য খেদমত আঞ্জাম দিয়েছেন। বিশ্বের অধিকাংশ মুসলমান হানাফী মাযহাবের অনুসারী। তাদের দৈনন্দিন জীবনের তাবৎ কর্মকাণ্ড বিশ্লেষণ _ করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়েছে এই গ্রন্থে । এ কারণে _ তাফসীর সাহিত্য হিসেবে এ গ্রন্থখানি এক অতুলনীয় বৈশিষ্ট্য লাভ ৷ করেছে। ইসলামী পত্তিত ও আলেম সমাজেও এটি বিপুলভাবে সমাদৃত _ হয়েছে। এঁতিহাসিক তাফসীরখানির ভাষা অত্যন্ত সুপ্রাচীন-ক্লাসিকধর্মী; এর বাক-রীতিও বেশ জটিল। আধুনিক কোন ভাষায় এর অনুবাদ করার ' কান্ৃও অত্যন্ত দুরুহ। তবু গ্রন্থটির গুরুত্ব ও উপযোগিতা বিবেচনা করে _ বাংলায় এর ভাষাস্তরের গুরুদায়িত্ গ্রহণ করেছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, সাহিত্যিক ও অনুবাদক হযরত মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) । জীবনের শেষভাগে নানান কর্ম-ব্যস্ততার মধ্যে তিনি এ কাজটি সুসম্পূর্ণ করার জন্যে তিনি চেষ্টা করছিলেন প্রাণপনে ৷ কিন্তু মহান আল্লাহ্র ইচ্ছা ছিল অন্য রকম । তাই গ্রন্থের অর্ধেকের কিছু বেশি অংশের ভাষান্তর সম্পন্ন হবার পরই তিনি এই নশ্বর পৃথিবী ছেড়ে চির-বিদায় গ্রহণ www.boikitab.blogspot.com

— Page 4 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.