আহ্্কামুল কুরআন ৩৯ মক্কাবাসীদের পরিবেষ্টিত হওয়া মক্কার অধিবাসীদের পরিবেষ্টিত হওয়ার ব্যাপার অন্য কোন দিক দিয়ে ঘটতে পারে না, কেবল আল্লাহ্র ঘর তওয়াফ করার পথে বাধাগ্রস্ত হলেই পরিবেষ্টিত হওয়ার ব্যাপার ঘটতে পারে। হানাফী ফিকাহবিদগণ বলেছেন, তাদের পক্ষে কাবা ঘর পর্যন্ত পৌছা যদি সম্ভবপর হয়, তাহলে পরিবেষ্টিত হওয়ার কোন প্রশ্ন উঠতে পারে না। কেননা হয় তারা হজ্জের ইহরাম বেঁধেছে, না হয় উমরার । যদি তারা উমরাকারী হয়, তাহলে তারা উমরা করবে। আর উমরা তো শুধু কাবা ঘরের তওয়াফ ও সাঈ' মাত্র । আর সে কাজ থেকে পরিবেষ্টিত হওয়ার কোন প্রশ্ন হতে পারে না। আর যদি হজ্জের জন্যে ইহরাম বেঁধে থাকে, তা হলে সে আরাফাতের ময়দানে যেতে বিলম্ব করতে পারে শেষ সময় পর্যন্ত, যদি পরিবেষ্ঠিত নাও হয়, তবু । যদি আরাফাতে অবস্থানের সময় হারিয়ে ফেলে তা হলে সে হজ্জ-ই হারিয়ে ফেলল বলতে হবে। তখন সে খালি সময়ে উমরাটা করে নেবে। তখন সে উমরাকারী হয়ে যাবে, পরিবেষ্টিত হওয়ার প্রশ্ব হবেনা। ইহরাম বাধার পর মাথায় কষ্ট বা কোন রোগ হওয়া আল্লাহ বলেছেন $ কুরবানীর জন্তু তার স্থানে পৌঁছার পূর্বে তোমরা তোমাদের মাথা মুগ্ডন করবে না । তা ছাড়া তোমাদের কেউ যদি রোগী হয়..... ইহরাম বাধা পরিবেষ্টিত হওয়া বা না-হওয়া লোকদের মধ্যে কেউ রোগী হলে বা কারোর মাথায় কোনরূপ কষ্ট হলে সে রোযা রেখে ফিদিয়া দেরে। এ থেকে প্রমাণিত হল যে, পরিবেষ্টিত ব্যক্তি কুরবানীর জন্তু তার স্থানে পৌঁছার পূর্বে মাথা মুণ্ডন করবে না, তা করা তার জন্যে জায়েয নয়। আর সে যদি রোগাক্রান্ত হয়ে পড়ে কিংবা মাথায় যদি কোন কষ্টদায়ক কিছু থাকে এবং সে কারণে সে মাথা মুণ্ডন করে, তা হলে তাকে ফিদিয়া দিতে হবে। সে যদি অ-পরিবেষ্টিতও হয়, তবু সে সেই পরিবেষ্টিত ব্যক্তির অবস্থায় আছে বলে মনে করতে হবে, যার জস্তু এখনও তার স্থানে পৌঁছায়নি । এ থেকে বোঝা গেল, পরিবেষ্টিত ও অ-পরিবেষ্টিত-- সকলেই এ দিক দিয়ে অভিন্ন যে, ইহরামে তার মাথা মুগ্ুন জায়েয নয়। জায়েয হবে একটি শর্তে, যা ইতিপূর্বে বারবার উল্লিখিত হয়েছে। আর আল্লাহ্র কথা ৪ ৯১,১ 4 ১৪ ১০5 ‘তোমাদের মধ্যে যে-লোক রোগী হবে......... ‘এ আয়াতে সেই রোগের কথা বলা হয়েছে, যাতে পোশাক পরা বা ইহরাম নষ্টকারী কোন কাজ করার প্রয়োজন হয়। তা হলে সে তা করতে পারবে কষ্ট দূর করার জন্যে । তবে তাকে সেজন্যে ফিদিয়া দিতে হবে। ‘অথবা তার মাথায় কোন কষ্টদায়ক ব্যাপার হলে ....' আয়াতাংশ-ও সেই কথাই বলেছে । ইহরাম নষ্টকারী কোন জিনিস ব্যবহার করা জরুরী হয়ে পড়ে যে রোগে- . যেমন মাথা মুগ্ুন করা বা মুখমণ্ডল ঢেকে ফেলা ৷ তবে রোগ যদি এমন হয় যে, তদ্দরুন মাথা মুণ্ডন জরুরী হয় না, ইহরামের নিষিদ্ধ কোন কাজও করতে হয় না, তা হলে এরূপ অবস্থায় সে যেন সুস্থ ব্যক্তির মত, যার জন্যে ইহরাম বিনষ্টকারী :কোন কিছু করা নিষিদ্ধ । কাব ইবনে ইজরাতা থেকে বর্ণিত, নবী করীম (স) হুদায়বিয়ার বছর তাকে পেলেন এমন অবস্থায় যে, তার মাথার উকুন তার মুখমণ্ডলে ছড়িয়ে পড়ছিল । তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন £ তোমার মাথার এই জঞ্জাল তোমাকে কষ্ট দিচ্ছে ? সে বলল, হ্যা । তখন তাকে ফিদিয়া দিতে আদেশ করলেন। বোঝা গেল, উকুনের আধিক্যই তার মাথার কষ্টের কারণ ছিল। আয়াতে ঠিক এই www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।