আহ্কামুল কুরআন ৩৮ হযরত আয়েশার ঘটনা থেকেও তাই প্রমাণিত হয়। তিনি বিদায় হজ্জের সময় ঝতুবতী হল। তিনি ছিলেন উমরার জন্যে ইহরাম বীধা । তখন নবী করীম (স) তাকে বললেন, তোমার মাথার চূড়া ভেঙ্গে ফেল, চুলে চিরুনী কর এবং হজ্জের তাহলীল কর, উমরা ত্যাগ কর । পরে হজ্জ সমাপ্ত করার পর আবদুর রহমান ইবনে আবূ বকরকে তাকে দিয়ে উমরা করানোর আদেশ করলেন । তিনি তানয়ীম থেকে তাকে উমরা করালেন । বললেন-- এটাই তোমার উমরা শুরু করার স্থান। ওযরের কারণে যে উমরা তিনি করতে পারে নি, তা-ই কাযা করার আদেশ করলেন। এ থেকে প্রমাণিত হল যে, ইত্রাম থেকে বের হতে যে লোক মাযুর, কাযা করা তীর কর্তব্য থেকে যায়, তা প্রত্যাহত হয় না। এ-ও প্রমাণিত হয় যে, নবী করীম (স) ও তার সঙ্গীগণ যখন হুদায়বিয়ায় পরিবেষ্টিত হল, তখন তারা উমরার ইহরাম বাধা অবস্থায় ছিলেন। পরবর্তী বছর তার কাযা করেন। এই জন্যে তার নামকরণ হয় 8৪ ৮=)।%/-% কাযা উমরা’ । যদি তা আদায় না করতেন, তাহলে তা শুরু করার পর বাধ্যতামূলক হতো না, কাযা করা ওয়াজিব হতো না এবং তার নামও ‘উমরাতুল কাযা’ রাখা হতো না। আর তাহলে নতুন করে উমরা করার নিয়ত করতে হতো ৷ আর হালাল হওয়ার পর কাযা করা বাধ্যতামূলক হওয়ার এটাই দলীল । যে পরিবেষ্টিত হাজী কুরবানীর জত্তু পায় না আল্লাহ বলেছেন £ ‘যদি তোমরা পরিবেষ্টিত হয়ে পড়, তাহলে যে কুরবানী করা সহজ হবে, তা-ই করবে। যে পরিবেষ্টিত ব্যক্তি কুরবানী করার জস্তু পায় না, সে কি করবে -- এ বিষয়ে মনীষিগণ বিভিন্ন কথা বলেছেন। হানাফী ফিকাহবিদরা বলেছেন, যতক্ষণ কুরবানীর. জন্তু পাবে না ও তা যবেহ করবে না, ততক্ষণ হালাল হবে না। আতা বলেছেন, সে দশটি রোযা রাখবে, তারপরে হালাল হবে। যেমন তামাতুকারীকে কুরবানীর জন্তু না পেলে করতে হয়।' এই পর্যায়ে ইমাম শাফেয়ীর দুটি কথা। একটি -- কুরবানী না দিয়ে সে হালাল হতেই পারবে না। আর দ্বিতীয়টি কোন কিছু করতে না পারলে সে হালাল হয়ে যাবে তাৎক্ষণিকভাবে । আর পরে সে একটি জন্তু যবেহ করবে যখন তা করতে সক্ষম হবে। এ-ও বলা হয়েছে যে, কোন কিছু করতে সক্ষম না হলে তার করার কিছু নেই । যে হয় খাবার খাওয়াবে, কিংবা রোযা রাখবে। আবূ বকর বলেছেন, এই কথার স্বপক্ষে ইমাম মুহাম্মাদ দলীল এনেছেন এই যে, মাত্য়ার কুরবানী তো দলীলসিদ্ধ ও সমর্থিত । তামাত্ুকারীর জন্যেও হুকুম রয়েছে, যাতে কুরবানী করতে হবে কিংবা রোযা রাখতে হবে, যদি কুরবানীর জজ্ভু না পায়। আর অকাট্য দলীল সিদ্ধ বিষয়াবলীর একটির উপর অপরটি কিয়াস করা যেতে পারে না। আর একটি দিক হচ্ছে কিয়াস করে কাফফারা প্রমাণ করা যায় না। পরিবেষ্টিত ব্যক্তির জন্যে পশু যবেহ করার কথা যখন বলাই হয়েছে, তখন কিয়াস করে অন্য কিছু প্রমাণ করতে চেষ্টা করা উচিত হতে পারে না৷ কেননা তা তো অপরাধের কাফফারা হিসেবে পশু যবেহ করার ব্যাপার । কেননা কিয়াস করে কাফফারা প্রমাণ করতে যাওয়া নিষিদ্ধ । উপরস্তু তাতে ঠিক যেটি দলীল ভিত্তিক সেটি পরিহার করা হয়। কেননা আল্লাহ তো বলেছেন £ 'কুরবানীর জস্তু তার স্থানে পৌঁছার আগে তোমরা তোমাদের মাথা মুগ্ুন করবে না’ । তাই কুরবানীর জন্তুর তার স্থানে পৌঁছার পূর্বেই মাথা মুণ্ডন সাহায্যে অকাট্য দলীল পরিহার করা কখনই জায়েয হতে পারে না। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।