আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন টং নবী করীম (স)-এর যুগে দুটি মাত্য়া চালু ছিল। আমি সে দুটি থেকে নিষেধ করছি। তার উপর চালু করছি মেয়েলোকের মাত্য়া ও হজ্জের মাত্য়া। হযরত উমর (রা) ‘হজ্জের মাত্য়া’ বলে তা ভেঙ্গে যাওয়াই বুঝিয়েছেন, ঠিক তেমনিভাবে যে নবী করীম (স) বিদায় হজ্জে তাঁর সাহাাবগণকে আদশে করেছিলেন। যে লোক নফল হজ্জের ইহরাম বাধা অবস্থায় পরিবেষ্টিত হয়েছে, সে কি করবে এই ক্ষেত্রেও ফিকাহবিদগণ বিভিন্ন মতে দিয়েছেন । হানাফী ফিকাহবিদগণ বলেছেন, তাকে কাযা করতে হবে, পরিবেষ্টন রোগের কারণে হোক কিংবা শত্রু কর্তৃক হোক-- তাতে কোন পার্থক্য হবে না আর এ দুটো থেকেই যদি কুরবানীর দ্বারা হালাল হয়ে থাকে। ইমাম মালিক ও শাফেয়ী রোগের কারণে পরিবেষ্টিত হওয়াকে গণ্য করেন না । তারা দুজনই বলেছেন, শত্রু দ্বারা পরিবেষ্টিত হলে, তার পরে হালাল হয়ে থাকলে হজ্জ ও উমরা-- কোনটাই তাকে কাযা করতে হবে না । তবে কাযা করা ওয়াজি, বরং ফরয, তা হচ্ছে আল্লাহ্‌র এই কথা ৪ এবং তোমরা আল্লাহ্‌র জন্যে হজ্জ ও উমরা সম্পূর্ণ কর। এই আদেশকে ফরয প্রমাণ করে হজ্জ বা উমরা শুরু করলে তা সম্পূর্ণ করার একাত্তই কর্তব্য । শুরু করার পর তা পূর্ণ করা ওয়াজিব হওয়ার কারণে হজ্জ ও মানত দুটো বাধ্যবাধকথার দিক দিয়ে সমান হয়ে গেছে। অতএব তা সম্পূর্ণ না করে মাঝখানেই তা ত্যাগ করা হলে তা কাযা করা বাধ্যতামূলক হবে। তা করতে মাযুর ছিল কি ছিল না, তাতে কোন পার্থক্য হবে না। কেননা যা একবার ফরয হয়েছে, তা ওযরের কারণে পরিত্যক্ত হতে পারে না। নষ্ট হয়ে গেলে তা কাযা করা ফরয, এ বিষয়ে যখন সব ফিকাহবিদ একমত, তখন পরিবেষ্টিত হওয়ার দরুন অসম্পূর্ণ থেকে গেলে তা-ও অবশ্যই কাযা করতে হবে। এই কথাটি হাদীস দ্বারাও প্রমাণিত । হাজ্জাজ ইবনে আমর আল-আনসারী বর্ণনা করেছেনঃ ‘যে বাধাপ্রাপ্ত হবে বা যাকে থামিয়ে দেয়া হবে, সে হালাল হয়ে গেল । পরবর্তী বছর তাকে হজ্জ করতে হবে।' এতে ফরয হজ্জ ও নফল হজ্জের মধ্যে কোন পার্থক্য করা হয়নি। ' উপরজ্তু যে লোক ইহরামের কর্তব্যসমূহ পরিহার করবে, সে হুকুমের বাধ্যবাধকথা পরিহার করায় সে মাযুর ছিল কি ছিল: না-- এতে পার্থক্য নেই ৷ তার: দলীল হচ্ছে, আল্লাহ মাথার কষ্টদায়ক রোগের দরুন মাথা 'মুগ্ডনকারীর ওযর কবুল করেছেন; কিন্তু তাকে ফিদিয়া দেয়ার . বাধ্যবাধকথা থেকে রেহাই দেন নি। সে ফরয ইহরামে ছিল কি নফল ইহরামে-_- তার মধ্যে কোন পার্থক্য নেই, দুটিই সমান ও অভিন্ন ।. অনুরূপভাবে ফরয হজ্জে পরিবেষ্টিত ব্যক্তি সম্পর্কিত হুকুম যা নফল হজ্জে পরিবেষ্টিত ব্যক্তি সংক্রান্ত হুকুম কাযা ফরয হওয়ার ব্যাপারে একই হওয়া বাঞ্ছনীয় । অনুরূপভাবে তা স্ত্রী-সঙ্গমের কারণে বিনষ্ট হওয়া ও পরিবেষ্টিত হওয়ার কারণে তা ত্যাগ করা সম্পূর্ণ সমান ও অভিন্ন হওয়া কর্তব্য । ইহরাম বাধা থাকা অবস্থায় কোন অপরাধ করে বসলে তার কাফফারা দেয়া ওয়াজিব, মাযুর হোক কি অ-মাযুর । পরিবেষ্টিত হলে কাযা করা ওয়াজিব, মাযুর হলেও । এ বিষয়ে সকলেই একমত, এ ব্যাপারেও যে, রোগীকেও তো কাযা করতে হবে, যদি সে হজ্জ হারিয়ে ফেলে ৷ হারাতো সে মাযুর হলেও । কোন ওযর ছাড়াই হারাবার ইচ্ছা করলেও তা কাযা করা বাধ্যতামূলক ।' এর তাৎপর্য হচ্ছে, ইহরাম বেধে কাজ শুরু করার পর যা করণীয় হয়, তাতে মাযুর ও অ-মাযুর উভয়ই সমান। সে তো পরিবেষ্টিত অবস্থায় রয়েছে। অতএব কাযা করার বাধ্যবাধকতা প্রত্যাহৃত হতে পারে না। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।