আহ্কামুল কুরআন ৩৬ SHES ES HE LADS Ys SN PE UB tal তোমরা যদি পরিবেষ্টিত হয়ে পড়, তাহলে যা কুরবানী করা সহজ, তাই করবে। তবে কুরবানীর জস্তু তার স্থানে পৌঁছার আগে তোমরা তোমাদের মাথা মুগ্ডন করবে না। আন্তাহ্র কথা £ ‘যা কুরবানী করা সহজ তাই করবে’ দুটির যে কোন একটি দিক দিয়ে গ্রহণীয়! একটি -- যে কুরবানী তার জন্যে সহজ তাই করবে । দ্বিতীয় - সে যে কুরবানীর জস্তু পাঠাতে পারে তাই পাঠাবে। এ কথার দাবি হচ্ছে, পরিবেষ্টিত ব্যক্তিকে-- সে যখনই হালাল হতে চাইবে কুরবানী করবে। এরপর বলা হয়েছে £ ‘কুরবানীর জু তার স্থানে পৌছার পূর্বে তোমরা তোমাদের মাথা মুপ্ডন করবে না৷’ এরূপ অবস্থায় কুরবানী না করেই হালাল হওয়া সঙ্গত, এমন কথা একজন কি করে বলতে পারে ? অথচ কুরআনের আয়াতই তা' ফরয করেছে এবং নবী করীম (স) হুদায়বিয়ায় পরিবেষ্টিত হয়ে সঙ্গীদেরকে কুরবানী করে হালাল হয়ে যাবার আদেশ করেছিলেন। পরিবেষ্টিত হজ্জযাত্রী যদি হালাল না হয় এবং হজ্জ শেষ হয়ে যাওয়ার পর কাবা ঘরে পৌছায়, তাহলে সে কি করবে, এ পর্যায়ে ফিকাহবিদগণ বিভিন্ন কথা বলেছেন । হানাফী ফিকাহবিদ ও ইমাম শাফেয়ী বলেছেন, তার উমরা করে হালাল হয়ে যাওয়া উচিত । সেই ইহরাম দ্বারাই হজ্জ কার্য সম্পন্ন করা তার জন্যে সহীহ হবে না । ইমাম মালিক বলেছেন, পরবর্তী বছর হজ্জ করা পর্যন্ত তার ইহরাম বাধা অবস্থায় থেকে যাওয়া জায়েয হবে। নতুবা উমরা করে হালাল হতে চাইলেও তাতে আপত্তি নেই। তার এই ইহরামের থেকে একবার হজ্জ হারানোর পর পরবর্তী হজ্জ করা জায়েয নয়, তার দলীল হচ্ছে, উমরা করে তার হালাল হয়ে যাওয়া সর্বসম্মত মত ৷ তার বর্তমান ইহরাম যদি এরকমের হয়ে গিয়ে না থাকত যে, তদ্বারা পরবর্তী হজ্জ করা যাবে না, তাহলে তা খুলে ফেলে হালাল হয়ে যাওয়া কখনই জায়েয হতে পারত না । প্রথম বছরই তার পক্ষে হজ্জ করা সম্ভব হলে তো সে তা করত, তা না করে হালাল হয়ে যাওয়া তার পক্ষে কখনই জায়েয হতো না। আর এতেই দলীল রয়েছে এ কথার যে, তার বর্তমান ইহরাম এমন হয়ে গেছে যে, তা নিয়ে পরবর্তী হজ্জ কিছুতেই করা যেতে পারে না। উপরস্তু হজ্জ নষ্ট হয়ে যাওয়া বা নষ্ট করে দেয়া তো বাতিল হয়ে গেছে আল্লাহ্র এই কথার দ্বারা £. ‘এবং তোমরা হজ্জ ও উমরা আল্লাহ্র জন্যে সম্পূর্ণ কর ।' এ থেকে জানা গেল যে, ইহরাম শেষ করে হালাল হওয়া যখন তার জন্যে জায়েয, তখন এ অবস্থায় উমরার কার্যাবলী করাই তার কর্তব্য, হজ্জের কার্যাবলী নয়। কেননা হজ্জের কার্যাবলী করা সন্তভব হওয়ার পর উমরা করে হালাল হওয়ার কারণে তার হজ্জকে নাকচ করে দেয়া ‘হয়েছে। এই অবস্থা হয়েছিল শুধুমাত্র সেই বহর, যে বছর রাসূলে করীম (স) হজ্জ করতে সক্ষম হয়েছিলেন ও তা করেওছিলেন। পরে তা মনসূখ হয়ে যায়। হযরত উমর (রা) বলেছেনঃ LA wr On Ee HER LM or b Ed L Ed LAY Ed ESS eee Les HULDA ded es ESS - IEE CUD CAL ol, www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।