আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ৩৫ জবাবে বলা যাবে, তা জায়েয হয় মাত‘আর কারণের দরুন। সে কারণ হচ্ছে উমরা । ফলে কুরবানী করার সময়ের পূর্বে কিছু রোযা রাখা জায়েয হবে। কিন্তু পরিবেষ্টিত হাজীর ক্ষেত্রে উমরা বাধ্যতামূলক হওয়ার কোন কারণ পাওয়া যায়নি। কেননা তার কারণ হচ্ছে কুরবানীর দিন ফজর উদয় হওয়া আরাফায় অবস্থান গ্রহণের পূর্বে । এই কারণে জন্তু যবেহ করা সেই উমরার স্থলাভিষিক্ত হবে না, যা করা যায়নি বলে বাধ্যতামূলক হয়েছে। তা থেকে প্রমাণিত হয় যে, জস্তু যবেহ করা সেই উমরার স্থলাভিষিক্ত নয় যা করতে না পারার দরুন বাধ্যতামূলক হয়েছে। তবে তা উমরাকারীর জন্যে বাধ্যতামূলক হবে। সে তো করতে না পারার ভয় পায় না। কেননা সে উমরার সময় নির্দিষ্ট নয়, যে-কোন সময়ই করা যেতে পারে। তা থেকে বোঝা গেল, এই জন্তু যবেহ উমরা করতে না পারার সাথে সংশ্লিষ্ট নয়, তা তো হালাল হওয়ার কাজটি ত্রাখিত করার উদ্দেশ্যে ব্যবস্থিত হয়েছে। তার দলীল হচ্ছে, কে করতে না পারার ভয় করে, কে ভয় করে না-- এ দুয়ের মধ্যে কোন পার্থক্য করা হয়নি পশু যবেহ করার বাধ্যবাধকতার দিক দিয়ে । যদি বলা হয়, নবী করীম (স)-এর হাজ্জাজ ইবনে আমর আল-আনসারী বর্ণিত হাদীসে বলা হয়েছে-_ যে ব্যক্তি ব্যাহত হল বা যার মোড় ঘুরিয়ে দেয়া হল, সে হালাল হয়ে গেল এবং তাকে পরবর্তী বছর হজ্জ করতে হবে। এতে উমরার কথা উল্লেখ করা হয়নি । যদি হজ্জের সঙ্গে উমরা করাও জরুরী হতো তাহলে এ হাদীসে তার উল্লেখ নিশ্চয়ই করা হতো । যেমন হজ্জ কাযা করার আবশ্যিকতা বলা হয়েছে। জবাবে বলা যাবে, এ হাদীসে পশু যবেহ করার কথাও তো বলা হয়নি। অথচ পশু যবেহ করা ছাড়া হালাল হওয়া জায়েয নয়। এ হাদীসটিতে নবী করীম (স) রোগের কারণে পরিবেষ্টিত হাজীর কর্তব্য বলতে চেয়েছেন এবং যার কাযা করে হালাল হওয়া কর্তব্য তার উল্লেখ করেছেন। আবদুল্লাহ ইবনে মাসউদ ও ইবনে আব্বাস (রা) সাঈদুবনে যুবায়র বর্ণিত হাদীসে এতদূর গিয়েছে যে, যে লোক হজ্জ পর্যন্ত উমরার ফায়দা নেবে আল্লাহ্র পরিবেষ্টিত ব্যক্তির করণীয় বলার পর বলেছেন, একথা দ্বারা সেই উমরার কথা বলতে চেয়েছেন, হজ্জের ইহরাম থেকে হালাল হওয়ার কারণে যা করা ওয়াজিব হয়েছিল -- যখন উমরা থেকে হজ্জ পর্যন্ত একসাথে করবে। কেননা এই হজ্জের ইহরাম থেকে হজ্জের মাসসমূহে হালাল হয়েছিল । তাকে তার বিনিময় অবশ্যই দিতে হবে। পরিবেষ্টিত হাজী সম্পর্কে ইবনে আব্বাস থেকে আর একটি বর্ণনা এসেছে। সেটি আবদুর রাযযাক, সওরী, ইবনে আবূ নজাইহ, আতা ও মুজাহিদ ইবনে আব্বাস সূত্রে বর্ণনা করেছেন । বলেছেন, শত্রুর আটকই গণনার যোগ্য ৷ যদি আটককৃত হয় আর তার সাথে কুরবানীর জন্তু না থাকে, তাহলে সেখানেই হালাল হয়ে যাবে, তার সাথে কুরবানীর জস্তু থাকলে তার দ্বারা হালাল হবে৷ কিন্তু কুরবানীর জন্তু যবেহ না করে হালাল হবে না৷ তাকে হজ্জ করতে হবে না। উমরাও নয়। অবশ্য আতা এই বর্ণনাটিকে অস্বীকার রুরেছেন একটি বর্ণনার ভিত্তিতে । সেটি মুহাম্মাদ ইবনে বকর ইবনে জুরাইজ আমর ইবনে দীনার সূত্রে বর্ণনা করেছেন, ইবনে আব্বাস বলেছেন ঃ শত্রু যাকে পরিবেষ্টিত করেছে তাকে হজ্জ করতে হবে না, কুরবানী দেয়াই তার জন্যে যথেষ্ট । উমরাও করতে হবে না। ইবনে জুরাইজ বলেছেন, আমি আতার নিকট এই হাদীসটি উল্লেখ করলাম ৷ জিজ্ঞাসা করলাম, আপনি শুনেছেন, ইবনে আব্বাস বলেছেন, যে পরিবেষ্টিত ব্যক্তির কুরবানী করা কর্তব্য নয়, তার এই পরিবেষ্টনের দরুন যা করতে পারল না, তার কাযা করাও জরুরী নয় ? বললেন, না, আমি শুনিনি । তিনি এ হাদীসটিকে অস্বীকার করলেন বস্তুত এ হাদীসটি গ্রহণ অযোগ্য -- কুরআনেরও খেলাফ ৷ নবী করীম (স)-এর মুতাওয়াতির বর্ণনা ধারায় বর্ণিত হয়েছে, আল্লাহ বলেছেনঃ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।