আহ্কামুল কুরআন ৩৪ আগের কালের ও বিভিন্ন দেশের ফিকাহবিদগণ হজ্জের পথে পরিবেষ্টিত হাজীদের ব্যাপারে তারা যখন কুরবানী করে হালাল হয়ে যাবে-- তখন করণীয় সম্পর্কে বিভিন্ন মত দিয়েছে। সাঈদ ইবনে যুবায়র ইবনে আব্বাস থেকে এবং মুজাহিদ আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করেছেন, দুজনেই বলেছে, তাকে উমরা ও হজ্জ দুটিই আবার করতে হবে। হজ্জের মাসসমূহে দুটো যদি এক সাথেই করা হয়, তা হলে তাকে একটি জস্তু যবেহ করতে হবে। সে হবে তামাত্ন হজ্জকারী, আর হজ্জের মাসসমূহে দুটো এক সাথে না করলে তাকে জন্তু যবেহ করতে হবে না। আল-কামা, আল-হাসান, ইবরাহীম, সালিম, কাসিম ও মুহাম্মাদ ইবনে সিরীনও উক্ত মতই সমর্থন করেছেন, আর হানাফী ফিকাহবিদগণও তাই বলেছেন। আইয়ূব . ইকরামা ইবনে আব্বাস সূত্রে বর্ণনা করেছেন, আল্লাহ কিসাসের হুকুম দিয়েছেন অথবা শক্রু তোমা থেকে এক হজ্জ থেকে আর এক হজ্জ পর্যন্ত ও এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত নিয়ে নেবে। শবী বলেছেন, তাকে এক হজ্জ করতে হবে। ইমাম আবু হানীফা তার হজ্জ ও উমরা- দুটো করাই ওয়াজিব বলেছেন। যখন হালাল হবে, তখন একটা পশু যবেহ করতে হবে তাকে। পরে সেই বছর আর হজ্জ করে নি। সে যদি কুরবানীর আগেই তার ইহরাম খুলে ফেলে, পরে পরিবেষ্টন শেষ হয়ে যায়, তার পরে হজ্জের ইহরাম বাধবে ও সেই বছরই হজ্জ করবে, যে বারে উমরা করে নি। তা এজন্যে যে, এই উমরা তো তা-ই যা পূর্বের বারে করা যায় নি। কেননা যে লোক হজ্জ হারিয়ে ফেলবে তার কর্তব্য হচ্ছে উমরা করে হালাল হয়ে যাওয়া । সে যদি হারানো হজ্জ করতে পারে, তাহলে পরে তাকে হারানো উমরা করতে হবে। একটি জত্তুও যবেহ করতে হবে । যা পরিবেষ্টনের কারণে অ-কৃত রয়ে গেছে, হালাল হওয়ার জন্যেই তা করতে হবে । হারানোর কারণে যে উমরা করণীয় ছিল, এটা তার স্থালাভিষিক্ত হবে না। কেননা মৌলিকভাবে এমন উমরা নেই, যার বিকল্প হবে পশু যবেহ করা । যেমন, কেউ যদি উমরার মানত করে, তার বিকল্প হিসেবে জন্তু যবেহ করা যাবে না। ওযর অবস্থায়ও না, সষ্তাব্যের অবস্থায়ও নয়। অনুরূপভাবে যে লোক উমরাকে ফরয বানাবে, তার বিকল্প উমরাকে বানানো যায় না কোন অবস্থাতেই । হারানো বা করতে না পারার দরুন উমরার আমল বাধ্যতামূলক হয়, তাহলে জস্তু যবেহ তারও বিকল্প হতে পারে না। এ থেকে প্রমাণিত হল যে, জন্তু যবেহ শুধু ইহরাম ভাঙ্গার জন্যে হালাল হওয়ার জন্যে বিধিবদ্ধ হয়েছে। এ থেকে তার বোঝা যায় যে, করতে না-পারার দরুন যে উমরা বাধ্যতামূলক হয়, তা করতে না-পারার পূর্বে করা জায়েয নয়। কেননা তা সময় হয়নি, কারণও ঘটেনি । পরিবেষ্টনের জ্তু যবেহ করা জায়েয এবং হারানোর পূর্বে তদ্বারা হালালও হওয়া যায়। এ ব্যাপারে আমাদের হানাফীদের এবং বিরোধীদের পূর্ণ একমত্য রয়েছে। এ থেকে বোঝা গেল, জসত্তু যবেহ শুধু হালাল হওয়ার জন্যে, তা উমরার স্থালাভিষিক্ত হিসেবে নয়। ইমাম মালিক ও শাফেয়ীর পক্ষেও পরিবেষ্টনের জত যবেহ করাকে করতে না-পারার দরুন ওয়াজিব হওয়া উমরার বিকল্প বলা সম্ভব হয়নি । কেননা তারা দুজনই বলেছেন, যে লোক হজ্জ করতে পারেনি, তাকে হজ্জও করতে না-পারা উমরা দুটিই করতে হবে। আর সেই সাথে কুরবানীও । তীদের মতে পরিবেষ্টিত হাজীর কুরবানী - যা হজ্জ করতে না পারার দরুন বাধ্যতামূলক হয়-- উমরার বিকল্প হতে পারে না। করতে না-পারার পর-ও তা তার স্থলাভিষিক্ত হয়না । যদি বলা হয়, কুরবানীর দিনের আগেই উমরার ইহরাম বাধার পর মাত্য়ার তিনটি রোযা রাখা তোমার মতে জায়েয, তা কুরবানীর বিকল্প, আর মূল কুরবানীও ৷ তা কুরবানীর দিনের আগে যবেহ করা জায়েয হবেনা। '৬- www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।