আহ্্কামুল কুরআন ৩২ মুণ্ডনও পড়ে যাবে। তার এই কথায় দুই দিকের সম্ভাবনা রয়েছে। একটি, হয়ত তার বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে তা যার উল্লেখ আমরা ইতিপূর্বে করেছি যে, মাথা মুণ্ডন অনুষ্ঠানাবলীর শেষ কাজ । তাই অনুষ্ঠানাবলীর কোন কাজই যখন করা যায় নি, তখন মাথা মুগ্ডন যখন ওয়াজিব, তখন তা অনুষ্ঠানের একটি অংশ ৷ অথচ পরিবেষ্টিত ব্যক্তির পক্ষে কোন অনুষ্ঠান পালনের যখন সুযোগ নেই, তখন মাথা মুগণ্ুনের কাজটা না করাই সমীচীন। যদি বলা হয়, অনুষ্ঠানাবলী পড়ে গেছে তো শুধু এই কারণে যে, তা করা সম্ভব নয়। কিন্তু মাথা মুণ্ডন সম্ভব নয়-- এমন কথা তো বলা যায় না । অতএব তা তার করা উচিত । জবাবে বলা যাবে, কথাটি ভুল । কেননা পরিবেষ্টিত ব্যক্তির পক্ষে যদি মুযদালিফায় অবস্থান গ্রহণ সম্ভব হতো, সে প্রস্তর নিক্ষেপের কাজটা করতে পারত, কিন্তু কাবার নিকট পৌছা সম্ভব না হতো, আরাফাতের ময়াদানে অবস্থানও অসম্ভব হতো, তাহলে মুযদালিফায় অবস্থান তার জন্যে বাধ্যতামূলক হতো না । পাথরও নিক্ষেপ করতে হতো না -- যদিও তা করা সম্ভবপর ছিল। কেননা তাতে অনুষ্ঠানাবলীর শেষে বিন্যস্ত হয়েছে। অনুরূপভাবে মাথা মুণ্ডন যখন অন্যান্য কাজের শেষে করণীয়, তার পূর্বে তা করণীয় নয়, তাহলে তা পড়ে যাওয়া-- ও করা কর্তব্য না-হওয়া খুবই স্বাভাবিক । যেমন আপত্তি তোলা হয়েছে এ কথায় যে, যে কাজ করা সম্ভব তা কেন করা হবে না ? হ্যা, তা সম্ভব হওয়া সত্ত্বেও তা বাধ্যতামূলক হবে না, যখন সে পরিবেষ্টিত অবস্থায় পড়ে যাবে। ইমাম আবূ ইউসুফের মতের পক্ষে যদি কেউ এই যুক্তি দেখায় যে, আল্লাহ্র কথাঃ ‘কুরবানীর জন্তু তার স্থানে পৌছার পূর্বে মাথা মুগুন করবে না'-- এতে নিষেধের অবসানের জন্যে কুরবানীর জন্তুর লক্ষ্যস্থলে পৌঁছে যাওয়া আবশ্যক ৷ লক্ষ্যস্থল তো তার পূর্বের স্থানের বিপরীত ফলে মোট কথাটি দাড়াবে £ ‘তোমরা তোমাদের মাথা মুণ্ডন করবে না, যতক্ষণ কুরবানীর জন্তু তার স্থানে পৌঁছে না যাবে,’ যখন তা পৌঁছে যাবে, তখন তোমরা মাথা মুণ্ডন কর। এতে মাথা মুগুন করা ওয়াজিব হয়ে দাড়ায় । জবাবে বলা যাবে, একথাটি সঠিক নয়। কেননা মুবাহ হওয়া নিষিদ্ধ হওয়ার বিপরীত অবস্থা । ওয়াজিব হওয়াও নিষিদ্ধ হওয়ার বিপরীত । দুই বিপরীতের কোন একটির দিকে তাকে ফিরানো ওয়াজিব হবে না এবং তা অপরটির অপেক্ষা উত্তমও হবে না । তা হল মুবাহ হওয়া । উপরন্তু, নিষেধ উঠে গেলে তার বিপরীতটা ওয়াজিব হিসেবে করা ওয়াজিব হয় না। নিষেধ নিঃশেষ হয়ে গেলে জিনিসটি পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থায় অবশিষ্ট হয়ে থাকাই কাম্য । ফলে ইহরাম বাধার পূর্বে যেরূপ ছিল সেই রূপই হয়ে যাবে। অতঃপর ইচ্ছা হলে মাথা মুগ্ডন করবে, না হয় করবে না । জুমআর নামাযের কাজটি সম্পন্ন হয়ে গেলে ক্রয়-বিক্রয়ের নিষেধও চলে যাবে৷ হালাল হওয়ার পর শিকার করার নিষেধও চলে যাবে। কিন্তু তাই বলে অতঃপর ক্ৰয়-বিক্ৰয় করা ওয়াজিব হয়ে যাবে-- এমন কথা নয়। আসলে ক্রয়-বিক্রয় ও শিকার করা স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যাওয়া তো আর লক্ষ্য নয়। মূলত সে দুটি কাজ মুবাহ ৷ শুধু জুম‘আ ও হজ্জের ইহরামের কারণে তা নিষিদ্ধ হয়েছিল । আবু ইউসূফ নবী করীম (স)-এর কথাকে দলীল হিসেবে পেশ করতে পারেন। তিনি বলেছিলেন, তিনবার ৮2০%) ০১ ‘আল্লাহ মাথা মুগ্ডনকারীদের প্রতি রহম করুন ৷’ যারা চুল কাটে তাদের জন্যে মাত্র একবার দো'আ করেছেন। হুদায়বিয়ায় পরিবেষ্টিত হয়ে পড়া কালে উমরায় তা বলা হয়েছিল। এ থেকে বোঝা গেল যে, তা নির্দিষ্ট অনুষ্ঠানাবলীর একটি । যখন তা একটি অনুষ্ঠান, তখন তা করা ওয়াজিব । পরিবেষ্টিত নয় যারা, তারা হজ্জের অনুষ্ঠানমালার শেষ পর্যায়ে তা করে। আর এইরূপ জবাব www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।