আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ৩১ আমাদের প্রত্যেককে আত্মহত্যা করতে এবং প্রত্যেককে অপর প্রত্যেককে হত্যা করতে নিষেধ করা হয়েছে। তাই বোঝা গেল, ইহরাম বাধা লোকের পক্ষে অপর কারোর মাথা মুণ্ডন করা নিষিদ্ধ । তা করলেই তার দণ্ড দেয়া জরুরী হবে। এ-ও বোঝা যায় যে, কেরান ও তামাত্ন হজ্জে মাথা মুগ্ডনের পূর্বেই কুরবানীর জস্তু যবেহ করতে হবে। কেননা যাদের একই সময় মাথা মুণ্ডন ও কুরবানী যবেহ করতে হবে, তাদের সকলের জন্যেই উক্ত কথা । তাই কুরবানীর পশু যবেহ করার পূর্বে যে লোক মাথা মুণ্ডন করবে, তাকেই দণ্ড স্বরূপ একটা পশু যবেহ করতে হবে। কেননা সে পশু যবেহ করার পূর্বে মাথা মুণ্ডন করে সময়ের বরখেলাফ কাজ করেছে। পরিবেষ্টিত ব্যক্তির ব্যাপারে ফিকাহবিদগণ বিভিন্ন কথা বলেছেন এ বিষয়ে যে, তাকে মাথা মুণ্ডন করতে হবে, কি হবে না । আবু হানীফা ও মুহাম্মাদ বলেছেন, না, তাকে মাথা মুণ্ডন করতে হবে না। আবূ ইউসূফের দুটি কথার একটি হচ্ছে, তাকে মাথা মুগ্ডন করতে হবে। মাথা মুগ্ডন না করলে অবশ্য তার কোন অপরাধ হবে না। তীর থেকে পাওয়া অপর বর্ণনায় বলা হয়েছে, মাথা মুণ্ডন করা একান্তই জরুরী ৷ স্ত্রীলোক তার স্বামীর অনুমতি না হলেও নফল উমরা বা হজ্জের জন্যে ইহরাম বাধতে পারবে, ক্রীতদাস তার মনিবের অনুমতি ছাড়াই ইহরাম বাধতে পারবে-- এ বিষয়ে কোন মতপার্থক্য নেই । অবশ্য স্বামী ও মনিবের পক্ষে স্ত্রী ও ক্রীতদাসকে মাথা মুগ্ুন বা চুল কাটা ছাড়াই ইহরাম ভাঙ্গানোর অধিকার আছে। আর তা করা তাদের পক্ষে সম্ভব হবে ইহরাম ভঙ্গকারী সুগন্ধি ব্যবহার করিয়ে বা ভাল পোশাক পরিধান করিয়ে । এ থেকে বোঝা যায় যে, পরিবেষ্টিত হওয়া ব্যক্তির জন্যে ইহরাম ভাঙ্গতে মাথা মুণ্ডন ওয়াজিব নয়। কেননা এ দুজনই পরিবেষ্টিত যেন। মাথা মুণ্ডন ছাড়াই যে লোক তাদেরকে হালাল হতে বাধ্য করবে সে তাদের উপর জোর-জবরদস্তিমূলক কাজ করেছে’ যদি মাথা মণ্ডন ওয়াজিবও হয়, তাহলে তা সম্ভব ক্রীতদাসের মাথা মুণ্ডন করিয়ে আর মেয়েলোকটির চুল কাটিয়ে । উপরস্ভু মাথা মুগ্ুন তো হজ্জের অনুষ্ঠানাবলীর মধ্যে গণ্য । যাবতীয় অনুষ্ঠান যথাযথ পালনের এক পর্যায়ে তা করতেই হয়। এ ছাড়া অন্য কোন উপায় প্রমাণিত নয়। তবে কোন দলীল ছাড়া তাকে হজ্জের অনুষ্ঠানমালার মধ্যে প্রমাণ করা জায়েয হবে না। কেননা একথা প্রমাণিত হয়েছে যে, মাথা মুণ্ডন মূলত হজ্জের অনুষ্ঠানমালার অন্তর্ভুক্ত নয়। ক্রীতদাস ও স্ত্রীলোকটির ক্ষেত্রেও এই একই ‘ইল্লাত’ কিয়াস করা যেতে পারে যে, মনিব ও স্বামী উভয়ের জন্যে ক্রীতদাস ও স্ত্রীকে হালাল হতে বাধ্য করা জায়েয মাথা মুগ্ুন ও চুল কাটা ছাড়াই । যেসব অনুষ্ঠানের মধ্যে চুল কাটা বা মাথা মুগ্ডন বিন্যস্ত তা সব না করলে। সব পরিবেষ্টিত লোকের জন্যেই এই ইল্লাতের দরুন মাথা মুণ্ডন ছাড়াই হালাল করানো জায়েয রয়েছে। নবী করীম (স)-এর বলা একটি কথা থেকেও তা-ই বোঝা যায় । হুদায়বিয়ার উমরা সম্পন্ন করতে পারার পূর্বেই উমরা ত্যাগ করে মাথার চুড়া ভেঙ্গে ফেলতে ও চিরুণী চালাতে আদেশ করলেন এবং উমরা ত্যাগ করে গোসল করতে ও হজ্জের তাহলীল বলতে বললেন কিন্তু তখন তাকে না মাথা মুন্ডন করতে ও না চুল কাটতে আদেশ করলেন । অথচ তখন উমরার সমস্ত কাজ অসম্পূর্ণই রয়ে গিয়েছিল । এ থেকে বোঝা গেল যে, অনুষ্ঠানাবলী পালন সম্পূর্ণ হওয়ার পূর্বেই ইহরাম খুলে ফেলা যার জন্যে জায়েয, তাকে মাথা মুগ্তন করে হালাল হতে হবে--, এমন বাধ্যবাধকতা নেই । তাতে এই দলীল-ও রয়েছে যে, মাথা মুগ্ুন অনুষ্ঠানমালা পূর্ণ করার শেষ পর্যায়ে করার কাজ । অনুষ্ঠানমালার সমস্ত কাজ-ই এমনিভাবে পরস্পর সুবিন্যস্ত হয়ে আছে। ইমাম মুহাম্মাদ এ পর্যায়ে যুক্তি পেশ করেছেন এই বলে যে, অনুষ্ঠানমালার সব কাজই যখন পড়ে গেছে, তখন মাথা মুগ্ুনও করার প্রয়োজন থাকবে । আর এ-ও সম্ভব যে, ইহরাম শেষ করার জন্যে মাথা www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।