আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ৩০ {০ ৬১৷ ‘কুরবানীর জন্তু যতক্ষণ তার স্থানে পৌদ্ধে না যাবে।' এই দ্বিতীয় আয়াতে উল্লিখিত ‘মহল’ বলতেও সেই হারাম-ই বুঝতে হবে। ' এই জন্তু যবেহ করার জন্যে কোন সময় নির্দিষ্ট নেই-- এ কথার একটি প্রমাণ এই যে, আল্লাহ্র কথা £ যদি তোমরা পরিবেষ্টিত হও, তাহলে ‘যে পশু যবেহ করা সহজ ও সম্ভব হবে’ থেকে উমরা ও হজ্জের প্রসঙ্গই বোঝা যায়, যা পালন করতে শুরু করা হয়েছে, সে জন্যে যাত্রা শুরু করা হয়েছে। আর তার কথাই ‘এবং তোমরা আল্লাহ্র জন্যে হজ্জ ও উমরা সম্পূর্ণ কর’ অংশে বলা হয়েছে। হজ্জের জন্যে যে পশু, তা-ই উমরার জন্যেও । সব ফিকাহবিদই একমত যে, তাতে উমরার জন্যে কোন সময় নির্ধারিত হয় নি। হজ্জের ব্যাপারও তাই । কেননা শব্দটি সাধারণ অর্থবোধক ৷ আল্লাহ্র কথা £ ‘কুরবানীর জন্তু যতক্ষণে তার স্থানে পৌঁছে. না যাবে' থেকেও তা-ই বোঝা যায়। উমরার স্থান তো হারামই । কোন নির্দিষ্ট সময় নয়। তাই বুঝতে হবে যে, আয়াতে সেই হারাম-এর কথাই বলা হয়েছে। অতএব হারামে তা যে-কোন সময় যবেহ করা জায়েয-- উমরার যে-কোন সময়ে হজ্জের ক্ষেত্রেও তাই । আর সাধারণ অর্থবোধক শব্দের কারণে উমরাও তাতে শামিল । কেবল হজ্জের জন্যে তা শর্তযুক্ত করা জায়েয হতে পারে না। কেননা তা একটি শব্দের কারণে উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে । ব্যবহত শব্দ সময় ও স্থান দুটিই যখন বোঝায়, তখন তার একটিকে বাদ দিয়ে অপরটি বুঝতে চাওয়া জায়েয হতে পারে না যেমন আল্লাহ্র কথা £ঃ {5,406 5,41 ‘চোর পুরুষ ও চোর স্ত্রী’ আয়াতের দৃষ্টিতে কোন চোরকে দশ দিরহাম চুরি ও অপর কোন চোরকে এক দীনারের এক-চতুৰ্থাংশ চুরির অপরাধে দায়ী করা জায়েয হতে পারে না। হাদীস থেকেও এই কথা প্রমাণিত হয়। হাদীসটি হাজ্জাজ ইবনে আমর আল আনসারী নবী করীম (স) থেকে বর্ণনা করেছেন। তাতে বলা হয়েছে, যার ভাঙ-চুর বা আমন্ত্রিত ও দমিত হবে, সে ইহরাম খুলে ফেলবে পরবর্তী বছরই হজ্জ করা তার কর্তব্য হবে। তার অর্থ, তার ইহরাম খুলে ফেলা জায়েয । সাবাগাতা বিনতুষ যুবায়র বর্ণিত হাদীসও সেই কথাই প্রমাণ করে। তাতে নবী করীম (স) বলেছেন, তুমি শর্ত কর এবং বল যে, আমার মহল হচ্ছে সেটি, যেখানে আমাকে আটক করা হয়েছে। তার অর্থ, তাকে জানিয়ে দেয়া হল যে, সেটিই তার স্থান । তা এই মৌল নীতির ভিত্তিতে প্রমাণিত যে, ইহরাম যা করতে বলে, তা শর্তের কারণে নিষিদ্ধ হবে না । তাছাড়া মহল-ও সময়ের ভিত্তিতে নির্দিষ্ট নয়। বিবেচনা করলে সকলের একমত্যের ভিত্তিতে প্রমাণিত হয় যে, যে উমরা পূর্ণ করা যায় নি বলে হালাল হতে হয়েছে, তাতে জস্তু যবেহ করার কোন নির্দিষ্ট সময় নেই । যখনই তা করা হবে, জায়েয হবে। এই জন্তু যবেহও তাই ৷ যখন প্রিবেষ্টনের কারণে ওয়াজিব হবে, তা ওয়াজিব হবে সময় অনির্দিষ্টভাবে । কেননা তা ভঙ্গ হয়ে যাওয়ার কারণে ইহরাম খুলে ফেলার ঘটনা ঘটবে । যেমন পূর্ণ করতে না পারা উমরার ব্যাপার । আল্লাহ্‌র কথা £৫05, (£154, ‘এবং তোমরা তোমাদের মাথা মুণ্ডন করবে না ।' হজ্জযাত্রী বা উমরার জন্যে যাত্রী উভয়ের জন্যেই মাথা মুগ্ুডন না করার এই নির্দেশ । কেননা এর পূর্ববর্তী আয়াত হচ্ছে £ ‘এবং তোমরা সম্পূর্ণ কর হজ্জ ও উমরা আল্লাহ্র জন্যে ৷” আমাদের কারোর অপর কারোর মাথা মুণ্ডন করে দেয়াও নিষিদ্ধ হয়েছে এবং সকলের নিজের মাথা মুণ্ডন করাও নিষিদ্ধ হয়েছে। কেননা ব্যবহৃত শব্দ দুটি সন্তাব্যকেই শামিল করে। যেমন আল্পাহ বলেছেন ঃ $51 (1:54, এবং “তোমরা নিজেদেরকে হত্যা করবে না।' এ আয়াত www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।