আহ্কামুল কুরআন ২৯. রাসূলে করীম (স)-এর অবস্থান হারাম-এর বাইরে থাকলেও তার নামাযের স্থান ছিল হারাম এলাকার মধ্যে । যখন হারাম এলাকায় নামায পড়া সম্ভব হচ্ছিল, তখন যবেহও হারাম এলাকার মধ্যে করা সম্ভবপর ছিল। বর্ণিত হয়েছে, নাজিয়াতা ইবনে জুনদুব আল-আসলামী (রা) নবী করীম (স)-কে বললেন $ ‘আপনি আমার সাথে পশুগুলো পাঠিয়ে দিন। আমি সেগুলেকে মরুভূমি ও পার্বত্য পথে নিয়ে মক্কায়ই যবেহ করে দেব ।' তা-ই তিনি করেছিলেন। সম্ভবত সব জত্তু নয়, কিছু সংখ্যক জন্তু তাকে পাঠিয়েও দিয়েছিলেন। আর অবশিষ্টগুলো হুদায়বিয়ার হারাম এলাকার মধ্যেই যবেহ করে দেন। পরিবেষ্টিত কুরবানীর পশু যবেহ করার সময় আল্লাহ্ বলেছেন £ $১4) ৷ 3_ তখন যা কিছু কুরবানী করা সহজ ও সম্ভব হয় es ৷ কুরবানীর পরই ইহরাম খুলে ফেলা ও হালাল হওয়া মুবাহ-_ এ ব্যাপারে মনীষিগণের মধ্যে কোন মতপার্থক্য নেই । উমরার জন্তু যবেহ করার কোন সময় নির্দিষ্ট নেই । যখনই এবং যে কোন সময় ইচ্ছা হবে, যবেহ করা যাবে এবং যবেহ করেই ইহ্রাম খুলে ফেলবে নবী করীম (স) এবং তীর আসহাবগণ হুদায়বিয়ায় পরিবেষ্টিত হয়ে গিয়েছিলেন। তখন তাঁরা উমরার জন্যে ইহ্রাম বাধা অবস্থায় ছিলেন। তখন তারা কুরবানীর জন্তু যবেহ করেই হালাল হয়ে গিয়েছিলেন। এ ঘটনা জিলকদ মাসের । কিন্তু হজ্জযাত্রীদের যবেহর জত্তু যদি পরিবেষ্টিত ও প্রতিরুদ্ধ হয়ে পড়ে তাহলে সে জন্তুর যবেহ করার সময়ের ব্যাপারে ফিকাহবিদগণের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইমাম আবূ হানীফা; মালিক ও শাফেয়ী বলেছেন, তা যখন ইচ্ছা যবেহ করা যেতে পারে। আর কুরবানীর দিনের পূর্বেই হালাল হয়ে যেতে পারে। আবূ ইউসূফ, সওরী ও মুহাম্মাদ বলেছেন, কুরবানীর দিনের পূর্বে যবেহ করা যাবে না । কুরআনের আয়াত £ 5 $৯৪)৷ ১ 7-১ -এর বাহ্যিক অর্থের দৃষ্টিতে তা অনির্দিষ্টভাবে যে-কোন সময়ে যবেহ করা যেতে পারে। যদি কোন সময় বিশেষীকৃত করা হয়, তাহলে কুরআনের সাধারণভাবে সম্পন্ন শব্দকে বিশেষীকৃত করা হয়। কিন্তু তা কোন দলীল ছাড়া জায়েয হতে পারে না। যদি বলা হয়, আল্লাহই যখন বলেছেন £ ‘কুরবানীর পশু তার স্থানে পৌছার পূর্বে তোমরা তোমাদের মাথা মুণ্ডন করবে না।' আর ‘মহল’ এমন নাম, যা সময় নির্দিষ্টকরণ বোঝায় । তাই তার জন্যে সময় নির্দিষ্ট হতে হবে। জবাবে বলা যাবে, আমরা পূর্বেই বলেছি, ‘মহল’ একটি স্থান বোঝায় । যদিও তা সময়ের জন্যেও ব্যবহৃত হয়। সকলেই এ ব্যাপারে একমত যে, ‘মহল’ বলে স্থান বোঝানো হয়েছে। তাই পশু যখন হারামে পৌঁছে যাবে ও যবেহ করা হবে, তখনই তা জায়েয হবে উক্ত আয়াতের বাহ্যিক অর্থের দৃষ্টিতে । এক্ষণে সময়ের শর্ত করা হলে তাতে বৃদ্ধি সৃষ্টি করা হবে। কেননা তার অধিকাংশ অবস্থাই এই হয় যে, নাম দুটিকেই একসাথে শামিল করে নেয়। তাই তা দুটির যেটি পাওয়া যাবে, সেটিতেই তা করা জায়েয হবে। কেননা যথাস্থানে জন্তুর পৌঁছে যাওয়াই ইহরামের শেষ মুহূর্ত । অথচ তা হারামেই যবেহ করা হয়েছে। আর যখন বলা হয়েছে ‘কুরবানীর জস্তু তার স্থানে পৌঁছার ব্যাপারে প্রতিরুদ্ধ হয়েছে’; আর এই স্থান বা “‘মহল'টা হারাম ছাড়া আর কিছুই নয়। তার পরে ঠিক এই কিসসাটাই বিবৃত হয়েছে £ 4 ৯ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।