আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন 3 জবাবে বলা যাবে, এ থেকে অত্যন্ত বলিষ্ঠভাবে প্রমাণিত হয় যে, কুরবানীর জন্তুর যবেহ হওয়ার স্থানই হল ‘হারাম’ পরিবেষ্টিত হওয়ার স্থানই যদি তার যবেহ হওয়ার প্রকৃত স্থান হতো, তা বলা হতো না যে £ 4.০ {14 51৬০০ ৩১6 ‘কুরবানীর জস্তুকে তার আসল স্থানে যেতে দেয়া হয়নি ।' তাদেরকে যখন জানিয়ে দেয়া হল যে, তারা কুরবানীর জস্তুও তার আসল স্থানে যেতে দেবে না, তখন বোঝা গেল, যেখানে তারা ইহরাম খুলেছিলেন সেটাই তার আসল স্থান ছিল না। আলোচ্য বিষয়ে এইটিই প্রথম দলীল হতে পারে। যদি"বলা হয়, নবী করীম (স) এবং তার সাহাবিগণ যদি ইহরাম খোলার জন্যে জস্তুগুলো যবেহ না করতেন, তা হলে জস্তুগুলোকে তার স্থানে যেতে দেয়া হয়নি একথা বলার কি অর্থ হতে পারে? জবাবে বলা যাবে, যখন প্রথমে সামান্য বাধা পাওয়া গেল, তা থেকেই বোঝা গিয়েছিল যে, তারা জত্তুগুলোকে যেতেই দেবে না। কিন্তু তার অর্থ তো এই নয় যে, এই বাধা চিরদিনই থাকবে। কেউ যদি কারোর হক দিতে অস্বীকার করে তা হলেই বলা যাবে যে, সে তার হক দিতে প্রস্তুত নয়। যেমন বলা যায়, তাকে আটক করা হয়েছে। কিন্তু তাতে সে চিরদিনই আটক থাকবে-- এমন তো মনে করা যায় না। মুশরিকরা শুরুতেই যখন কুরবানীর জত্তুর হারামে পৌঁছতে বাধাগ্রস্ত করল, তখনই এ কথা স্পষ্ট হয়ে গিয়েছিল যে, তারা তা হারামে পৌছতেই দেবে না। এই কথা তখন বলাও যেত । যদিও পরে তারা বাধা তুলে নিয়েছিল। আয়াতে মুশরিকদের পরিচয় স্বরূপ বলা হয়েছে যে, ওরা মুসলমানদেরকে মসজিদুল হারামে যেতে বাধা দিয়েছে যদিও পরবর্তী বছর কুরবানীর জত্তু হারামে যেতে দিয়েছে। আল্লাহ বলেছেন $ - ll Lb fu ওরা বলল, হে আমাদের পিতা, আমাদেরকে মেপে শস্য-দিতে অস্বীকার করা হয়েছে। হ্যা, একটা সময় হযরত ইউসূফের ভাইদেরকে শস্য দিতে নিষেধ করা হয়েছিল । কিন্তু তা একটা সময়ের জন্যে মাত্র । পরবর্তীতে সে নিষেধ তুলে দেয়া হয়। অনুরূপভাবে মক্কার মুশরিকরা এক সময়ে শুরুতেই-- কুরবানীর জন্তু হারামে পাঠাতে বা নিয়ে যেতে বাধা দিয়েছিল । কিন্তু সন্ধি হয়ে যাওয়ার পর তা যেতে দেয়া হয় এবং হারাম এলাকায়ই তা যবেহও করা হয়। বলা হয়েছে, নবী করীম (স) পরবর্তী বছর উমরা করতে এসে কাবার তওয়াফের পরই তাঁর নিয়ে আসা জত্তু যবেহ করার জন্যে পাঠিয়ে দেন। প্রথমবারে যখন নিষেধ করেছিল, তখনকার অবস্থার প্রেক্ষিতে আল্লাহ বলেছিলেন $ - Ls ES Bs Ga কুরবানীর জস্তু তার যবেহ স্থানে যেতে বাধাগ্রস্ত করেছিল। তার কারণ এই যে, প্রথমবারে কুরবানীর জন্তু তার যবেহর স্থানে যেতে দেয়া হয়নি, ঠিক সেই সময়টিকে চিহ্নিত করাই ছিল এই কথার তাৎপর্য । এ-ও সম্ভব যে, এ কথার দ্বারা সেই স্থান বোঝাতে চাওয়া হয়েছে, যেখানে যবেহর জন্তু যবেহ হওয়া পছন্দনীয় । আর তা হচ্ছে ‘মারওয়া’ কিংবা মিনা । সেখানে যেতে না দেয়ায়ই আল্লাহ্‌ উক্ত কথাটি বলেছিলেন। মিসৃওয়ার ইবনে মাখরিমা ও মারওয়ান ইবনুল হিকাম উল্লেখ করেছেন, হুদায়বিয়া বলতে যে বিস্তীর্ণ এলাকা বোঝায়, তার কিছু অংশ হারামের মধ্যে পড়েছে আর কিছু অংশ বাইরে। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।