আহ্কামুল কুরআন ২৭ হয়েছে। তা এভাবেই আদায় করতে হবে, অন্যথায় জায়েয হবে না। এমনিভাবে আল্লাহ্র কথা 8 LE LS ni “মুমিন ক্রীতদাস মুক্ত করতে হবে।' এই শর্ত সম্পন্ন ক্রীতদাস ছাড়া অন্য কিছু ‘করলে জায়েয হবে না। আমাদের হানাফী ফিকাহবিদগণ সকল প্রকারের কুরবানীর ব্যাপারেই এই কথা বলেছেন, যা যবেহ করা হবে, তা হারাম ছাড়া অন্য কোথাও যবেহ করা হলে তা জায়েয হবে না। | -এর উল্লেখের পর কথার ধারাবাহিকতায় যা বলা হয়েছে, তা থেকেও তাই প্রমাণিত হয়। তা হচ্ছে £ ‘তোমাদের মধ্যে যে রোগী হবে অথবা যার মাথায় কষ্টের কারণ থাকবে, সে সিয়াম বা সাদৃকা বা কুরবানী দেবে ফিদিয়া স্বরূপ । এতে পরিবেষ্টিত হাজীকে জন্তু যবেহ করতে বলা হয়েছে। এবং কুরবানীর জস্তু যবেহ না করা পর্যন্ত মাথা মুণ্ডন করতে নিষেধ করা হয়েছে। তাই তার যবেহ যদি হালাল অবস্থায় মাথার কষ্টের লোকের পক্ষে ,*! -এর কারণে জায়েয হয়, আর তা করে হালাল হয়ে যায়, কষ্টের ফিদিয়া দেয়া থেকে বেচে যায়, তাহলে তা থেকে বোঝা যাবে যে, হালাল হওয়ার স্থানটা কুরবানীর জন্তু যবেহ করার স্থান নয়। যদি বলা হয়, এই কথা প্রযোজ্য কেবল তার ক্ষেত্রে, যে ,৯।-এর জন্তু যবেহ করার জন্যে পায়না। জবাবে বলা যাবে, হ্যা, এটা সঙ্গত যে, তার সম্বোধনটা হবে তার ব্যাপারে, যে যবেহর জস্তু পায় না। কেননা তাকে তো রোযা রাখা, সাদকা দেয়া বা কুরবানী করা-- এর যে কোন একটি করার ইখতিয়ার দেয়া হয়েছে। এ তিনটির যে কোন একটি করার ইখতিয়ার দেয়া তখনই তাৎপর্যবহ হতে পারে, যদি সে সেটা পেতে পারে। কেননা যেটা পাওয়া যায় আর যেটা পাওয়া যায় না, এর মধ্যে ইখতিয়ার দেয়ার কোন অর্থ হয় না। তাই প্রমাণিত হল যে, কুরবানীর পশ্ডর পৌঁছার স্থান হচ্ছে হারাম । তা অন্য স্থানে পৌঁছলে কাজ হবে না। যেখানে পরিবেষ্টন হয়েছে, সেখানে যবেহ করলেও কাজ হবে না। একটু বিবেচনা করলেই বোঝা যায়, ইহরাম বাধা অবস্থায় শিকার করলে তার জস্তু যবেহ করার স্থান হচ্ছে হারাম । অন্যত্র করলে দায়িত্বপূর্ণ হবে না । তাই সর্বপ্রকারের জন্তু যবেহর কাজ যা ইহরামের কারণে ওয়াজিব হয়েছে -_ সেখানেই হতে হবে। এ দুটোর মধ্যে সমনয়কারী তাৎপর্য হচ্ছে ইহরামের কারণে তা ওয়াজিব হওয়া । যদি বলা হয়, আল্লাহ বলেছেনঃ HIG ES GDL aml i ies BAT TS (Yo: ill) i EO ওরা তো সেই লোক, যারা কুফরী করেছে এবং তোমাদেরকে মসজিদে হারাম পর্যন্ত পৌঁছতে দেয়নি এবং কুরবানীর উটগুলোকেও কুরবানীর স্থানে পৌঁছতে বাধাগ্রস্ত করেছে... । এ আয়াতটি হুদায়বিয়ার ব্যাপার প্রসঙ্গে নাযিল হয়েছিল । এতে প্রমাণ রয়েছে যে, নবী করীম (স) এবং তার সাহাবীগণ হারামের বাইরেই তাদের কুরবানীর জসুগুলোকে যবেহ করেছিলেন । তা না হলে তা তার আসল স্থানেই পৌছে যেত । www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।