আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ২৫৩ অতএব অঙক্ষম-দরিদ্র স্বামী তার স্ত্রীকে ভালোভাবে রাখতেও অক্ষম, এমন কথা বলা জায়েয নয় । হ্যা, ভালোভাবে না রাখা,__ রাখা কিন্তু ভালোভাবে নয়, এটা নিন্দনীয়, কিন্তু যে অক্ষম, তার ভরণ-পোষণ করতে না পারা অ-নিন্দনীয়। যদি ভরণ-পোষণ অক্ষম স্বামী স্ত্রীকে ভালোভাবে রাখতে না পারে, তাহলে আসহাবে সুফফা ও দরিদ্র সাহাবীগণ নিজেদের ও পরিবারবর্গের খরচাদি যোগাড় করতে অক্ষম হয়ে তাদেরকে ভালোভাবে রাখেন নি, বলা যাবে না। আমরা জানি যে, ভরণ-পোষণে সক্ষম বহ স্বামী তাদের স্ত্রীদের ভালোভাবে রাখছে না। ভরণ-পোষণে অক্ষম স্বামী ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যেতে পারে না। এ আয়াতের ভিত্তিতে তা ঘটানো কর্তব্য বলে ফতোয়া দেয়া জায়েয হতে পারে না। কেননা স্ত্রীদের ভালোভাবে না রাখার অপরাধী কেবল গ্রীব স্বামীরাই নয়, অনেক সচ্ছল ধনী স্বামীরাও সে অপরাধে অপরাধী । এটা কথার পার্থক্যের ব্যাপার মাত্র । আল্লাহ্র কথা হচ্ছে '£ ‘তোমরা স্ত্রীদেরকে ক্ষতি করার-- কষ্ট দেয়ার উদ্দেশ্যে রেখে দেবে না, (এজন্যেও নয়) যেন তোমরা (তাদের প্রতি) বাড়াবড়ি করতে পার। মসরুক, আল-হাসান, মুজাহিদ, কাতাদাতা ও ইবরাহীম থেকে বর্ণিত হয়েছে তালাক দেয়া ইদ্দত পালনে বাধ্য করা, আবার ইদ্দত শেষ হয়ে এলে তাকে ফিরিয়ে নিয়ে আবার তালাক দেয়া । এটা রীতিমত ক্ষতিকর ও কষ্টদান। এই প্রেক্ষিতে আল্লাহ বলেছেন £ যে লোক এরূপ কাজ করবে, সে আসলে নিজেরই উপর জুলুম করে। এ থেকে বোঝা গেল, ক্ষতি করা ও কষ্টদানের উদ্দেশ্যে স্ত্রীকে ফিরিয়ে নিলেও সে ফিরিয়ে নেয়াটা সহীহ হবে । তা না হলে আল্লাহ যে বললেন, সে নিজেরই উপর জুলুম করে, তা তো হতে পারে না । কেননা ফিরিয়ে নেয়াটা বেহুদা হয়েছে। তার কার্যকরতা কিছু নেই । অথচ আল্লাহ বলেছেন $ ৰ - (2 alow isis তোমরা আল্লাহ্র আয়াত-বিধানসমূহকৈ খেলনার বস্তু বানিও না। উমর, আল-হাসান ও আবুদ দারদা থেকে বর্ণিত, বলেছেন, এক ব্যক্তি এমন ছিল যে, সে তার স্ত্রীকে তালাক দিত, আবার ফিরিয়ে নিত । আর বলত ঃ ‘আমি তো খেলা করছি মাত্র । এর পরই আন্গাহ্‌ এ আয়াতটি নায়িল করেন ঃ ‘তোমরা আল্লাহ্‌র আয়াত-বিধানকে খেলনার বস্তু বানিও না ৷’ তখন রাসূলে করীম (স) বললেন $ ‘যে লোক তালাক দেবে বা আযাদ করবে কিংবা বিয়ে করবে আর বলবে, আমি খেলা করছিলাম, তাহলে সে মহা অন্যায়কারী । আবুদ-দারদা জানিয়েছেন, এটাই হচ্ছে আয়াতের ব্যাখ্যা । এই বিষয়েই আয়াতটি নাযিল হয়েছে। বোঝা গেল, তালাক নিয়ে খেলা করা, তা বারবার করা সমান অপরাধ! ফিরিয়ে নেয়াও অনুরূপ । কেননা তার উল্লেখ হয়েছে, রেখে দেয়া বা চলে যেতে দেয়ার আদেশের পর-পরই। অতএব এ দুজন সম্পর্কেও সেই কথা নবী করীম (স) তীর উক্ত কথাটি দ্বারা আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেছেন £ নবী করীম (স) বলেছেন ঃ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।