আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ২৫২ দেয়া দুটোরই একই অবস্থা । তা স্থায়ী হয় না। ‘মিয়াদ' পৌছে যাওয়া অবস্থাকে বিশেষীকরণকৃত হয়েছে, যেন দুটি ব্যাপারেই ‘ভালোভাবে’ হওয়া সমধ্বিত হয়। আল্লাহ্‌র কথা £ 5,৮৯ ০৯৮4-4১ অতএব তাদেরকে ভালোভাবে ‘রাখে ।' এর অর্থ, ইদ্দত শেষ হয়ে যাওয়ার আগেই স্ত্রীকে ফিরিয়ে নেয়া। ইবনে আব্বাস (রা) আল-হাসান, মুজাহিদ ও কাতাদাতা থেকে তা বর্ণিত । আর আল্লাহ্র কথা £ 5, ০৮১,৮১! ‘অথবা তাদেরকে চলে যেতে দাও ভালোভাবে ৷’ এর অর্থ, স্ত্রীকে ফিরিয়ে না নেয়া, ফিরিয়ে নেয়ার কাজটা ত্যাগ করা বা না করা, ইদ্দত শেষ হয়ে যাওয়া পর্যন্ত । আয়াতে ‘ভালোভাবে রাখা' মুবাহ্‌ করা হয়েছে। আর তার বাস্তব রূপ হচ্ছে, স্ত্রীর হক যথাযথভাবে আদায় করা-- এ বিষয়ে ব্যাখ্যা পূর্বে করা হয়েছে। সেই সাথে ৮/১ চলে যেতে দেয়াকেও মুবাহ করা হয়েছে। তা এমনভাবে হতে হবে যা ‘ভালোভাবে' হয়েছে এই অভিধা পেতে পারে। তা এই যে, তাকে ক্ষতি করা বা কষ্ট দেয়ার কোন ইচ্ছাই করা হবে না। ফিরিয়ে নিয়ে তার ইদ্দতকে দীর্ঘ করা হবে না। এর পর-পরই বলা হয়েছে ৪ ৯45%, 00> “তাদেরকে ক্ষতি করা বা কষ্ট দান স্বরূপ রেখে দেবে না।' ভালোভাবে বিচ্ছিন্নকরণের তাৎপর্য এ-ও হতে পারে যে, তাকে চলে যেতে দেয়ার সময়ে তাকে জীবনোপকরণ (মাত'‘আ) দেয়া হবে। আল্লাহ্র কথা £ ‘হয় তাদের রাখা হবে ভালোভাবে, না হয় দয়া সহকারে তাদের চলে যেতে দেয়া হবে' কে দলীল বানিয়ে কোন কোন লোক বলছে যে, ভরণ-পোষণ দিতে অক্ষম ও সামান্য আয়ে স্বামী ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়া কর্তব্য । কেননা আল্লাহ তা'আলা স্বামীকে দুটি কাজের যে কোন একটি করার ইখতিয়ার দিয়েছেন। হয় রাখবে ভালোভাবে, না হয় চলে যেতে দেবে দয়া সহকারে ৷ স্ত্রীর ভরণ-পোষণ না দেয়া বা দিতে না পারা ‘ভালোভাবে রাখার' পর্যায়ে গণ্য হয় না। তাই ভরণ-পোষণ দিতে স্বামী অক্ষম হলেই তার নির্দিষ্ট কর্তব্য হয় 'স্ত্রীকে দয়া সহকারে চলে যেতে দেয়া’ ৷ এরূপ অবস্থায় সরকার তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেবে। আবূ বকর বলেছেন, এটা একটা চরম মূর্খতা । এই আয়াতটিকে দলীল বানিয়ে যে লোক একথা বলতে চাচ্ছে, তার কথা অগ্রহণযোগ্য । ভারণ-পোষণ দিতে অক্ষম স্বামীও স্ত্রীকে ভালোভাবে রাখতে পারে। কেননা এরূপ অবস্থায় স্ত্রীকে ভারণ-পোষণ দেয়ার দায়িত্‌ নেই। আল্লাহ বলেছেন £ ; 2 » GEC {CLS DUACS diel CG, LL 5 - at mt DUN যার রিযিকের পরিমাণ কমিয়ে দেয়া হয়েছে, সে তার পরিবারের জন্যে ব্যয় করবে তা থেকে, যা আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ কোন ব্যক্তিকে দায়িত্ব দেন না-- দেন শুধু এতটা যা আল্লাহ তাকে দিয়েছেন। অবশ্য আল্লাহ সংকীৰ্ণতা ও অভাবের পর সহজতা (সচ্ছলতা) এনে দেবেন। (সূরা আত্‌-তালাক্‌ £ ৭) www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।