আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ২৫ নেই যে, ছাগল এর মধ্যে গণ্য ৷ হজ্জের ইহরাম বাধার পর শিকার করার বিকল্প হিসেবে তা কুরবানী করা যেতে পারে। ইবরাহীম আসওয়াদ আয়েশা সূত্রে বর্ণনা করেছেন, রাসূলে করীম (স) একবার ছাগল কুরবানী করেছেন। আমাশ আবু সুফিয়ান জাবির সূত্রে বর্ণনা করেছেন, রাসূলে করীম (স)-এর কুরবানীর মধ্যে গলায় দড়ি বাধা ছাগলও ছিল। যদি বলা হয়, ছাগল কুরবানী করার ব্যাপারে হযরত আয়েশা (রা)-এর বর্ণনা সহীহ নয় । কেননা কাসিম তাঁর সূত্রে বর্ণনা করেছেন যে, তিনি ছাগলকে $১৪)৷ ৮/2 ০5 এর মধ্যে গণ্য মনে করেন না। 0S জবাবে বলা যাবে, তার অর্থ হচ্ছে, ছাগল পাঠালে তার কারণে ইহরামকারী হবে না। উট ও গরুর কুরবানী পাঠালে ইহরাম বাধতে হবে, যখন তার নিয়ত করা হবে ও জন্তু সেই উদ্দেশ্যে বাধা হবে। দুই বছরের ব্যাপারটি পর্যায়ে নবী করীম (স) থেকে আবূ বুরদাতা ইবনে নায়ার-এর কিস্সায় বর্ণিত হয়েছে, যখন সে ঈদের নামাযের পূর্বেই কুরবানী করল, তখন নবী করীম (স) তাকে আবার কুরবানী করার আদেশ দিলেন। তখন তিনি বললেন, আমার নিকট ছাগলের চাইতেও ভালো উন্নতমানের ‘ছাগল’ (,4) আছে, তার গোশৃতও ভালো । তখন নবী করীম (স) বললেন, তা তোমার একার পক্ষ থেকে যথেষ্ট হবে। তোমার পর অন্য কারোর পক্ষ থেকে তা যথেষ্ট হবে না। এতে ছাগল কুরবানী করতে নিষেধ হয়েছে বলা যায়। কেননা এ দুটির মধ্যে কোন পার্থক্য করা হয়নি। যদিও L১41 - ১ থেকে-- করতে অনুমতি দিয়েছেন। কেননা নবী করীম (স) থেকে বর্ণিত হয়েছে ১/1 ৮ (এ! কুরবানী করার অনুমতি দিয়েছেন যদি সেটি এক বছর ছাড়িয়ে আরও কয়েক মাস হবে বয়সের দিক দিয়ে। ৩1 6/5 এরন্থে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ফরয বা ওয়াজিব কুরবানীর জস্তুতে শরীক হওয়ার জায়েয হওয়া সম্পর্কে ফিকাহবিদগণ বিভিন্ন মত প্রকাশ করেছেন। হানাফী ফিকাহবিদগণ ও ইমাম শাফেয়ী বলেছেন, উট ও গরু-গাভী সাতজনের পক্ষ থেকে কুরবানী করা জায়েয । ইমাম মালিক বলেছেন তা নফল কুরবানীতে জায়েয, ওয়াজিব কুরবানীতে নয়। জাবির নবী করীম (স) থেকে বর্ণনা করেছেন, তিনি হুদায়বিয়ার দিন উট ও গরু সাতজনের পক্ষ থেকে কুরবানী করেছেন । তা ছিল ওয়াজিব । কেননা তা >! -এর কারণে দেয়া হয়েছিল । নতুবা নফল বা ওয়াজিব কুরবানীতে সাতজনের পক্ষ থেকে দেয়ার ব্যাপারে একমত হতেন না। কেননা তারা সকল দিক দিয়েই তা জায়েয মনে করেন, তাতে কোন মতপার্থক্য নেই । আল্লাহ্র কথা ১১০ ৮ ৮! 5 -এর বাহ্যিক অর্থে তা-ই মনে হয়। অতএব কোন কোন জন্তু যে সেভাবে কুরবানী করা জায়েয হবে, তাতে সন্দেহ নেই । প্রতিরুদ্ধ -- পরিবেষ্টিত হাজী কোথায় কুরবানী করবে আল্লাহ্‌ বলেছেন £ f Ls CES ES HCD bid, এবং তোমরা তোমাদের মাথা মুণ্ডন করবে না, যতক্ষণ না কুরবানীর জস্তু তার নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।