আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ২৪৮ তালাক বানিয়ে দিয়েছিলেন। সাবিত ইবনে কায়সের স্ত্রী যখন তার উপর বাড়াবাড়ি ও বিদ্রোহ করল, তখন নবী করীম (স) তাকে যা বলেছিলেন, তা-ও প্রমাণ করে যে, ‘খুলা’ তালাক । বলেছিলেন ঃ ‘তুমি ওর পথ ছেড়ে দাও।' কোন কোন বর্ণনার ভাষা হল ঃ তুমি. ওকে বিচ্ছিন্ন করে দাও । একথা বলেছিলেন স্ত্রীকে স্বামীর দেয়া বাগান ফেরত দিতে বলার পর । স্ত্রী তখন বলেছিল, আমি ফেরত দিয়েছি। আর একথা জানা যে, যে লোক তার স্ত্রীকে বলবে'ঃ আমি বিচ্ছিন্ন করলাম বা আমি তোমার পথ ছেড়ে দিলাম, আর তার নিয়তও হবে তাকে বিচ্ছিন্ন করা, এতে তালাক হয়ে যাবে। প্রমাণিত হল যে, শরীয়াতদাতার আদেশ স্বামীর স্ত্রীকে ‘খুলা’ দেয়াটা মূলত তালাক-ই । তাছাড়া স্বামী যদি স্ত্রীকে বলে £ ‘মালের বিনিময়ে আমি তোমাকে তালাক দিলাম' অথবা ‘তোমার ব্যাপার আমি তোমার হাতে সপে দিলাম মালের বিনিময়ে,’ তাহলে তালাক হয়ে যাবে। এতে কোন মতপার্থক্য নেই । অনুরূপভাবে স্বামী যদি স্ত্রীকে বলে £$ ‘আমি তোমাকে মাল ছাড়াই ‘খুলা’ করে দিলাম'-- বিচ্ছিন্ন করার উদ্দেশ্য নিয়ে, তাহলে তালাক হয়ে যাবে। মালের বিনিময়ে 'খুলা করলেও তাই হবে। যদি বলা হয়, ‘খুলা’ শব্দ ব্যবহার করে যদি বলে, তাহলে বিক্রয়ে কম করার মতই ব্যাপার হবে। তাহলে সে বিক্রয় ভেঙ্গে যাবে, নতুন সূচিত বিক্রয় হবে না। জবাবে বলা যাবে, মাল ছাড়াও ‘খুলা’ হয়, এ ব্যাপারে কোন মতপার্থক্য নেই । মহরানা কম করার ভিত্তিতেও ‘খুলা’ হতে পারে। আর বিক্রয়ে মূল্য কম করার প্রশ্নটি চুক্তির ভেতরের ব্যাপার । ‘খুলা’ যদি বিয়ে ভঙ্গের ব্যাপার হতো, তাহলে তা বিয়ের সময়ে নির্ধারিত মহরানার ভিত্তিতেই হতো ৷ তা ছাড়া অন্যভাবে হতে পারত না৷ অথচ কোন মালের বিনিময় ছাড়া-ই যে ‘খুলা’ হতে পারে, এ বিষয়ে সকলেই একমত ৷ মহরানা কম করার ভিত্তিতে ‘খুলা’ হলে তা তো ‘মালের বদলে তালাক’ হয়ে গেল । সেটা বিয়ে ভেঙ্গে দেয়া হল না। তা এবং ‘আমি তোমাকে এই মালের ভিত্তিতে তালাক দিলাম’ এই দুটির মধ্যে কোন পার্থক্য নেই । ‘খুলা’ তালাক নয় এ কথা যারা বলেন, তীদের একটি দলীল হল, আল্লাহ যখন বলেছেন $ ‘তালাক দুইবার । অতঃপর হয় রেখে দেয়া শুভ ভাবে, না হয় দয়া সহকারে চলে যেতে দেয়া'-- এর পর পরই আল্লাহ বললেন $ তোমরা ছাদের যা দিযছ! তা থেকে তোমরা কিছু ফেরত নেবে, তা তোমাদের জন্যে হালাল নয়।' :... কথার ধারাবাহিকতা বলে এ পর্যন্ত পৌছল; অতঃপর যদি তালাক দেয়, তাহলে সে স্ত্রীর জন্যে হালাল হবে না, যতক্ষণ না সে তাকে বাদে অপর একজন স্বামী গ্রহণ করবে ।' এ কথায় ‘খুলা’র পরে তৃতীয় তালাক প্রমাণিত হল। এটা প্রমাণ করে যে, খুলা’ তালাক নয়। কেননা যদি তালাক হতো, তাহলে এই কথাটি চতুর্থ তালাক পর্যায়ে হয়ে যেত। কেননা দুই তালাকের পর ‘খুলা'র কথা হয়েছে। পরে ‘খুলা'র পর তৃতীয় তালাকের উল্লেখ করা হয়েছে। কিন্তু আমাদের নিকট এটা এভাবে নয় । কেননা আল্লাহ্‌র কথা 'তালাক দুইবার’ দুই তালাকের কথা বোঝায় যদি তা ‘খুলা’ হিসেবে নয়, অন্যভাবে ' ঘটানো হয়। সেই সাথে স্ত্রীকে ফিরিয়ে নেয়ার কথাটিও প্রমাণিত এই কথার দ্বারা £ ‘অতঃপর রেখে দেয়া ভালোভাবে ৷’ পরে সে দুটির হুকুম উল্লেখ করা হয়েছে যখন সে দুটি ‘খুলা’ রূপে হবে এবং তাতে নিষেধ ও অনুমতির স্থান থেকে সরিয়ে নেবে। যে অবস্থায় মাল গ্রহণ জায়েয হবে কি হবে না, তারও উল্লেখ হয়েছে। এর পর যোগ করা হয়েছে £ ‘অতঃপর যদি তালাক দেয় তাহলে অতঃপর সে তার জন্যে হালাল হবে না, যতক্ষণ না সে তাকে বাদে অন্য স্বামী www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।