আহ্কামুল কুরআন ২৪৭ হতো, তাহলে স্বামী-স্ত্রী দুজনেই তা চাইত বা অস্বীকার করত যখন জানা যেত যে, তারা দুজন আল্লাহ নির্ধারিত সীমাসমূহ কায়েম করবে না। কিন্তু নবী করীম (স) সে দুজনকে কিছুই জিজ্ঞাসা করলেন না । স্বামীকেও বললেন না যে, ওকে খুলা’ করে দাও । বরং স্বামী-ই তাকে ‘খুলা’ করে দিচ্ছিল এবং তার বাগান সে ফিরিয়ে দিচ্ছিল । তারা দুজন বা তাদের একজন যদি অস্বীকার করত, যেমন পরস্পর ‘লেয়ান'কারী স্বামী-স্ত্রীর বিচ্ছিন্নতা শাসকের উপর নির্ভরশীল ছিল না। স্বামীকে বলেন নি-- ওকে যেতে দাও। বরং দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিলেন। যেমন সহল ইবনে সাদ বর্ণনা করেছেন, নবী করীম (স) দুই ‘লেয়ান'কারী স্বামী-স্ত্রী মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছিলেন। যেমন অপর হাদীসে বলা হয়েছে £ ‘তোমার কোন পথ স্ত্রীর উপর-- তাকে ফিরিয়ে নেয়ার । সেটি স্বামীর দিকে নিয়ে যাওয়া হয়নি। এ থেকেও ‘খুলা’ তালাক দেয়ার ব্যাপারটি বেসরকারীভাবে অনুষ্টিত হওয়া জায়েয প্রমাণিত হয়। নবী করীম (স)-এর এই কথাটিও তাই প্রমাণ করে-- বলেছেন, ‘কারোর মাল নেয়া হালাল নয়, তবে সে যদি সন্তুষ্টচিত্তে দেয় তবে জায়েয ৷' ‘খুলা’ সম্পর্কে প্রশ্ন হচ্ছে, তা কি তালাক কিংবা তালাক নয় ? এ বিষয়ে বিভিন্ন মত আছে উমর, আবদুল্লাহ, উসমান, আল-হাসান, আবূ সালমাতা, শুরাইহ, ইবরাহীম, শবী, মকহুল প্রমুখ বলেছেন, ‘খুলা' হল এক তালাক বায়েন। বিভিন্ন দেশের ফিকাহবিদগণও তা-ই বলেছেন। এ ব্যাপারে তাদের মধ্যে কোন মতপার্থক্য নেই । ইবনে আব্বাস (রা) মত দিয়েছেন, ‘খুলা’ তালাক নয় । আবদুল বাকী ইবনে কানে আলী ইবনে মুহাম্মাদ, আহল, অলীদ শুবা, আবদুল মালিক ইবনে মায়সারাতা সূত্রে বর্ণনা করেছেন, এক ব্যক্তি তায়ূসকে ‘খুলা’ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন $ ‘তা কিছুই না। আমি বললাম £ আপনি প্রায়ই আমাদের নিকট এমন এমন কথা বলেন, যা আমরা জানি না, বুঝি না । তখন বললেন £ ‘আল্লাহ্র কসম, ইবনে আব্বাস (রা) দুই তালাক ও ‘খুলা’র পর স্বামী-স্ত্রীকে একত্রিত করেছেন। বলা হয়, এ ব্যাপারে তায়ূস বড় ভুল করে বসেছেন। তিনি বড় ব্যক্তিত্ব, মর্যাদা ও নেককারিতা সত্ত্বেও অনেক ভুল করেছেন। এ পর্যায়ের অনেক অপছন্দনীয় বিষয় তার থেকে বর্ণিত হয়েছে। তন্মধ্যে একটি, তিনি ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন ঃ ‘যে লোক তিন তালাক দেবে, তা এক তালাক হয়ে যাবে।' ইবনে আব্বাস থেকে অন্য সুত্রে বৰ্ণনা করেছেন $ যে লোক তার স্ত্রীকে তারকাসমূহের সংখ্যক তালাক দেবে, তার তিন তালাক বায়েন হয়ে যাবে। লোকেরা বলেছেন, আইয়ূব তো তায়ুসের এই বিপুল ভুল দেখে বিস্বিত . হয়েছেন। ইবনে আবু নুজাইহ তায়ূস থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন £ ‘খুলা’ তালাক নয়। পরে মক্কাবাসীরা তীর এই কথার প্রতিবাদ করেছেন। সেখানকার বহু লোককে একত্রিত করা হয়। ফলে তায়ূস তাদের সম্মুখে নিজের অক্ষমতা প্রকাশ করেন এবং বলেন, আমি ইবনে আব্বাসকে এই কথা বলতে শুনেছি। অথচ আবদুল বাকী ইবনে কানে আহমদ ইবনুল হাসান ইবনে আবদুল জব্বার, আবূ হুমাম, ইবনুল মুসাইয়্যিব সূত্রে বর্ণনা করেছেন, বলেছিলেন $ রাসূলে করীম (স) ‘খুলা'-কে এক www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।