আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ২৪৬ তাছাড়া দাস-মুক্তির চুক্তি যখন অল্প বা বেশি মালের ভিত্তিতে জায়েয হতে পারে, ইচ্ছামূলক হত্যার ব্যাপারে সুলাহ করা ইত্যাদি, তালাক-ও তেমনি, বিয়েও তেমনি । সমপরিমাণের মহরানার চাইতেও বেশি ধার্য করা যখন জায়েয-- মহরানা তো স্ত্রী অঙ্গে ব্যবহারাধিকারের বিনিময় এমনিভাবে সমপরিমাণ মহরানার অধিকের উপর স্ত্রী গ্রহণ জায়েয । কেননা তা উভয় অবস্থায়ই স্ত্রী-অঙ্গের বিনিময় । যদি বলা হয় ‘খুলা’ তালাক যখন বিয়ের চুক্তি ভেঙ্গে দেয়, তখন বিয়ের চুক্তি যত পরিমাণের উপর হয়েছে তার অধিকের ভিত্তিতে জায়েয হওয়া উচিত নয়। যেমন পণ্যের সঠিক মূল্যের অধিককে কম করা জায়েয নয়। জবাবে বলা যাবে, তোমার কথা খুলা’ বিয়ে চুক্তি ভেঙ্গে দেয় ঠিক নয়। তা হচ্ছে তালাক, যা সূচিত, তাতে বিনিময়ের শর্ত না করা হলেও । তা সত্ত্বেও তা কম করার অবস্থার হওয়ার ব্যাপারে কোন মতপার্থক্য নেই । স্বামী যা দিয়েছে তার কমের বিনিময়ে ‘খুলা’ করা হলে তা জায়েয হবে সর্বসম্মতিক্রমে । কোন দ্রব্যের ধার্য মূল্যের কম করা জায়েয নয়। কোন বিনিময় ছাড়াই ‘খুলা' করা হলে তা-ও জায়েয বেসরকারীভাবে ‘খুলা’ করা সম্পর্কে আগের কালের ফিকাহবিদদের বিভিন্ন মত রয়েছে। আল-হাসান ও ইবনে সিরীন থেকে বর্ণিত, বেসরকারীভাবে ‘খুলা’ জায়েয নয়। সাঈদ ইবনে জুয়াইর বলেছেন, খুলা জায়েজ নয় যতক্ষণ না তার পূর্বে স্ত্রীকে ভালো করে বোঝানো হবে। বুঝ গ্রহণ করলে তো ভালো, অন্যথায় বিচ্ছেদ ঘটিয়ে দেয়া হবে। বুঝ গ্রহণ না করলে তাকে' মারধোর করা যাবে। তার পর-ও বুঝ গ্রহণ করলে ভালো অন্যথায় ব্যাপারটি সরকারের গোচরে দিতে হবে। সেখানে স্বামীর একজন ও স্ত্রীর একজন সালিস দিতে হবে । তারা দুজন স্বামী-স্ত্রীর কথা সরকারের গোচরীভূত করবে। তারপর সরকার দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটানোর প্রয়োজন বোধ করলে তাই করে দেবে, যদি দুজনকে একত্রিত রাখা ভালো বিবেচিত হয়, তাহলে তাই করবে। হ্যরত আলী, উমর, উসমান ও ইবনে উমর (রা) এবং শুরাইহ, তায়ূস, জুহরী ও অন্যান্যরা মত দিয়েছেন, ‘খুলা' তালাক জায়েয সরকারের সংস্পর্শ ছাড়াই । সরকারের সংস্পর্শ ছাড়াই ‘খুলা’ জায়েয --' এ বিষয়ে বিভিন্ন দেশের ফিকাহবিদগণ সম্পূর্ণ একমত ৷ কুরআন মজীদ-ও তা জায়েয ঘোষণা করেছে। বলা হয়েছেঃ EBLUL LES HW স্ত্রী যদি ‘ফিদিয়া’ দেয়, তাহলে তাদের দুজনার কোন গুনাহ হবেনা । ‘এবং তোমরা স্ত্রীদেরকে বাধাগ্রস্ত করো না এ উদ্দেশ্যে যে, তোমরা স্ত্রীদেরকে যা দিয়েছ, তার কিছু অংশ কেড়ে নেবে। তবে তারা যদি কোন স্পষ্ট নির্লজ্জতার অপরাধ করে, তাহলে ডিন কথা ৷’ এ আয়াত দুটিতেই স্বামী-স্ত্রী পরস্পর রাজী হয়ে যদি স্ত্রী ফিদিয়া দেয় ও স্বামী তা গ্রহণ করে ‘খুলা’ তালাক দিয়ে দেয় সরকারী ব্যবস্থাপনা ছাড়াই, তাহলে তা জায়েয হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। নবী করীম (স) সাবিত ইবনে কায়সের স্ত্রীকে লক্ষ্য করে বলেছিলেন £ ‘তুমি কি তোমার স্বামীর বাগান তাকে ফিরিয়ে দিতে চাও ? বললেন, হ্যা । তখন তিনি স্বামীকে বললেন £ ‘তুমি তা গ্রহণ কর এবং ওকে ছেড়ে দাও ।' এই কথাটিও সেই কথাই প্রমাণ করে। কেননা ‘খুলা’ তালাক যদি বেসরকারীভাবে কার্যকর না হতো, সরকারের হস্তক্ষেপের উপর নির্ভরশীল www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।