আহ্কামুল কুরআন ২৪৪ তাৎপর্য পর্যায়ে বলা হয়েছে, যদি স্ত্রী বাড়াবাড়ি করে, বিদ্রোহ করে, তাহলে স্বামী যা তাকে দিয়েছে, তা ফেরত নিতে পারে। তার জন্যে তা জায়েয । তবে আল্লাহ্র কথা ঃ ‘তারা যদি নিজেরাই সন্তুষ্টচিত্তে তোমাদেরকে মহরানার কিছু অং! ত্রাস করে দেয়, তাহলে তোমরা তা স্বচ্ছন্দ সুস্বাদু রূপে খাও, কথাটি ‘খুলা’ প্রসঙ্গের নয় । খুলা ছাড়া সাধারণ অবস্থার জন্যেই এই বিধান । তখন স্ত্রী সন্তুষ্টচিত্তে ধার্যকৃত মহরানার পরিমাণ ত্রাস করে দিতে পারে। যারা বলে যে, ‘খুলা’ প্রসঙ্গ ছাড়া অন্য কোন অবস্থায় স্ত্রীর কোন কিছু গ্রহণ করা স্বামীর জন্যে জায়েয নয়, এ আয়াত অনুযায়ী তা সম্পূর্ণ জায়েয, খুলা ছাড়া অন্য অবস্থাতেও ৷ তা কেবল ‘খুলা’তে জায়েয, তা ঠিক নয়। কেননা আল্লাহ তা'আলা এ সম্পর্কে দুইটি স্থানে কথা বলেছেন। তার একটিতে নিষেধ করেছেন, তা হল, ‘তোমরা যদি এক স্ত্রীর স্থানে অপর স্ত্রী গহণ করতে চাও'’..... এই আয়াত । আর অপরটি আল্লাহ্র কথা $ তোমরা যা স্ত্রীদের দিয়েছ, তা থেকে কিছু গ্রহণ করা তোমাদের জন্যে জায়েয নয়, তবে তারা দুজন যদি আল্লাহ্ নির্ধারিত সীমাসমূহ কায়েম রাখতে পারবে না বলে ভয় পায়। আর অপর আয়াতে তা মুবাহ ঘোষিত হয়েছে। তা হচ্ছে, আল্লাহ্র কথা £৪ যদি তারা সম্ভুষ্টচিত্তে স্বতঃই নির্দিষ্ট মহরানা থেকে কিছু পরিমাণ কম করে দেয়, তা হলে তোমরা তা স্বচ্ছন্দ সুস্বাদু রূপে খাও। | বোঝা গেল, ‘খুলা’ ছাড়া অন্য অবস্থায় স্ত্রী যদি সন্তুষ্টচিত্তে নিজেদের থেকেই ধার্যকৃত মহরানার কিছু ত্রাস করে, এটা কেবল ‘খুলা’ অবস্থায় জায়েয, অন্য অবস্থায় নয়, এই কথা কুরআন ও সুরনাহ্র পরিপন্থী । নবী করীম (স) থেকে বর্ণিত ‘খুলা’ পর্যায়ে এই হাদীস । মুহাম্মাদ ইবনে বকর আবূ দাউদ, আল-কানবী মালিক, ইয়াহইয়া ইবনে সাঈদ-_- উমরাতা বিনতে আবদুর রহমান ইবনে সাদ ইবনে জারারাতা, হুবায়বাতা বিনতে সহল আনসারী সূত্রে এটি এসেছে। হুবায়বা বিনতে সহল সাবিত ইবনে কায়স ইব্নুশ শিমাসের বিবাহিতা স্ত্রী ছিলেন । রাসূলে করীম (স) সকাল বেলা ঘরের বাইরে এলেন তিনি হুবায়বা বিনতে সহলকে দরজার সামনে অস্পষ্ট আলোতে দেখতে পেলেন। রাসূলে করীম (স) বললেন ঃ কে ওখানে ? বললেন, আমি হুবায়বা বিনতে সহল। বললেন, তোমার অবস্থা কি? বললেন, না আমি, না সাবিত ইবনে কায়স এক সাথে থাকতে পারছি । পরে সাবিত ইবনে কায়স তাঁর নিকট এলে বললেন, এ হচ্ছে হবায়বা বিনতে সহল, সে ঘা বলার বলেছে । হুবায়বা বললেন, হে রাসূল । আমাকে ও যা দিয়েছে, তা সব-ই আমার নিকট রয়েছে। তখন রাসূলে করীম (স) সাবিত ইবনে কায়সকে বললেন ঃ তুমি ওর নিকট থেকে ওসব নিয়ে নাও । তিনি নিয়ে নিলেন। অতঃপর হুবায়বা তার পরিবারবর্গের সাথে থাকতে লাগলেন । এ হাদীসের বিভিন্ন বর্ণনায় বিভিন্ন শব্দ ব্যবহৃত হয়েছে। কোন কোন বর্ণনায় ‘তার পথ খুলে দাও-_ ছেড়ে দাও’ এসেছে, কোনটিতে ‘তাকে বিচ্ছিন্ন করে দাও' ব্যবহৃত হয়েছে। কিছু সংখ্যক ফিকাহবিদ বলেছেন, স্বামী যা দিয়েছে, তার বেশি নেয়া তার জন্যে জায়েয নয়। এ পর্যায়ের হাদীস আবদুল বাকী ইবনে কানে আবদুল্মাহ ইবনে আহমদ ইবনে হাম্বল, www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।