আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ২৪২ ie LIEU IS DUS 2 BE p55 EL ES UNS sd, 3 - i Ol UELILMLe আর তোমরা যদি এক স্ত্রীর পরিবর্তে অন্য স্ত্রী হণ করার ইচ্ছা করেই থাক, তাহলে তাকে এক স্তূপ সম্পদ দিয়ে থাকলেও তা থেকে কিছুই ফিরিয়ে নেবে না। তোমরা কি দোষারোপ করে ও সুস্পষ্ট জুলুম করে তা ফেরত নেবে? (সূরা আন্-নিসা £ ২০) এ আয়াতে সুস্পষ্ট ভাষায় স্ত্রীকে দেয়া সম্পদ থেকে কিছুই ফেরত নিতে নিষেধ করছে। এটা তখন, বাড়াবাড়িটা যদি স্বামীর দিক থেকে হয়। এই কারণে হানাফী ফিকাহবিদগণ বলেছেন, এই অবস্থায় স্বামীর পক্ষে স্ত্রীর নিকট থেকে কিছুই ফেরত নেয়া জায়েয নয় । অিংতা সম ত তা যতো ॥ - dl io CaS GEL HCE A ’ 5 BE VE J Yo তোমরা স্ত্রীদের যা কিছু দিয়েছ, তা থেকে বিন্দু পরিমাণও ফেরত নেয়া তোমাদের জন্যে হালাল হবে না। তবে তার! দুজনই যদি আল্লাহ্র নির্ধারিত সীমাসমূহ রক্ষা করতে পারবে না বলে ভয় পায়, তাহলে ... ৷ এ আয়াতে আল্লাহ্‌ নির্ধারিত সীমাসমূহ কায়েম রাখতে না পারার উভয়ের ভয়ের কারণে স্বামীর জন্যে স্ত্রীর নিকট থেকে কিছু গ্রহণ করা মুবাহ করে দিয়েছে। আর এর মধ্যে স্ত্রীর ক্রোধ স্বামীর প্রতি, তার সাথে খারাপ ব্যবহার ও তার খারাপ চরিত্র- একজনের, বা উভয়ের এগুলো - শামিল রয়েছে। তখন স্ত্রী যা দিয়ে ‘খুলা' নিতে চাইবে তা গ্রহণ করা স্বামীর জন্যে জায়েয, তবে বেশি নিতে বা চাইতে পারবে না। অবশ্য বাহ্যিকভাবে আয়াতের এই তাৎপর্য বোঝা যায় যে, সবকিছু গ্রহণ করাই স্বামীর জন্যে জায়েয । কিন্তু যা 'বেশি হবে, তা সুন্নাত দ্বারা বিশেষীকৃত ৷ অপর আয়াতে আল্লাহ বলেছেন ৪ OV EE NEL UO Cte ES PA PE GSES LEEK PES EUS nite SU BNA t জোরপূর্বক স্ত্রীদের উত্তরাধিকারী হয়ে বসা তোমাদের জন্যে মোটেই হালাল নয়। এবং যে মহরানা তোমরা তাদের দিয়েছ, তাদেরকে ভ্বালা-যন্ত্রণা দিয়ে তার একাংশ হস্তগত করতে চেষ্টা করাও তোমাদের জন্যে হালাল নয় । কিন্তু তারা যদি কোন সুষ্পষ্ট ব্যভিচারে লিপ্ত হয় বলা হয়েছে, এ আয়াতে .সম্বোধন করা হয়েছে স্বামীকে এবং স্ত্রীকে যা দিয়েছে তা ফেরত নেয়া নিষিদ্ধ করা হয়েছে। তবে স্ত্রী যদি কোন প্রকাশ্য ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে ভিন্ন কথা । কারোর কারোর মত, এই সুস্পষ্ট ব্যভিচার বলতে ‘যিনা’ বুঝিয়েছে, আবার কারোর মত, স্ত্রীর দিক থেকে বাড়াবাড়ি ও বিদ্রোহ । এই কথাটি আল্লাহ্র এই কথার দৃষ্টান্ত £ ‘তোমরা যদি ভয় পাও-- আশংকা বোধ কর যে, তারা দুইজন আল্লাহ নির্ধারিত সীমাসমূহ রক্ষা করবে না, তাহলে স্ত্রী যে ফিদিয়া দিয়েছে, তা গহণ করতে কারোর উপর দোষ হবেনা। | ৩২.- www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।