আহ্কাযুল কুরআন ২৪১ আবু হানাফী, জুফর, আবূ ইউসূফ ও মুহাম্মাদ বলেছেন, বাড়াবাড়িটা যদি স্ত্রীর দিক থেকে হয়, তাহলে স্বামীর জন্যে জায়েয যা সে দিয়েছে, তা-ই গ্রহণ করা, তাতে এক বিন্দু বেশি হবে না। আর বাড়াবাড়িটা যদি স্বামীর দিক থেকে হয়, তাহলে ‘খুলা’ তালাকের বিনিময়ে স্ত্রীর নিকট থেকে কিছুই গ্রহণ করা তার জন্যে জায়েয নয়। যদি নেয়, তাহলে মূল বিচারে তা জায়েয হবে। ইবনে শাবরামাতা বলেছেন, স্বামীর যদি ক্ষতি করার বা কষ্ট দেয়ার ইচ্ছা না থাকে স্ত্রীকে, তাহলে পারস্পরিক সম্পর্কহীনতা ও বিচ্ছিন্নতা জায়েয হবে। আর যদি স্বামীর ইচ্ছা থাকে স্ত্রীর ক্ষতি করার, তাকে কষ্ট দেয়ার তাহলে তা জায়েয নয়। ইবনে অহব মালিকের এই কথা বর্ণনা করেছেন, যদি জানা যায় যে, স্বামী স্ত্রীকে কষ্ট দিয়েছে, তার জীবন অতিষ্ঠ করে তুলেছে এবং সে স্ত্রীর জন্যে জালিম, তাহলে স্ত্রীর পক্ষে তালাক ঘটিয়ে দেবে, তার মাল যা সে স্বামীকে ' দিয়েছে ফিরিয়ে দিতে হবে। ইবনুল কাসিম ইমাম মালিকের এই মতের উল্লেখ করেছেন, ‘খুলা’ তালাকে স্বামীর জন্যে সে যা দিয়েছে তার চাইতে বেশি স্ত্রীর নিকট থেকে নিতে পারে, তা তার জন্যে জায়েয বাড়াবাড়িটা যদি স্বামীর দিক থেকে হয়, তাহলে স্ত্রী রাজী ও সস্তুষ্ট হয়ে স্বামীকে যা দেবে, তা গ্রহণ করা স্বামীর জন্যে হালাল হবে খুলা তালাক দেয়ার বিনিময়ে ৷ এজন্যে স্বামীর দিক থেকে স্ত্রীর কোনরূপ ক্ষতির অবকাশ থাকতে পারবে না। লাইস থেকেও অনুরূপ মত পাওয়া গিয়েছে। সওরী বলেছেন, ‘খুলা’ তালাকের দাবি যদি স্ত্রীর দিক থেকে হয়, তাহলে তার নিকট থেকে কিছু গ্রহণ করা স্বামীর জন্যে দোষের হবে না। আর যদি স্বামীর দিক থেকে হয়, তাহলে স্ত্রীর নিকট থেকে কিছু গ্রহণ করা স্বামীর জন্যে হালাল হবে না। আওজায়ী বলেছেন, যে স্বামী তার স্ত্রীর সাথে 'বুলা’ করে, এরূপ অবস্থায় যে, স্ত্রী রোগাক্রান্ত, আর সে-ই যদি বাড়াবাড়ি বিদ্রোহকারী হয়, তাহলে দেয়া জিনিসপত্রের এক-তৃতীয়াংশ গ্রহণের মধ্যে তাকে থাকতে হবে। আর স্ত্রী যদি বাড়াবাড়ি ও বিদ্রোহকারী না হয়ে থাকে, তাহলে স্ত্রীর সবকিছু তাকেই ফেরত দিয়ে দেয়া হবে। স্বামীর অধিকার হবে স্ত্রীকে ফিরিয়ে নেয়ার ৷ স্বামী যদি স্ত্রীর সাথে ‘খুলা’ করে তার সাথে সঙ্গম করার আগেই, তাহলে তাতে কোন দোষ আছে বলে আমি মনে করি না । যদি তার দেয়া সবকিছু ফিরিয়ে নেয়ার ভিত্তিতেও হয় এবং বিয়ে ভেঙ্গে ফেলার ব্যাপারে উভয়ই একমত হয়। আল-হাসান ইবনে হাই বলেছেন, খারাপ ব্যবহারটা যদি স্বামীর দিক থেকে হয়, তাহলে কম বা বেশির বিনিময়ে 'খুলা' করা স্বামীর জন্যে জায়েয হবে না। পক্ষান্তরে খারাপ আচরণটা স্ত্রীর দিক থেকে হলেও স্বামীর অধিকার আদায়ে অচলাবস্থার সৃষ্টি করা হয়, তাহলে উভয় যে শর্তেই ইচ্ছা ‘খুলা’ করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। উসমানুল-বত্তীও তাই বলেছেন। শাফেয়ী বলেছেন, স্ত্রীর যে কর্তব্য স্বামীর প্রতি তার পথে স্ত্রীই বাধা হয়ে দাড়ায়, তাহলে স্বামীর পক্ষে ফিদিয়া-বিন্নিময়ে ‘খুলা’ করা জায়েয । আর স্ত্রী খুশীর সাথে স্বামীকে যা দেবে বিয়ে বিচ্ছিন্ন না করেও, তাহলে তা গ্রহণ করা স্বামীর জন্যে জায়েয । আর কিছু দিয়ে স্ত্রী যদি স্বামীর নিকট থেকে বিচ্ছেদ গ্রহণ করে, তাহলে দ্্ী খুলীর সাথে যা দেবে, তা গ্রহণ করা তার জন্যে হালাল। আবূ বকর বলেছেন, আল্লাহ্ তা'আলা ‘বুলা’ তালাক পর্যায়ে কতিপয় আয়াত নাযিল রুরেছেন। তন্মধ্যে একটি হল ঃ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।