আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌্কামুল কুরআন ২৪০ দরুন “যদি তারা আল্লাহ নির্ধারিত সীমাসমূহ কায়েম রাখতে পারবে না বলে তোমরা ভয় পাও, তাহলে স্ত্রীর ফিদিয়া দানে তাদের দুজনের কোন গুনাহ হবে না’ আল্লাহ্র এই কথা মনসূখ হয়েছে বলে মনে করা যাবে বা অবশ্যই মনসূখ হয়ে গিয়ে থাকবে কেননা প্রত্যেকটি আয়াতে একটা বিশেষ অবস্থার উল্লেখ আছে এবং সে আয়াতটির হুকুম সেই অবস্থার মধ্যেই কার্যকর, হবে। এই প্রেক্ষিতে বলা যায়, ‘খুলা’ করা নিষিদ্ধ যখন বাড়াবাড়িটা স্বামীর দিক থেকে হবে এবং স্বামীই এক স্ত্রীর স্থানে অপর স্ত্রী গ্রহণের ইচ্ছা করবে। কিন্তু তা মুবাহ ঘোষণা করা হয়েছে যখন উভয়ই আল্লাহ নির্ধারিত সীমাসমূহ রক্ষা করতে পারবে না বলে উভয়ই ভয় পাবে। যখন স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট ক্রুদ্ধ হবে, স্ত্রী খারাপ চরিত্রের হবে। কিংবা স্বামীই হবে চরিত্রহীন । তা সত্বেও সে যদি স্ত্রীকে ক্ষতি করতে বা কষ্ট দিতে ইচ্ছুক না হলেও তারা দুজন পারস্পরিক মধুর সম্পর্ক ও পরস্পরের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে আল্লাহ নির্ধারিত সীমা রক্ষা করতে পারবে না বলে ভয় পায়, তাহলে এই অবস্থা পূর্বোক্ত অবস্থা থেকে স্বতন্ত্র ও ভিন্নতর । তাতে একজন অপরজনের উপর আপত্তি তুলবে, তেমন অবস্থা নেই । তাই এর কোন একটি আয়াতের মনসূখ হওয়ার প্রশ্ন উঠতে পারে না। বিশেধীকরণেরও প্রয়োজন নেই । কেননা প্রত্যেকটি আয়াতই তার নিজ ক্ষেত্রে ও পরিবেশে পুরাপুরি ব্যবহৃত । আল্লাহ্র এই কথাটিও এই ধরনেরই $ আর তাদের বাধাগ্রস্ত করবে না, যেন তোমরা যা দিয়েছ, তার একটি অংশ নিয়ে নিতে পারে।- (সূরা আন-নিসা 8 ১৯) BE EE ETE TEA REET TESS TEL Ss তাদের দেয়া জিনিসপত্র থেকে কিছু ফিরিয়ে নেয়া। আর তা তখন, যখন বাড়াবাড়িটা স্বামীর দিক থেকে হবে । যার উদ্দেশ্য হবে স্ত্রীকে কষ্ট দেয়া, ক্ষতিগ্রস্ত করা । তবে সে যদি সুস্পষ্ট কোন নিৰ্লজ্জতার কাজ করে, তাহলে ভিন্ন কথা ৷ ইবনে সিরীন ও আবূ কালাবাতা বলেছেন, এর অর্থ, স্ত্রীর থেকে ব্যভিচারের অপরাধ ঘটে । আতা, জুহরী ও আমর ইবনে শুয়াইব বলেছেন, যার পক্ষ থেকে বাড়াবাড়ি হবে, তার দিক থেকে খুলা’ জায়েয নয়, হালাল নয় । অতএব এসব আয়াতের কোনটিই অপর কোনটির দ্বারা মনসূখ হয়নি । প্রত্যেকটি আয়াতই নিজ নিজ স্থানে কার্যকর ও বহাল:। . ‘খুলা’ ব্যবস্থায় কি গ্রহণ হালাল এ ব্যাপারে ফিকাহবিদদের মতপার্থক্য হযরত আলী (রা) থেকে বর্ণিত, তিনি স্ত্রীকে দেয়া জিনিসের অধিক কিছু তার নিকট থেকে. খহণ করাকে মাকরূহ মনে করতেন, অপছন্দ করতেন । সাঈদ ইবনুল মুসাইয়্যিবক আল-হাসান, তায়ুস ও সাঈদ ইবনে যুবায়র-ও এই মত দিয়েছেন। হযরত উমর, উসমান, ইবনে উঁমর ও ইবনে আব্বাস (রা) এবং মুজাহিদ, ইবরাহীম এবং আল-হাসানের অপর এক বর্ণনা হচ্ছে, স্বামী স্ত্রীকে যা দিয়েছে, তার চাইতে বেশি গ্রহণ করে তার মহিলা 'খুলা' করতে পারে, তা তার জন্যে জায়েয । সেই বেশিটা একটা বেনুনি হলেও হতে পারে। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।