আহ্কামুল কুরআন ২৩৮ তায়ূস বলেছেন, এর অর্থ, আল্লাহ স্বামী-স্ত্রীর মধ্যে যে মিল-মহব্বত ইত্যাদি রক্ষা করা ফরয করেছেন, পারম্পরিকভাৰে তা রক্ষা করতে না-পারার ভয়। আল-কাসিম ইবনে মুহাম্মাদ- এরূপ তাৎপর্য বলেছেন আল-হাসান বলেছেন, এই সব-ও এর মধ্যে পড়ে যে, স্ত্রী বলবে, আল্লাহ্র কসম, আমি তোমার জন্যে না-পাকি থেকে গোসল করব না । ভাষাবিদগণ বলেছেন, 5৩ 513! “তবে তারা দুইজন ভয় পাবে'-এর অর্থ, দুইজনই মনে করবে। কেননা ভয় পাওয়ার এক অর্থ মনে ধারণা করা । আল্লাহ্র সীমাসমূহ রক্ষা করতে না-পারার এই ভয়ের দুটি দিক রয়েছে। হয় দুজনের একজন খারাপ চরিত্রের লোক হবে অথবা উভয়ই, যার ফলে তারা আল্লাহ্র নির্ধারিত সীমা রক্ষা না করার অবস্থায় পৌঁছে যাবে। বিশেষ করে আল্লাহ্ পরস্পরের উপর বিবাহের দরুন যে. হক-হকুক ও দায়-দায়িত্ব অর্পণ করেছেন, তা পালন করতে না পারা যেমন অপর আয়াতে বলা হয়েছে ৪ - HE Si (স্বামীদের উপর) স্ত্রীদের সেই সব অধিকারই আছে, যা তাদের উপর (স্বামীদের) আছে | হয় একজন অপর জনের ক্রোধের কারণ হবে, যার ফলে ভালো সম্পর্ক রক্ষা করা কঠিন হবে। যার দরুন আল্লাহ্র আদেশ অমান্য করতে বাধ্য হবে পারস্পরিক হক আদায় করার ক্ষেত্রে ৷ স্ত্রীর প্রতি স্বামীর যে আগ্রহ-আকর্ষণ ও প্রেম-ভালোবাসা প্রদর্শন জরুরী, তা যদি সে দেখাতে না পারে। অথবা সেই অবস্থার সৃষ্টি হবে, যা এ আয়াতে নিষেধ করা হয়েছে £ - HLS OS La Ls অতএব তোমরা ভিন্ন দিকে এমনভাবে ঝুকে পড়বে না, যার ফলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে ঝুলন্ত অবস্থায় রেখে দিতে বাধ্য হও । (সূরা নিসা ৪ ১২৯) এর যে কোন অবস্থাই হোক এবং এর দরুন দুজনই ভয় পাবে যে, যারা এভাবে আল্লাহ্ নির্ধারিত পারস্পরিক সীমাসমূহ রক্ষা করতে পারবে না, তাদের জন্যে ‘খুলা’ 4 - করা জায়েয ও হালাল । জাবির আল-জাফী আবদুল্লাহ ইবনে ইয়াহইয়া, আলী কাররামাল্লাহু আজহাহু সূত্রে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, এমন কিছু কথা আছে, যা স্ত্রী বললে স্বামীর জন্যে ‘ফিদিয়া' গ্রহণ করা জায়েয । যেমন, স্ত্রী যদি স্বামীকে বলে £ ‘আমি তোমার কথা শুনব না, মানব না; আমি তোমার জন্যে সময় ভাগ করব না, আমি তোমার সাথে সঙ্গমের নাপাকি থেকে গোসল করব না ইত্যাদি ৷' মুগীরা ইবরাহীম-এর কথা বর্ণনা করেছেন, বলেছেন, স্বামীর পক্ষে জায়েয নয় স্ত্রীর নিকট থেকে ফিদিয়া গ্রহণ । তবে স্ত্রী যদি স্বামীর কথা না মানে; তার কথামত না চলে, তবে তা জায়েয । কেননা এসব অপরাধ স্ত্রীর, তাই তার নিকট থেকে ফিদিয়া গ্রহণ স্বামীর জন্যে হালাল । স্বামী যদি তার নিকট থেকে ফিদিয়া গ্রহণ করতে অস্বীকার করে এবং স্ত্রীও তা দিতে অস্বীকার করে, তাহলে দুজন সালিস পাঠাতে হবে। একজন স্বামীর পক্ষ থেকে আর অপর জন স্ত্রীর পক্ষ থেকে । আলী ইবনে আবূ .তালহা ইবনে আব্বাসের এই কথা উদ্ধৃত করেছেন £$ স্বামীর হককে www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।