আহ্কামুল কুরআন | ২৩৬ একটি, স্ত্রীর তিন তালাকদাতার জন্যে হারাম হওয়া, যতক্ষণ না সে তাকে ব্যতীত অন্য স্বামী গ্রহণ করছে। তিন তালাক দিলে বিয়ে চুক্তিটা হারাম হয়ে যায়, তার সাথে সঙ্গম করাও হারাম হয়ে যায়। কেননা বিয়ের প্রকৃত উদ্দেশ্য হল যৌন সঙ্গম করা। 'স্বামী' শব্দটির উল্লেখে বোঝা যায় যে, দ্বিতীয় স্বামী রীতিমত গ্রহণ করতে হবে। এটা মোটামুটি ও সংক্ষিপ্ত কথা এবং এটা ইঙ্গিতমূলক কথা, যা যৌন সঙ্গমকেও শামিল করে। আর ইঙ্গিতমূলক কথা স্পষ্ট কথা বলার প্রয়োজন রাখে না । নবী করীম (স) থেকে প্রখ্যাত হাদীস বর্ণিত হয়েছে, প্রথম স্বামীর জন্যে স্ত্রীলোকটি হালাল হবে না, যতক্ষণ দ্বিতীয় স্বামী তার সাথে সঙ্গম না করবে। জুহরী উরওয়াতা-- আয়েশাতা (রা) সূত্রে বর্ণনা করেছেন, রাফায়াতা আল-কুরাধী তার স্ত্রীকে তিন তালাক দিয়েছিলেন। পরে সে স্ত্রী আবদুর রহমান ইবনুয যুবায়রকে বিয়ে করে। পরে রাসূলে করীম (স)-এর নিকট উপস্থিত হয়ে বলল ঃ£ হে নবী! আমি:তো রাফায়াতার স্ত্রী ছিলাম । সে শেষ তিন দিয়েছে আমাকে । পরে আবদুর রহমান ইবনুয যুবায়রকে বিয়ে করেছি। কিন্তু হে রাসূল, তার কাছে যা আছে তা কাপড়ের ফিতা বিশেষ ৷ রাসূলে করীম (স) এই কথা শুনে হেসে দিলেন । বললেন, তুমি হয়ত রাফায়াতার কাছে আবার ফিরে যেতে চাইছ । কিন্তু তা হবে না, যতক্ষণ না তুমি তার স্বাদ আস্বাদন করবে এবং সেও তোমার স্বাদ আস্বাদন করবে। জনগণ এই হাদীসটিকে ব্যাপকভাবে গ্রহণ করেছে। সমস্ত ফিকাহবিদ এই হাদীসটিকে কাজে লাগিয়েছেন, এটিকে ভিত্তি করে ফতোয়া দিয়েছেন। হানাফী মাযহাবের দৃষ্টিতেও এ হাদীসটি যুতাওয়াতির পর্যায়ে গণ্য । এ হাদীসের ব্যাপারে কারোরই কোন ভিন্ন মত নেই । তবে সাঈদ ইবনুল মুসাইয়্যিবের বর্ণিত একটি হাদীস এর বিপরীত । তিনি বলেছেন, সে স্ত্রী প্রথম স্বামীর জন্যে দ্বিতীয় স্বামীর সাথে শুধু বিয়ে অনুষ্ঠানের মাধ্যমেই হালাল হয়ে যাবে যৌন সঙ্গম ছাড়া-ই। কিন্তু এই ব্যাপারে তার অনুসারী কেউ আছে বলে আমাদের জানা নেই । আসলে এটা এটা বিরল কথা । আল্লাহ্র কথা $ 2,0 ‘e e b - th DS যতক্ষণ না সে তাকে ছাড়া অন্য স্বামী গ্রহণ করছে। হারাম করার লক্ষ্য তিন তালাক সঙ্ঘটিত হওয়ার স্থান । দ্বিতীয় স্বামী যখন তার সাথে সঙ্গম করবে, তখন সেই হারামকরণটা দূর হয়ে যাবে। তখন একটি মাত্র বাধা অবশিষ্ট থাকবে । আর তা হল, তখন সে অপর এক ব্যক্তির স্ত্রী। যেমন দুনিয়ার অন্যান্য মেয়েলোক, যারা কারও স্ত্রী হয়েছে, তাদের মতই । পরে এই দ্বিতীয় স্বামী থেকে যখন সে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ইদ্দত ' শেষ হয়ে যাবে, তখন সে প্রথম স্বামীর জন্যে (বিবাহের মাধ্যমে) হালাল হয়ে যাবে। আল্লাহ্র কথা হচ্ছে £ - bs LH 5 nls Cis HS ib 5S এই দ্বিতীয় স্বামী তালাক দিলে (বা সে মরে গেলে) তার ও প্রথম স্বামীর কোন গুনাহ হবে না, যদি তারা পুনরায় বিবাহিত হয়। তবে সঙ্গমকৃতার জন্যে ইদ্দত পালনের শর্ত । তা এ আয়াতে বলা হয়েছে ঃ আর তালাক থাৱর| লিজোদ্রকে ডিল কুরু পৃহস্ত নতুন রাখী প্রহর থেকে বিরত রাখবে রধর-আলাদ্র কথা www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।