আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ২৩২ আরতাদ খুব রুক্ষ মেজাজের লোক ছিলেন। তিনি বলতেন, তিন তালাক কিছুই নয়। মুহাম্মাদ ইবনে ইসহাক বলেছেন, তিন তালাক দিলে তাকে এক তালাকে পরিণত করতে হবে। দাউদ ইবনুল হুসায়ন, ইকরামা ইবনে আব্বাস সূত্রে বর্ণিত হাদীস এই কথার দলীল । বলেছেন, করুকানা ইবনে আবদ ইয়াযীদ তার স্ত্রীকে একই মজলিসে তিন তালাক দিয়ে দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন খুব সাঙ্ঘাতিকভাবে। তখন রাসূলে করীম (স) তাঁকে জিজ্ঞাসা করলেন £ তুমি কিভাবে তালাক দিয়েছ ? বললেন, তিন তালাক দিয়েছি। বললেন £ একই মজলিসে ? বললেন, হ্যা । তখন নবী করীম (স) বললেন, ওটা এক তালাক । অতএব তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও যদি ইচ্ছা কর । বললেন, অতপর আমি তাকে ফিরিয়ে নিলাম । আর একটি দলীল আবূ আসিম কর্তৃক ইবনে জুরায়য, ইবনে তায়ুস তাঁর পিতা সূত্রে বর্ণিত হাদীস । আবূ সাহবা ইবনে আব্বাস (রা)-কে বলেছেন £ আপনি কি জানেন না, তিন তালাককে রাসূলে করীম (স), আবূ বকর সিদ্দিকের সময়ে ও উমর (রা)-এর খিলাফতের প্রাথমিক কালে এক তালাকে পরিণত করা হতো ? বললেন, হ্যা, জানি। কিন্তু. বলা হয়েছে, এই দুইটি হাদীসই মুনকার-- অগ্রহণযোগ্য । সাঈদ ইবনে যুবায়র, মালিক ইবনুল হারিস, মুহাম্মাদ ইবনে ইয়াস ও নুমান ইবনে আব আইয়াশ-- সকলেই ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, যে লোক তার স্ত্রীকে তিন তালাক দিল, সে তার রব্ব-এর নাফরমানী করল ও তার স্ত্রী তার থেকে বায়েন হয়ে গেল। আবু সাহ্বা বর্ণিত হাদীস অন্য সূত্রেও বর্ণিত হয়েছে। তা হল, ইবনে আব্বস (রা) বলেছেন, রাসূলে করীম (স) ও আবূ বকর সিদ্দিক (রা)-এর সময়ে এবং উমর (রা)-এর খিলাফতের প্রাথমিক কালে তিন তালাক ছিল এক তালাক ৷ পরে উমর (রা) বললেন ঃ£ ‘আমরা যদি তা তাদের উপর কার্যকর করি।' এই কথার তাৎপর্য আমাদের নিকট এই যে, লোকেরা তিন তালাক দিত । তিনি তা-ই তাদের উপর কার্যকর করে দিতেন। ইবনে অহৰ আইয়াশ ইবনে আবদুল্লাহ আল-ফহরী, ইবনে শিহাব সহল ইবনে সাদ সূত্রে খবর দিয়েছেন যে, উয়াইমারিল আজলানী ও তার স্ত্রীর মধ্যে নবী করীম (স) যখন ‘লেয়ান' কার্যকর করে দিলেন, তখন উয়াইমার বললেন, হে রাসূল! আমি আমার স্ত্রীর প্রতি মিথ্যা কথা আরোপ করেছি । আমি যদি তাকে রেখে দিই তাহলে সে তিন তালাক । পরে তিনি তাকে রাসূলে ক্রীম (স)-এর আদেশ দানের পূর্বেই তিন তালাক দিয়ে ফেললেন পরে রাসূলে করীম (স) তার উপর তার ফরমান কার্যকর করেন। পূর্বে কুরআনের আয়াত ও সুন্নাতে রাসূল এবং এঁকমত্যের দলীলের ভিত্তিতে আমরা প্রমাণ করেছি, হায়যেও তালাক কার্যকর হবে, যদিও তা গুনাহ । যাদের বিরোধী মত গণনার যোগ্য নয় এমন কিছু জাহিল লোক মনে করে, হায়য অবস্থায় তালাক দিলে তা কার্যকর হবে না। একটি হাদীসকে তারা দলীল হিসেবে পেশ করে। হাদীসটি মুহাম্মাদ ইবনে বকর আবূ দাউদ, আহমদ ইবনে সালিহ, আবদুর রাযযাক, ইবনে জুরাইয, আবুয যুবায়র, আবদুর রহমান ইবনে আয়মন মাওলা উরওয়াতা ইবনে উমর ও আবুয যুবায়রকে জিজ্ঞাসা করলেন, তিনি শুনছিলেন, বললেন £ যে লোক তার স্ত্রীকে হায়য অকল্থায় তালাক দিল, তার সম্পর্কে আপনি কি মনে www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।