আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ২৩১ শুধু কষ্ট দেয়ার উদ্দেশ্যে তাদেরকে আটকিয়ে রেখো না। কেননা তাতে বাড়াবাড়ি করা হবে। তা সত্ত্বেও তালাকদাতা স্বামী যদি ফিরিয়ে নেয় এবং সে তাকে কষ্ট দিতে চায়, তা হলে ফিরিয়ে নেয়াটা কার্যকর হবে, তার হুকুম প্রমাণিত হবে। তবে তার ও তার উকিল বা ভারপ্রাপ্তের মধ্যে পার্থক্য হচ্ছে, উকিল বা ভারপ্রাপ্ত তালাক দেয় অন্যের জন্যে অন্য কারোর পক্ষ থেকে । সে নিজের জন্যে বা নিজের স্ত্রীকে তালাক দেয় না। যা সে ঘটায়, তার মালিকও সে নয়। তালাকের কোন হক বা দায়-দায়িত্‌ তার উপর বর্তায় না। সে যা ঘটায় তার সে মালিক নয়, তা সত্বেও অন্যের পক্ষ থেকে তার ঘটানো কাজটি অবশ্যই কার্যকর হবে এবং সঠিক হবে। কেননা সে আদেশপ্রাপ্ত হয়েছে। এই আদেশের সাথেই তার হুকুম-আহকাম সম্পর্কিত । তাই সে যদি প্রাপ্ত আদেশের বিপরীত বা অন্যথা করে, তাহলে তা সঙ্ঘটিত হবেনা । কিন্তু স্বামী নিজে তালাকের মালিক । সে তালাক দিলে তালাক' সংক্রান্ত যাবতীয় হুকুম আহকাম তার সাথেই সংশ্লিষ্ট হয়। সে অন্য কারো তালাক দিচ্ছে না, নিজের তালাক দিচ্ছে। . অতএব তার দেয়া তালাক সজ্ঘটিত হবে মালিকের দেয়া তালাক হিসেবে। সে তিন তালাকের মালিক । তালাক দিতে গিয়ে সে যদি নিষিদ্ধ পন্থা অবলম্বন করে, তাহলে তা কার্যকর হওয়ার প্রতিবন্ধক হবেনা । জিহার ও রিজয়াত-- ফিরিয়ে নেয়া, মুতর্দ হওয়া- আর যে সব কাজ করলে গুনাহগার হতে হয় সেই পর্যায়ে যেমন ইতিপূর্বে আমরা বলেছি। যেমন, কেউ যদি সন্দেহের বশবতী হয়ে স্ত্রীর মার সাথে সঙ্গম করে, তাহলে তার স্ত্রী তার জন্যে হারাম হয়ে যাবে। এই তাৎপর্যটারই আমরা উল্লেখ করেছি স্বামীর হাতে তিন তালাকের মীলকত্বের কথা ৷ তিন তালাক একসঙ্গে দিলে তা যে কার্যকর হবে, কেননা তা তিন তালাকের মালিকেরই দেয়া । হাদীসের দিক দিয়েও তা প্রমাণিত । হাদীসটি ইবনে উমর (রা) বর্ণিত । তার সনদ-ও আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। তাতে তিনি বলেছেন £ আমি যদি তাকে তিন তালাক দিতাম, তারপরও কি আমি তাকে ফিরিয়ে নিতে পারতাম ? নবী করীম (স) জবাবে বললেন ঃ না, কেননা সে বায়েন হয়ে গেছে। অবশ্য সেই সাথে গুনাহ হয়েছে। বর্ণনা করেছেন £ সে তার স্ত্রীকে বায়েন-মুগাল্লপাযা তালাক দিয়েছে। পরে সে রাসূলে করীম (স)-এর নিকট এসে বলে £ আমি তো চূড়ান্ত তালাক দেয়ার ইচ্ছা করিনি । জিজ্ঞাসা করলেন, কয় তালাক দেয়ার ইচ্ছা করেছিলে আল্লাহ্র নামে কসম করে বল । সে আল্লাহ্র নামে কসম করে বলল, এক তালাক । তখন নবী করীম (স) বললেন $ তাহলে তুমি যা দিতে চেয়েছ সেই এক তালাকই হয়েছে তিন তালাক দেয়ার নিয়ত হলে তা-ই সঙ্ঘটিত হতো অন্যথায় নবী করীম (স) তার দ্বারা আল্লাহ্র নামে হলফ করাতেন না । বলতেন না যে, আমি মাত্র এক তালাক দেয়ারই ইচ্ছা করেছিলাম । এই পর্যায়ে আগের কালের ফিকাহবিদদের যেমন কথা-বার্তা আছে, তা আমরা পূর্বে উল্লেখ করেছি। সে তালাক ঘটবে, তবে তালাকদাতা গুনাহগার হবে৷ কুরআন, সুন্নাহ ও আগের কালের ফিকাহবিদদের ‘ইজমা’ একসঙ্গে দেয়া তিন তালাক সজ্ঘঢিত হওয়া প্রমাণ করছে, যদিও তাতে, গুনাহ হবে। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।