আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ২৩ দুর্বল ও রোগাক্রান্ত লোক-- আর যারা জিহাদে শরীক হওয়ার প্রয়োজনীয় সম্বল পায় না, তারা পিছনে থেকে গেলে কোন দোষ হবে না। এ আয়াত অনুযায়ী রোগীকে প্রশস্ততর রুখসত দেয়া হয়েছে ভীতীর জন্যে দেয়া রুখসতের তুলনায় । কেননা ভীত ব্যক্তিকে যুদ্ধে শরীক হওয়া রুখসত দেয়ার মতো কোন ওযর গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু রোগী মাযুররূপে গণ্য । ভীত ব্যক্তির ওযর হলে সে কোন বাহিনীর বেষ্টনীতে আশ্রয় নিতে পারে; কিন্তু যুদ্ধে শরীক হওয়া থেকে মৌলিকভাবে তাকে রেহাই দেয়া যেতে পারে না। তাই রোগী ব্যক্তি হালাল হওয়ার ব্যাপারে ওযর অধিক গ্রহণীয় । ইমাম শাফেয়ী বলেছেন, আল্লাহ্‌ যখন বলেছেন £ ‘তোমরা হজ্জ ও উমরা আল্লাহ্র জন্যে সম্পূর্ণ কর’। পরে বলেছেন, ভীত পরিবেষ্টিত ব্যক্তির সম্পর্কে যা বলার তা । তাই হজ্জ ও উমরা সম্পূর্ণ করার ফরয দূর হতে পারে কেবল ভীত ব্যক্তির থেকে । তখন তাকেও বলা হবে যা বলা হয়েছে ‘হজ্জ ও উমরা আল্লাহ্র জন্যে পূর্ণ কর’ ৷ এইখানেই বলা হয়েছে £ ‘যদি তোমরা পরিবেষ্টিত হয়ে পড়।' এই কথাটি ভীত ও অ-ভীত-_- সবারই জন্যে সাধারণভাবে বলা । অতএব কোন দলীল ছাড়া এই দায়িত্‌ থেকে কেউ নিষ্কৃতি পেতে পারে না । কিন্তু কেবল ভীত ব্যক্তির জন্যে তা বিশেষীকরণ ও অন্যকে তা থেকে বাদ দেয়ার কি দলীল থাকতে পারে? স্ত্রী ইহরাম বাধলে ও স্বামী তাকে হজ্জে যেতে নিষেধ করলে তার জন্যে হালাল হওয়া জায়েয বলার সব দলীল চূর্ণ হয়ে গেল । সে তো ভীতও নয় । বন্দী ব্যক্তিও সেই রকম, সে হত্যার ভয় করে না। আল-মুজানী বলেছেন, শত্রুর কারণে ভয় পাওয়া ব্যক্তির জন্যে ইহরাম খোলার অনুমতি একটা রুখসত । সেটা অপর কোন জিনিস সদৃশ নয়। যেমন দুপায়ের মোজার উপর তা ধোয়ার পরিবর্তে ‘মসেহ’ করার অনুমতি একটি বিশেষ ব্যাপার । দুই দাস্তানার সাথে তার কোন সাদৃশ্য নেই । তাহলে তাকে বলা যাবে যে, তা যদি রুখসত হয়ে থাকে, তাহলে অন্যান্য রুখসতের উপর তা ‘কিয়াস’ করা সমীচীন হবে না । নবী করীম (স) যখন প্রস্তর খণ্ড দ্বারা ‘ইস্তিনজা’ জায়েয হওয়ার রুখসত দিয়েছেন, তখন টুকরা কাপড় ও বাশ-কাঠ দ্বারা ইন্তিনজা করাকে তার উপর ‘কিয়াস’ করা ও তাকেও জায়েয বলা সঠিক হতে পারে না। কষ্টদায়ক রোগের দরুন মাথা মুণ্ডন করা যখন রুখসত, তাকে শরীরের অন্য কোথাও কষ্টদায়ক রোগের সাথে তার সাদৃশ্য খোজ করা ঠিক হবে না, বলা যাবে না যে, তার দরুনও মাথা মুণ্ডন ও ফিদিয়া দেয়া মুবাহ। বন্দী ভীত ব্যক্তির সাথে তার সাদৃশ্য হওয়াও জরুরী নয়। ইহরাম বেধে হজ্জে যেতে প্রস্তুত স্ত্রীকে স্বামী নিষেধ করলে তার সাথেও সাদৃশ্য হতে পারে না। আরও যে যে জিনিসের আমরা উল্লেখ করেছি, তাকে ‘কারণ’ বানানোও যুক্তিহীন। আবূ বকর বলেছেন, হজ্জ ও উমরা-_- উভয় ক্ষেত্রেই ৷ অভিন্ন । মুহাম্মাদ ইবনে সিরীন-এর মত হচ্ছে, ০৭>! কেবল হজ্জের ক্ষেত্রেই গণ্য হবে, উমরার ক্ষেত্রে নয়। কেননা উমরা তো কোন বিশেষ সময়ের জন্যে নির্দিষ্ট নয়, কোন একটা সময় হতেই হবে-_ অন্য সময় হবে না-- এমন তো নয়। তা যে-কোন সময় করা যেতে পারে। তা হারানোর কোন.ভয় নেই । মুতাওয়াতির হাদীস বর্ণিত হয়েছে, নবী করীম (স) হুদায়বিয়ার বছর উমরার ইহরাম বাধা ছিলেন। তিনি তওয়াফ করা ছাড়াই সে ইহরাম খুলে ফেলেছিলেন । যদিও পরবর্তী বছর যিলকৃ্দ মাসে তার ‘কাযা’ করেছিলেন। তার নামকরণ হয়েছিল ‘উমরাতুল কাযা’ । www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।