আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ২২৮ যে, স্বামী স্ত্রী দুজনই যদি কারোর মালিকানাধীন দাস-দাসী হয়, তাহলে তারা পরল্পরে দুই তালাক্রে মাধ্যমেই হারাম হয়ে যাবে। অপর এক স্বামী গ্রহণের পূর্বে তারা দুইজন পরস্পরের জন্যে হালাল হবে না। তালাক যে স্ত্রীর অবস্থার দৃষ্টিতে দিতে হবে, এ কথা প্রমাণ করে নবী করীম (স) থেকে ইবনে উমর ও আয়েশা (রা) বর্ণিত হাদীস । হাদীসটির কথা হল $ - ae Un) LS DUG দাসীর তালাক দুই আর তার ইদ্দত দুই হায়য। এই হাদীসের সনদ পূর্বে উল্লিখিত হয়েছে। মুসলিম উম্মাহ ইদ্দতের মিয়াদ কম হওয়ার ব্যাপারে এই দুটি হাদীসকে ব্যবহার করেছে, যদিও তার সূত্র খবরে ওয়াহিদের । কিন্তু. তা মুতাওয়াতির পর্যায়ে উন্নীত । কেননা যে খবরে ওয়াহিদ উম্মতের ব্যাপক জনতা কবুল করে, হানাফী মাযহাব অনুযায়ী তা মুতাওয়াতির পর্যায়ে পৌছে যায়, বিভিন্ন প্রসঙ্গে একথা আগেও বলেছি । দাসীর ইদ্দত দুই হায়য, তার স্বামী স্বাধীন হোক, কি দাস-- এ ব্যাপারে শরীয়াতদাতা কোন পার্থক্যের কথা বলেন নি। এ থেকে প্রমাণিত হল যে, তালাক হবে স্ত্রীর মর্যাদা অনুযায়ী, স্বামীর মর্যাদা অনুযায়ী নয় । এর আর একটি দলীল হল, সকলেই এ ব্যাপারে একমত যে, দাসত্ব তালাকের সংখ্যা কম করে যেমন .‘হদ্দ'কে মাত্রায় কম করে। ‘হদ্দ' কার্যকর করার ব্যাপারে বিবেচিত হবে কার উপর কার্যকর করা হচ্ছে। সে.যদি দাস বা দাসী হয়, তাহলেও তার মাত্রা কম হবে। সে ভাবেই দাসীর তালাকের সংখ্যা কম হবে যাকে তালাক দেয়া হচ্ছে সে যদি দাসী হয়। তার উপর ভিন্ন ভিন্ন ভাবে তিন তালাক কার্যকর করা যাবে না মসনূন তরীকায় । স্বামী স্বাধীন হলে আর তার স্ত্রী দাসী হলে এরূপ বিধানই হবে। কেননা বিভিন্ন তুহরে তার উপর ভিন্ন ভিন্ন ভাবে তিন তালাক দিতে গেলে তৃতীয় তালাকটি দেয়া যাবে না কোন ক্রমেই স্বামী তিন তালাকেরই মালিক, এই কারণে মসনূন তরীকায় সে ভিন্ন ভিন্ন করে তা কার্যকরও করতে পারে, যেমন স্ট্রী যদি স্বাধীনা হয়, তাহলে তা হতে পারে। এতেই দলীল রয়েছে এই কথার যে, স্ত্রী দাসী হলে তার স্বামী তিন তালাকের মালিক নয় । এক সাথে তিন তালাক দেয়ার দলীল প্রমাণ আবূ বকর বলেছেন, আল্লাহ্র কথা £ “তালাক দুইবার, তৃতীয় বারে হয় স্রীকে ভালোভাবে রাখা হবে, না হয় দয়া সহকারে চলে যেতে দেয়া হবে। প্রমাণ করে যে, একসঙ্গে তিন তালাক দেয়া যেতে পারে, Ore Fa হয়েছে। তা এইজন্যে যে, আল্লাহ্র কথাঃ ‘তালাক দুইবার’ তার হুকুম স্পষ্ট করে দেয় যখন দুই তালাক দেয়া হয় এই হলে ঃ তুমি তালাক, তুমি তালাক এবং তা এক তুহরে বলা হয় । পূর্বেই বলেছি যে, এরূপ তালাক দেয়া সুন্নাতের খেলাফ। আয়াতের মূল বক্তব্যে যখন এক সাথে দুই তালাক দেয়া জায়েয হওয়ার অবকাশ রয়েছে ঠিক এই দলীলের ভিত্তিতে তখন এ দুটি তালাক একসঙ্গে দেয়াও সহীহ প্রমাণিত হবে। কেননা কেউ-ই এই দুইটির মধ্যে পার্থক্যের: কথা বলেন নি। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।