আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ২২৭ স্বামী স্বাধীন হোক, কি ক্রীতদাস ৷' ইমাম আবু হানীফা, সূফ, জুফর, সওযরী আল-হাসান ইবনে সালিহর-ও এই মত । উসমান, Lh TG EAH (রা) বলেছেন, পুরুষদের তালাক বলতে বোঝায়, স্বামী যদি দাস হয়, তাহলে তার প্রাপ্য তালাক সংখ্যা তিন, স্ত্রী স্বাধীনা কিংবা দাসী যা-ই হোক । ইমাম মালিক ও শাফেয়ীর এই মত । ইবনে উমর (রা) বলেছেন, স্বামী-স্ত্রীর মধ্যে যে-ই দাসত্ব শৃঙ্খলে বন্দী হবে, তার প্রাপ্য তালাক সংখ্যা কম হবে তার এই দাসত্বের কারণে । উসমান আল-বত্তীরও এই কথা । ছুশায়ম মনসূর ইবনে জাহান, আতা ইবনে আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেছেন, তালাক দানের ব্যাপারটা মনিবের হাতে দাস তার অনুমতি দিক আর না-ই দিক। এর দলীল হিসেবে তিনি এ আয়াতটি পাঠ করেন ৪ LE i Ils Ws Te আল্লাহ মনিবের মালিকানাধীন দাসকে দৃষ্টান্ত হিসেবে পেশ করেছেন, সে কোন কিছুই করতে সক্ষম নয়। (সূরা আন-নহল £ ৭৫) হিশাম আবুয-যুবায়র, আবূ মাবাদ মাওলা ইবনে আব্বাস সূত্রে বর্ণনা করেছেন, ইবনে আব্বাসের একটি দাস ছিল। সে তার স্ত্রীকে দুই তালাক দিয়েছিল। ইবনে আব্বাস তাকে বললেন, তুমি তাকে ফিরিয়ে আন। তোমার কোন মা নেই । কেননা তোমার কিছুই করবার নেই । সে তা করতে অস্বীকার করে। তখন তিনি বললেন, ‘সে তো তোমারই, অতএব তাকে গ্রহণ কর ৷’ এই কথা প্রমাণ করে যে, তিনি মনে করেছেন, তার তালাক কার্যকর হবে। যদি তা না হবে, তাহলে তাকে ‘তুমি তাকে ফিরিয়ে আন' বলতেন না । ‘সে তোমারই’ একথা প্রমাণ করে যে, সে ক্রীতদাসী ছিল। এ-ও হতে পারে যে, গোলাম স্বাধীন হবে। কেননা তারা স্বামী-স্ত্রী দুজনই মনিবের মালিকানাধীন গোলাম হতো, তাহলে তাদের দাসত্ব তালাক সংখ্যা কমিয়ে দেবে, এতে কোন মতপার্থক্য নেই ।. এই পর্যায়ে একটি হাদীস রয়েছে। তা থেকে প্রমাণিত হয় যে, দাসের তালাকের কোন শুরু নেই । নবী করীম (স) থেকে হাদীসটি বর্ণিত । মুহাম্মাদ ইবনে বকর আবূ দাউদ, জুহায়র ইবনে হাদীসটি বর্ণনা করেছেন । বলেছেন, উমর ইবনে মাতাব তাকে জ্রানিয়েছেন, বনু নওফলের মুক্ত করা দাস আবূ হাসান তার অধীন এক দাস সম্পর্কে ইবনে আব্বাসের নিকট ফতোয়া চেয়েছিলেন। সে তার দাসীকে দুই তালাক দিয়েছে। পরে তিনি দুজনকেই মুক্ত করে দিয়েছেন । এক্ষণে এই ঘটনার পর তিনি তাকে বিয়ে করার প্রস্তাব দিতে পারেন কিনা ? জবাবে বললেন, হ্যা, রাসূলে করীম (স) এরূপ রায়ই দিয়েছেন। আবূ দাউদ বলেছেন, আহমদ ইবনে হাম্বল বলেছেন' বলে শুনেছি, আবদুর রাযযাক বলেছেন, ইবনুল মুবারক উমর (রা)-কে জিজ্ঞাসা করলেন, এ কোন আবূ হাসান ? সে তো এক বিরাট পাথর ধারণ করে বসেছে। আবূ দাউদ বলেছেন, এই আবু হাসান সেই ব্যক্তি, যার নিকট থেকে জুহরী হাদীস বর্ণনা করেছেন। তিনি বড় ফিকাহবিদদের একজন ছিলেন। আবু বকর বলেছেন, ইজমা এই হাদীসটিকে রদ করে দিয়েছে। কেননা ইসলামের প্রাথমিক কালের এবং তাদের পরবর্তী সময়ের ফিকাহবিদদের মধ্যে এ ব্যাপারে কোন মতপার্থক্য নেই www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।