আহ্কামুল কুরআন ২২৬ গেছে, যার দরুন প্রথম তুহরে তালাক দেয়া জায়েয হয়েছিল । কেননা তালাক দেয়া মুবাহ হওয়ার সাথে স্ত্রীকে ফিরিয়ে নেয়ার কোন সম্পর্ক নেই । তা নিষিদ্ধও নয় । কেননা যদি স্ত্রীকে তখন ফিরিয়ে নেয়া হয়, তারপর তার সাথে সঙ্গম করা হয় সেই তুহরেই, তাহলে সেই তুহরেই আবার আর এক তালাক দেয়া জায়েয হবে না। তা মুবাহ হওয়ার উপর ফিরিয়ে নেয়ার কোন প্রভাব নেই । কাজেই দ্বিতীয় তুহরে তালাক দেয়াই কর্তব্য ফিরিয়ে নেয়ার পূর্বে। যেমন করে তা জায়েয হতো যদি তাকে ফিরিয়ে নেয়া না হয়। যদি বলা হয়, দ্বিতীয় ও তৃতীয় তালাকের কোন ফায়দা নেই ৷ কেননা স্বামী যদি স্ত্রীকে ‘বায়েন’ করে দিতেই চায়, তাহলে সেই একটি তালাক দ্বারাই তা সম্ভব ৷ সম্ভব এভাবে যে, এক তালাক দিয়ে রেখে দেবে, ইদ্দত শেষ হয়ে গেলে সে স্বতঃই ‘বায়েন' হয়ে যাবে। আল্লাহ বলেছেনঃ 'Y - Li abl cal ini, তোমরা আল্লাহ্র আয়াতকে খেল-তামাশার বস্তুতে পরিণত কর না। . | (সূরা বাকারাহ ৪ ২৩১) দ্বিতীয় ও তৃতীয় তালাক মুবাহ হওয়ায় স্ত্রীকে ফিরিয়ে নিক, কি না-ই নিক, এর মধ্যে পার্থক্যের এটাই কারণ । ফিরিয়ে না নিলে পরের দুটি তালাক একেবারে বেহুদা হয়ে যায়। জবাবে বলা যাবে, দ্বিতীয় ও তৃতীয় তালাক দেয়ার বহু ফায়দা আছে। দ্বিতীয় ও তৃতীয় তালাক না দিলে তা লাভ করা যায় না। তৃতীয় তালাক দেয়ার দ্বারা ইদ্দত শেষ হওয়ার আগেই যদি স্ত্রী সম্পূর্ণ ‘বায়েন' হয়ে যায়, তাহলে তার স্বামী এই সময়ে মরে গেলে তার মীরাস থেকে সে বঞ্চিত হবে। অথবা এই সময়ে যদি তার বোনকে বিয়ে করে কিংবা তাকে বাদ ধরে যদি আরও চারজনকে বিয়ে করে, তাহলে তার প্রাপ্য থেকে সে বঞ্চিত হয়ে যাবে। ইদ্দত পালনকালে 'ও শেষ হয়ে যাওয়ার আগেই এসব ঘটলে তা-ই হবে বলে যারা মনে করেন, তাদের মতে এই কথা । তাহলে বোঝা গেল-_ এক তালাক দ্বারা বায়েন করার পরিবর্তে দ্বিতীয় ও তৃতীয় তালাক যথারীতি দেয়া হলে অনেক ফায়দা আছে তাতে । অনেক হক আছে যা স্বামী লাভ করতে পারে। কাজেই তা নিরর্থক ও ফায়দাশূন্য নয়। এই কারণেই অপর দুটি তালাক সুন্নাত সময়ে দেয়ার অবকাশ রাখা হয়েছে স্ত্রীকে ফিরিয়ে নিলেও তা জায়েয । পুরুষদের দেয়া তালাকের ব্যাপারে মতপার্থক্য আবূ বকর (র) বলেছেন, বিভিন্ন দেশের ফিকাহবিদদের আগের কালের ও পরবর্তী কালের লোকেরা একমত হয়েছেন এই বিষয়ে যে, ক্রীতদাস স্বামী স্ত্রী ‘তালাক দুইবার, অতঃপর হয় শুভভাবে রাখা হবে, না হয় দয়াস্বরূপ চলে যেতে দেয়া হবে’ আল্লাহ্র এই কথার মধ্যে শামিল নয়। অর্থাৎ এই কথা তাদের জন্যে প্রযোজ্য নয়। তীরা সব এ বিষয়ে একমত যে, দাসত্ব তালাক সংখ্যা হ্রাস করার জরুরী কারণ । হযরত আলী ও ' আবদুল্লাহ (রা) বলেছেন £ঃ ‘মেয়েলোক যদি স্বাধীনা হয়, তাহলে তার তালাক সংখ্যা তিন, তার স্বামী স্বাধীন হোক; কি ক্রীতদাস হোক । আর সে যদি ক্রীতদাসী হয়, তাহলে তার জন্যে দুই তালাকই সম্পূর্ণ, তার ৩০ - www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।