আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ২২৪ জবাবে বলা যাবে, একথা ভুল এ হিসেবে যে, তা শব্দের হুকুমটি প্রত্যাহার করে, তাকে তুলে ফেলে তার ফায়দা দূর করে দেয়। আর যে কথা শব্দের হুকুমকে উৎখাত করে, তা-ই প্রত্যাহৃত ৷ শব্দের ফায়দা ফেলে দেয় এজন্যে যে, আল্লাহ্র কথা £ ‘তালাক দুইবার’ দাবি করে দুই তালাককে ভিন্ন ভিন্ন করে দেয়ার এবং একটি শব্দে দুইটিকে একত্রিত করা নিষিদ্ধ হওয়ার-_ পূর্বে যেমন বলেছি। আর একই তুহরে ভিন্ন ভিন্ন করে দুই তালাক দেয়া মুবাহ হলে একই কথায় সেদুটিকে একত্রিত করাও মুবাহ হয়ে দাড়ায় । আর তাতেই কুরআনে বলা কথার ব্যতিক্ৰম ঘটে । আর একই তুহরে দুটি-তালাক ভিন্ন ভিন্ন করে দেয়া ও একত্রিত করে দেয়াকে ' নিষিদ্ধ করলে এবং দুই তুহরে তা দেয়া মুবাহ মনে করলে শব্দের দাবি অধ্বাহ্য করা হয়'না। বরং তাকে কাজে লাগানো হয় বিশেষভাবে কোন কোন ক্ষেত্রে । কাজেই দুই তুহরে দুই তালাক দিলে তার হুকুম অগ্রাহ্য করা হয় না. বরং তাকে বিশেষীকরণ কর্তব্য হয়। কেননা ব্যবহৃত শব্দই দুই তালাককে বিচ্ছিন্ন. করতে বলে.। সকলেই এ ব্যাপারে একমত যে, যখন বিচ্ছিন্ন করা কর্তব্য হয়, তখন দুই তুহ্‌রে দুই তালাককে বিচ্ছিন্ন করতে হবে। তাই আমরা একই তুহরে দুই তালাককে বিচ্ছিন্নকরণকে বিশেষীকৃত করলাম । শব্দের হুকুম কাজে লাগানো সহকারে শব্দের হুকুমটা সমূলে উৎপাটিত হয়ে..যায়। ফন্লে তালাক দুইবার বলা না বলা সমান হয়ে যায়। অথচ এই কথা গ্রহণযোগ্য নয়। তা অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। উঁয়াইমির আল-আজলানী বর্ণিত.। নবী করীম (স) যখন তার ও তার স্ত্রীর 'লেয়ান' কার্যকর করে দিয়েছিলেন। পরে দুইজন '‘লেয়ান' থেকে নিষ্কৃতি পেলে উয়াইমির বললেন, আমি তার ব্যাপারে মিথ্যা বলেছি যে, আমি যদি তাকে স্ত্রী বানিয়ে রাখি, তাহলে সে তিন তালাক । তাদের দুজনের মধ্যে নবী করীম (স) বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছিলেন, তার পূর্বেই উয়াইমির স্ত্রীকে আলাদা করে দিয়েছিলেন। শরীয়াতের বিধানদাতা নিজেই যখন একসাথে তিন তালাক দেয়াকে অগ্ৰাহ্য করেন নি, তখন বোঝা গেল, তা মুবাহ ৷ কিন্তু ইমাম শাফেয়ীর পক্ষে এই হাদীসকে দলীল হিসেবে গ্রহণ করা সহীহ হতে পারে না। কেননা তার মাযহাব হচ্ছে, স্বামীর ‘লেয়ান'-এর কারণে সঙ্ঘটিত বিচ্ছিন্নতা ঘটেছিল স্ত্রীর ‘লেয়ান'-এর পূর্বেই । ফলে স্ত্রীর বায়েন তালাক হয়েছিল । তার সাথে অপর .কোন তালাক মিলিত হয়নি । তাহলে যে তালাক দেয়া হয়নি, তার জন্যে প্রতিবাদ করার প্রশ্ন কিভাবে উঠতে পারে ? তার হুকুমও প্রমাণিত হয়নি ? যদি প্রশ্ন করা হয়, তাহলে তোমার মাযহাবে তার কারণটা কি ? জবাবে বলা যাবে, এটা সম্ভব যে, তা ইদ্দতের জন্যে তালাক দেয়া বিধিবদ্ধ হওয়ার পূর্বেই তা হয়েছিল এবং একই তুহরে তালাকসমূহকে একত্রিত করা নিষিদ্ধ হওয়ার পূর্বে তা ঘটেছিল। এই কারণে শরীয়াতদাতা নবী করীম (স) তা অগ্রাহ্য করেন নি। এ-ও হতে পারে যে, তালাক ছাড়া অন্য কারণে তাদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটেছিল । তাই তালাক দ্বারা তা ঘটানোকে অগ্রাহ্য করা হয়নি । তবে যিনি বলেছেন, সুন্নাত তালাক হচ্ছে শুধু এক তালাক দেয়া, তা আমরা মালিক ইবনে www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।