আহ্কামুল কুরআন ২২৩ ইবনে আওফ সূত্রে যে, আবদুর রহমান ইবনে আওফ তার খিটখিটে মেজাজের স্ত্রীকে দুই তালাক দিয়েছেন। পরে তাকে তিনি রোগাক্রান্ত অবস্থায়ই বলেছেন, তুমি যদি তোমার তুহর হওয়ার খবর আমাকে দাও, তাহলে আমি তোমাকে অবশ্যই আরও তালাক দেব। এ হাদীস স্পষ্ট করে বলছে যে, তিনি তাঁর স্ত্রীকে একসঙ্গে তিন তালাক দেন নি। ফাতিমা বিনতে কায়স সংক্রান্ত হাদীসেও এই ধরনের কথাই বর্ণিত হয়েছে। সে হাদীসটি মুহাম্মাদ ইবনে আবূ কাসীর, আবূ সালমা ইবনে আবদুর রহমান সূত্রে বর্ণনা করেছেন যে, ফাতিমা বিনতে কায়স তাকে বলেছেন যে, আবূ হাফস ইবনুল মুগীরা তাঁকে তালাক দিয়েছেন। খালিদ ইবনুল ওয়ালীদ ও বনু মখজুমের কতিপয় ব্যক্তি নবী করীম (স)-এর নিকট এসে বলেছেন যে, হে আল্লাহ্র নবী । আবূ হাফস তাঁর স্ত্রীকে তিন তালাক দিয়েছেন এবং তার জন্যে খুব সামান্য নিফকা’ রেখে গেছেন । জবাবে নবী করীম (স) বলেছেন, সে ‘নফকা’ পাবে না । এই হাদীসের দলীল নিয়ে লোকেরা বলেছেন যে, একসাথে তিন তালাক দেয়া জায়েয । কেননা সে লোকেরা নবী করীম (স)-কে তিন তালাক দেয়ার খবর দিয়েছেন; কিন্তু তিনি তা অগ্রাহ্য করেন নি। এ হাদীসের কথাগুলো অ-বিস্তারিত । অন্যান্য বর্ণনায় বিস্তারিত কথা এসেছে। একটি হাদীস * শিহাব, আবূ সালমা, ফাতিমা বিনতে কায়স সূত্রে বর্ণনা করেছেন যে, ফাতিমা তাকে জানিয়েছেন যে, তিনি আবূ হাফস ইবনুল মুগীরার বিবাহিতা ছিলেন। আর আবূ হাফস ইবনুল মুগীরা তাকে তিন তালাকের শেষ তালাকটিও দিয়েছেন। পরে তিনি রাসূলে করীম (স)-এর নিকট উপস্থিত হওয়ার সংকল্প করলেন । এভাবে হাদীসটির উল্লেখ রয়েছে। আবূ দাউদ তা বলেছেন সালিহ ইবনে কায়সান, ইবনে জুরাইজ, শুয়ায়ব ইবনে আবূ হামযা-- এরা সকলেই জুহরী থেকে এরূপ কথাই বর্ণনা করেছেন। পূর্বোদ্ধৃত হাদীসে যে কথা মোটামুটিভাবে বলা হয়েছে, এ হাদীসটিতে তা বিস্তারিত বলা হয়েছে। স্পষ্ট কথা হচ্ছে, তিনি তিন তালাকের শেষটি দিয়েছেন। এতে হাদীসের মধ্যে নিহিত প্রকৃত তত্ত্বই প্রকাশিত হয়েছে। প্রথমত, তাতে তিন তালাকের উল্লেখ আছে বটে, কিন্তু তা একসঙ্গে দিয়েছেন এমন কথার উল্লেখ নেই । অতএব বুঝতে হবে, তিনিও তিন তালাকের মধ্যে পার্থক্য করেছেন, আলাদা আলাদাভাবে তিন তালাক দিয়েছেন। এই শেষোক্ত হাদীসের এটাই তাৎপর্য । এখানে কুরআন ও হাদীস থেকে যে সব দলীল উল্লেখ করা হল, তা থেকে এবং আগের কালের মনীষীদের একমত্যের ভিত্তিতে প্রমাণিত হল যে, তিন তালাক একত্রিত করে দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ ৷ যদি বলা হয়, উপরে আমরা. দলীল হিসেবে আল্লাহ্র কথা £ ‘তালাক দুইবার’ উল্লেখ করেছি, যদ্বারা প্রমাণ করেছি যে, একটি বাক্যে একত্রিত করে দুই তালাক দেয়া নিষিদ্ধ । তা সেই কথাই প্রমাণ করে, যেমন করে তুমি উল্লেখ করেছ। তা-ই এই কথার-ও দলীল যে, এক তালাক দেয়ার কথা নেই ৷ তাহলে দুইবারে দুই তালাক দেয়া যেতে পারে। তা-ই প্রমাণ করে যে, একই তুহরে দুই তালাক আলাদা করে দেয়া মুবাহ । একই তুহরে যখন তা জায়েয, তখন একটি শব্দে তা একত্রিত করাও অবশ্যই জায়েয হবে। এ দুটির মধ্যে তো কেউ-ই পার্থক্যের ‘কথা বলেননি । www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।